সিলেটের আলিয়া মাাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় তারেক রহমান।
ক্ষমতায় গেলে প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, বেহেশত, দোজখ, সবকিছুর মালিক আল্লাহ। আর একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দিচ্ছে। নির্বাচনের আগেই তো ঠকাচ্ছে। আমরা যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলিয়া মাাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজকে লাখ লাখ মানুষ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ ও সবার অধিকার প্রতিষ্ঠা করতে কয়েক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। বিগত ১৫ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা হারিয়েছি জুনাইদকে, দিনারকে। বিএনপির লাখ লাখ মানুষ খুন, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাট দেখেছে।
উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জ এসেছিলাম, তখন আসতে মাত্র ৫ ঘণ্টা সময় লেগেছিল, এখন আসতে ১০ ঘণ্টা লাগে। এত সময় লাগে না লন্ডন যেতেও। তথাকথিত নির্বাচন দিয়ে তারা শুধু ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেয়নি। তারা উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের এ অবস্থার পরিবর্তন করতে চায়। কৃষক কার্ড দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে চায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবারের নারী পুরুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বেকার যারা আছেন, তাদের আর বেকার থাকতে দেব না। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাব।
তারেক রহমান স্লোগান ধরে বলেন, করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। এজন্য সবাইকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। এখন আমরা আবার শুরু করতে চাই। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনিভাবে ওপার থেকে পানি ছেড়ে দিলেও বন্যায় ভেসে যাব না। তারেক রহমান বলেন, আমরা সবসময় বলি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ।
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত