সালাহউদ্দিন আহমদ।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বৈঠকে নির্বাচন সংক্রান্ত কিছু আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও ব্যালট জব্দ হয়েছে, আবার কোথাও ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে এমন ঘটনাও সামনে এসেছে।
তিনি বলেন, প্রবাসীদের কাছে ব্যালট কীভাবে পাঠানো হয়েছে, তারা কীভাবে ভোট দেবেন, কোথায় স্ক্যান করবেন এবং কোনো স্থানে বিপুলসংখ্যক ব্যালট পাওয়া গেলে দায় কার, এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজন হলে আজই ব্যাখ্যা দিতে পারে।
আচরণবিধি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটার অংশগ্রহণ বাড়ানোর জন্য ভোটার স্লিপে ভোটারের নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক থাকা উচিত। বর্তমানে আচরণবিধিতে ভোটার স্লিপে কোনো দলের নাম বা প্রার্থীর ছবি না দেওয়ার বিধান রয়েছে, যা পুনর্বিবেচনার দাবি করেছেন। নির্বাচন কমিশন চাইলে এই বিধান পরিবর্তন করতে পারে।
তিনি উল্লেখ করেন, ভোটার স্লিপ দেওয়া মানেই ভোটে প্রভাব ফেলা নয়; ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। নির্বাচনের প্রক্রিয়াকে কঠিন না করে ভোটারদের সহযোগিতা করা উচিত।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগে নির্বাচনী কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল। তবে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন নীরব থাকায় বিএনপি এই বিষয়টি নজরে রেখেছে।
পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে তিনি সুস্পষ্ট প্রস্তাব দেন, যাতে প্রতিটি নির্বাচনী এলাকায় যে সাধারণ ব্যালট ব্যবহার করা হয়, সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা হবে। এতে সব নির্বাচনী এলাকায় আলাদা আলাদা প্রতীকসংবলিত ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না এবং জটিলতাও কমবে। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত