দলের নির্দেশনার বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় এম. এ খালেক পিএসসি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এম. এ খালেক পিএসসি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন, আর কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি পদে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে বিএনপির কোন প্রার্থী ঘোষণা করা হয়নি, এখানে বিএনপির জোটের প্রার্থী গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নির্বাচন করবে বলে ঘোষণা দেন।
সেখানে নির্বাচনে যেন দলের নির্দেশনা ছিল দলের কেউ নির্বাচনে যেন প্রার্থী না হন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. এ খালেক পিএসসি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে এম.এ খালেক পিএসসি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর প্রার্থীতা প্রত্যাহার করেন। সর্বশেষ আজ বুধবার তাদের দুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত