আন্দালিভ রহমান পার্থ
ভোলা-১ (ভোলা সদর) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার বিকেলে তিনি ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করা হয়।
দলীয় সমঝোতার ভিত্তিতে বিএনপি এ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছে। তিনি নিজ দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে গোলাম নবী আলমগীরকে এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে আসন সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি তাঁর বিপরীতে প্রার্থী না রাখার ঘোষণা দেয়। দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমান জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও বিএনপির প্রার্থী আগেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বিএনপির প্রার্থী না থাকায় ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থের নির্বাচনী পথ অনেকটাই সুগম হয়েছে। এতে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা সংগঠিতভাবে প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের খবরে জেলা বিএনপির কার্যালয়ে কার্যক্রম কমে গেছে। বিপরীতে বিজেপির জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি ও তৎপরতা বেড়েছে।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত