আয়কর রিটার্ন।

  • প্রকাশ : শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:১৮ পিএম

এক দফা সময় বাড়ানোর পর ৩১ ডিসেম্বর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষ দিন। এ সময়ের মধ্যে করদাতাদের বার্ষিক আয় ও ব্যয়ের খবর জানিয়ে রিটার্ন দিতে হবে। মনে রাখতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে।


বর্তমানে দেশের প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। মাত্র ১০ দিনের মতো সময় আছে। এবার যেহেতু অনলাইনে রিটার্ন দিতে হবে, তাই সাপ্তাহিক বা বিশেষ ছুটির দিনেও ঘরে বসেই রিটার্ন দিতে পারবেন।


শেষ মুহূর্তে তাড়াহুড়া নয়


তাই সময় শেষ হওয়ার দু-এক দিন আগে রিটার্ন জমায় তাড়াহুড়া করবেন না। এতে নানা ধরনের ঝুঁকি বাড়ে। যেমন—


১. ভুলের ঝুঁকি বাড়ে


তাড়াহুড়ায় আয়-ব্যয়, করছাড় ও উৎসে করের হিসাব মিলতে ভুল হতে পারে। তাই সময় নিয়ে সাবধানে হিসাব-নিকাশ করতে হবে।


২. কাগজপত্র অসম্পূর্ণ থাকে


শেষ মুহূর্তে প্রয়োজনীয় সনদ ও রসিদ ঠিকভাবে যাচাইয়ের সময় পাওয়া যায় না। এখনো সময় আছে, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে রাখুন।


৩. অনলাইন পোর্টালের চাপ


শেষ দু-তিন দিন কর রিটার্ন জমার সিস্টেমে অতিরিক্ত চাপ পড়ে, লগইন ও সাবমিটে সমস্যা হয়। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করাই ভালো।


৪. জরিমানা ও জটিলতা


সময় পেরিয়ে গেলে জরিমানা বা অতিরিক্ত প্রক্রিয়ায় পড়ার ঝুঁকি বাড়ে।


৫. কর পরিকল্পনার সুযোগ হারান


আগেভাগে জমা দিলে বৈধ করছাড় ও সমন্বয়ের সুবিধা ভালোভাবে হিসাব–নিকাশ করে নেওয়া যায়।


৬. সংশোধনে ভোগান্তি


ভুল হলে রিটার্ন সংশোধনে বাড়তি সময় ও দপ্তরে ঘোরার প্রয়োজন পড়ে। শেষ মুহূর্তে তাড়াহুড়ায় এমন ভুল বেশি হতে পারে।


৭. মানসিক চাপ বাড়ে


শেষ মুহূর্তের দৌড়ঝাঁপে অপ্রয়োজনীয় উদ্বেগ ও চাপ তৈরি হয়।


এবার দেখা যাক কীভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন।


অনলাইনে দেবেন কীভাবে


সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।


অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। এসব কাগজের তথ্য দিলেই হবে। তবে যেসব কাগজের তথ্য দেবেন, তা সংরক্ষণ করবেন। কারণ, ভবিষ্যতে নিরীক্ষা বা অন্য কোনো প্রয়োজনে কাগজপত্র চাইলে যেন তা দিতে পারেন।


কীভাবে কর দেবেন


অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।


যেসব কাগজপত্র লাগে


রিটার্ন জমা দেওয়ার সময় আপনার নানা ধরনের কাগজপত্রের তথ্য লাগবে। তাই অনলাইনে রিটার্ন জমার ফরম পূরণের আগেই এসব কাগজ জোগাড় করে রাখা জরুরি।


যেসব কাগজপত্র লাগবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় বা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষাঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট।


বিনিয়োগ করে কর রেয়াত পেতে চাইলেও কিছু কাগজপত্রের তথ্য লাগবে। যেমন জীবনবিমার কিস্তির প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে দেওয়া চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমে (ডিপিএস) চাঁদার সনদ, কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ, জাকাত তহবিলে দেওয়া চাঁদার সনদ ইত্যাদি।



  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:০৯ এএম
  • আপডেট : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর


হাবিব উন নবী খান সোহেল

  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:০৯ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে মন্ত্রী হিসেবে দেখতে চান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। তাঁদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি এ ধরনের দায়িত্ব পালনের যোগ্য।


বর্তমানে হাবিব উন নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে দীর্ঘ পথচলার মাধ্যমে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামের সময় তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের মুখোমুখি হলেও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকেছেন।


দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে বিপুল সংখ্যক মামলা হয়েছে, যেগুলোর অনেকগুলোকে তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে মনে করেন। তাঁদের বক্তব্য, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দল ও নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।


তাদের মতে, তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ, সাংগঠনিক সক্ষমতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁদের বিশ্বাস, ভবিষ্যতে তাঁকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তিনি দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।


বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান এবং নেতৃত্বের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে তাঁকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চান তাঁরা।


বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজনৈতিক ও নাশকতার অভিযোগে সাড়ে চার শর বেশি মামলা ছিল, যা দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো নেতার বিরুদ্ধে থাকা সর্বোচ্চ বা অন্যতম সর্বোচ্চ মামলার রেকর্ড হিসেবে গণমাধ্যমে আলোচিত হয়েছে।


তবে মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে।


উল্লেখ্য, হাবিব উন নবী খান সোহেলের পৈতৃক নিবাস রংপুরের গুপ্তপাড়ায়। তাঁর বাবার চাকরির সুবাদে জন্ম ও শৈশব কেটেছে দিনাজপুরে। বর্তমানে তিনি ঢাকায় স্বপরিবারে বসবাস করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।


  • প্রকাশ : শনিবার ০৮ আগস্ট, ২০২৬, সময় : ৯:২২ পিএম

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি ও পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ সভাপতি বাংলাদেশের আলোর সিনিয়র সাংবাদিক মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক এর পিতা পুরান ঢাকার  ব্যবসায়ী ও সমাজসেবক এলাহি মিয়ার ১১ তম মৃত্যুবার্ষিকী কাল রবিবার। 


এদিন উপলক্ষে আজিমপুরস্থ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করা হবে।এ সময় মরহুমের সকল আত্নীয় স্বজন  ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।


  • প্রকাশ : শুক্রবার ৩১ জুলাই, ২০২৬, সময় : ৪:২০ পিএম

রাজধানীর বখশী বাজারস্থ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে ‘ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


​"জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়ন" শীর্ষক এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, প্রকাশনা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করা।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের পরীক্ষা নিয়ন্ত্রক ডাং সরদার মো. রুহুল আমিন।


​সংগঠনের নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকীম ডাং মো. রুহুল আমিন।


​অনুষ্ঠানে ২০২৬–২০২৯ মেয়াদের ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী সভাপতি এবং হাকীম ডাং মো. রুহুল আমিন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


​সভায় বক্তারা গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন কমিটিকে এই সংগঠনকে আরও গতিশীল, গবেষণামুখী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানানো হয়।


​আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মো. কামরুল ইসলাম নাবাবতী, হাকীম ডাং আব্দুল গনি এবং হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন হাকীম শাহ আলম ভূঁইয়া, ডাং জাহিদুর রহমান, ডাং গোলাম আজম খান, হাকীম ইয়াহিয়া মুন্না, হাকীম নুরুজ্জামান, হাকীম নাসির উদ্দিন কবির ও হাকীম বাকাওয়ালী মোল্লা প্রমুখ।


​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ‘আল-হিজামা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও বাংলা ভাষায় মানসম্মত ইউনানী প্রকাশনার মাধ্যমে ‘আল-হিজামা’ আন্তর্জাতিক অঙ্গনে ইউনানী চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


​অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনানী চিকিৎসক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • প্রকাশ : বুধবার ২৯ জুলাই, ২০২৬, সময় : ২:১৯ পিএম
  • আপডেট : বুধবার ২৯ জুলাই, ২০২৬, সময় : ৩:৪২ এএম


ডিজেএডি আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে' মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

  • প্রকাশ : বুধবার ২৯ জুলাই, ২০২৬, সময় : ২:১৯ পিএম

শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এমন লক্ষ্য নির্ধারণ করতে হবে যাতে ভবিষ্যতে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনাজপুর জেলা থেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আসা এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রায় ৬৫০ শিক্ষার্থী অংশ নেন। তরুণ এই শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান তরুণদের চিন্তা-ভাবনা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি রাখে। শুধু একটি জেলা বা উপজেলার উন্নয়ন নয়, পুরো দেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ডা. জাহিদ হোসেন বলেন, ভালো ক্যারিয়ার গড়তে সবার আগে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা লাগবে যেটা পরিবার থেকে অর্জন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি তৈরি হলে রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


মন্ত্রী বলেন, সফল ক্যারিয়ার গড়তে জিনিয়াস হওয়া জরুরি নয়। ধৈর্য, কমিটমেন্ট এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে একজন সাধারণ মেধার মানুষও নিজের পেশায় সফল হতে পারেন। ফাঁকফোকড় দিয়ে পরীক্ষায় পাস করা সম্ভব হলেও এভাবে কখনও ভালো মানের ডাক্তার হওয়া যায় না। শুধু চিকিৎসক নয়, একজন দক্ষ প্রকৌশলী বা যেকোনো পেশায় সফল হতে হলে যোগ্যতা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের বিকল্প নেই।


তরুণ প্রজন্মকে দক্ষ এবং আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সঠিক কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, শুধু সনাতন বা মুখস্থবিদ্যা দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তরুণদের প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।


তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের দক্ষতা (স্কিল) অর্জন করতে হবে। এজন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান  এদেশে তরুণ সমাজ তথা শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেডে স্কিল দিয়ে, প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলছে, যাতে তারা সমাজের মেইনস্ট্রিমে আসতে পারে। 


এ লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যাতে তারা মূলধারার কর্মসংস্থানে যুক্ত হতে পারে।


তিনি বলেন, এ দেশের কোন মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবে না, এটা বর্তমান সরকার বিশ্বাস করে না। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই।

 

দিনাজপুর অঞ্চলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, মফস্বল থেকে আসা শিক্ষার্থীরা যেন ঢাকায় এসে সঠিক দিকনির্দেশনা পায়, সেজন্য এ ধরনের মেন্টরশিপ প্রোগ্রাম অত্যন্ত জরুরি। 


তিনি পরিবেশ উন্নয়ন এবং কৃষিজ উন্নয়নে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির উপর গুরুত্ব তুলে ধরে বলেন, দিনাজপুর অঞ্চলের ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। 


চাকরি খোঁজার মানসিকতা বদলাতে হবে: রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাকরি খোঁজার মানসিকতা বদলে নিজে নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।


দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার (ডিজেএডির) সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ন চিস্তির সঞ্চালনায় সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিসিএস ক্যাডার কর্মকর্তারা ক্যারিয়ার গঠনে প্রযুক্তি ও ভাষা দক্ষতা, বিসিএস প্রস্তুতি এবং নতুন স্টার্টআপ খাতের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিজেএডির সহসভাপতি ও দৈনিক আমাদের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জাকারিয়া মন্ডল। 


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন, নিউরোসাইন্স হাসপাতালের সার্জন ডা. মাহফুজ, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, অ্যাডভোকেট দুর্বার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানী, ডিজেএডির সাবেক সভাপতি মর্তুজা হায়দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, ডিজেএডির যুগ্ম সম্পাদক মাহবুব মমতাজী, অর্থ সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক কামরুজ্জামান পারভেজ, জিলফুল মুরাদ শানু প্রমুখ। এতে দিনাজপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী এবং সমিতির সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : শুক্রবার ১৭ জুলাই, ২০২৬, সময় : ১১:২৪ পিএম

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা (সিজেএফডি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি হিসেবে সাঈদ আহমেদ খান ও সম্পাদক হিসেবে সালাহ  উদ্দিন জসিম কে ফোরামের সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচনে নব নির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু ও দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।


এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হয়েছেন।


সংগঠনটির সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা, ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে দিদারুল আলম  দিদার, ১ম এবং ৭৪ ভোট পেয়ে যথাক্রমে মোহাম্মদ আব্দুল ওদুদ ২য়, ৩য় পজিশনে    ৭৩ ভোট পেয়ে যৌথ ভাবে মো. আবু তাহের ও কমল চৌধুরী, ৫৭ ভোট ৪র্থ পজিশনে শারমিন সুলতানা রিমা নির্বাচিত হয়েছেন।


  • প্রকাশ : রবিবার ২৪ মে, ২০২৬, সময় : ১০:১৬ এএম

পবিত্র ঈদুল আজহায় পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো আর নিপুণভাবে মাংস কাটার দক্ষতায় রাজধানী ঢাকায় সৈয়দপুরের কসাইদের কদর বরাবরই আলাদা। সেই পশুর হাটের ঝক্কি সামলে নিখুঁতভাবে কোরবানির কাজ শেষ করতে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক কসাই এবারও ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। 


ইতোমধ্যে ট্রেন ও বাসে করে অনেকে ঢাকায় পৌঁছে গেলেও, নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর থাকার সুবাদে ঈদের এক-দুই দিন আগে বিমানে চড়ে ঢাকায় যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছেন কেউ কেউ।


বিগত কয়েক বছর ধরে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস টুকরো ও ভাগ-বাঁটোয়ারার কাজে দক্ষ সৈয়দপুরের শতাধিক কসাই রাজধানী ঢাকামুখী হচ্ছেন। ঈদের তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গরু কাটার কাজ করেন তারা। মাত্র এই কয়েক দিনেই কসাইরা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকার মতো আয় করে থাকেন।


সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি বলেন, ‘এবার ঈদের আগের দিন ১০ জনের একটি দল নিয়ে বিমানে ঢাকায় যাব। ইতোমধ্যে টিকিটও কাটা হয়েছে। দলটিকে তিন ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের বাপ-দাদারাও ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস পিস করা ও হাড় আলাদা করা– সব কাজেই দক্ষতা রয়েছে। ছোটবেলা থেকেই আমরা এসব শিখে বড় হয়েছি।’


সৈয়দপুর গোলাহাট এলাকার কসাই সুলতান বলেন, ‘মাস খানেক আগেই ঢাকার অনেক পরিবার বুকিং দিয়ে রাখেন। ঢাকার মোহাম্মদপুরে আমার আত্মীয় থাকায় আমি গত ২১ মে তিনজনের একটি দল নিয়ে বিমানে করে ঢাকায় চলে এসেছি। হাজারে ২০০ টাকা রেটে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু কাটলে কসাই পান প্রায় ২০ হাজার টাকা। আয় যেহেতু হবে, তাই বিমানে যাতায়াত করি।’