ফাইল ফটো
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ইসির শোকজ নোটিশ ভুল সংবাদের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।
মামুনুল হক বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। কিন্তু কোন বিষয়ের লিফলেট বিতরণ করেছি, সেটা বলা হয়নি। আমি আমার প্রতীক বা দলের হয়ে প্রচার-প্রচারণা করিনি। আমি গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আর গণভোটের পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধির খেলাফ কোনো কাজ নয়। তারপরও আমি শোকজের জবাব দেব। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
এর আগে বুধবার নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে শোকজ (কারণ দর্শানো) করে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।
শোকজ নোটিশে মাওলানা মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে কিংবা প্রতিনিধি পাঠিয়ে আগামী ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত