মাহদী আমিন | ছবি: সংগৃহীত
ভোট চাইতে গিয়ে একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এসময় বিএনপিকে জড়িয়ে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলা পতিত ফ্যাসিস্টদের সুরে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক “দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন” বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছেন। পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে পতিত ফ্যাসিস্টদের সুরেই তারা এ অপপ্রচারের বয়ান শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদে বিএনপি সরকারের সময় ওই নির্দিষ্ট রাজনৈতিক দলেরও দুইজন সদস্য সরকারে ছিলেন। সেসময়ে অর্জিত সাফল্য ও পরিস্থিতির দায় বা কৃতিত্ব এড়িয়ে এখনকার অপপ্রচারে লিপ্ত হয়ে দ্বিচারিতা করছে।’
দুর্নীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন আগের সরকারের দুর্নীতির স্কোরকে সুকৌশলে বিএনপির ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। কিন্তু, বিএনপির শাসনকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয়।’
২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে, তখন দুর্নীতির সেই স্কোরকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হয়েছিল বলে দাবি করেন মাহদী আমিন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এ মুখপাত্র বলেন, ‘ভোট চাইতে গিয়ে সেই দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে, যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করে যাচ্ছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনায়, সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে।’
নির্বাচনি প্রচারণার সময় ভোটারদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সতর্কবার্তা ও আইনি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, তাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেই জানান তিনি।
মাহদী আমিন বলেন, ‘নির্বাচন কমিশনের এ সময়োপযোগী সতর্কবার্তার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভোটারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি।’
গুলশানের এ বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে আগামী নির্বাচনে প্রচারণা ও সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট হবে। ২২ জানুয়ারি প্রার্থীদের প্রচার শুরু দিনে থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর অভিযোগ পাল্টা অভিযোগ ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে।
‘মিথ্যা প্রতিশ্রুতি’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, “আমরা লক্ষ্য করেছি, একটি নির্বাচনি জনসভায় সেই রাজনৈতিক দলটির আমির বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থাপন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বাস্তবতা হল, এই দুটি বিষয়ই ইতোমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং এ লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম বহমান রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগও সম্পন্ন করেছে।
“অতএব বিদ্যমান একটি সরকারি সিদ্ধান্তকে নতুন করে দলীয় প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে বগুড়াবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা কেন, সেটা প্রশ্ন জাগাচ্ছে।”
‘মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির নিন্দা’
মাহদী আমিন বলেন, “আমরা জানতে পেরেছি যে, নওগাঁ সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন আল আমিন চৌধুরীকে ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নেওয়ার কারণে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীদের চাপে সেই চাকরি থেকে অব্যাহিত প্রদান করা হয়েছে। এটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণের একটি বাজে দৃষ্টান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রত্যেককে যার যার পেশা, যার যার ধর্ম বা স্বাধীনতা সম্পূর্ণ অক্ষুন্ন থাকে সে নিশ্চিতের জন্য অবিলম্বে তাকে পুনঃবহালের দাবি জানাচ্ছি।
“এছাড়া গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিলেটে একজন প্রার্থীর বক্তব্য শোনা যাচ্ছে, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি করেন, যে নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। এটি নিঃসন্দেহে অসাংবিধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি। একজন সংসদ সদস্য প্রার্থী যদি এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ পান তাহলে প্রশ্নের সৃষ্টি করে।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা কোনোভাবেই সমচীন নয়। কিন্তু তাই বলে গ্রেপ্তার করতে হলে কোনো একজন সংসদ সদস্য প্রার্থীর বা সংসদ সদস্যের অনুমতি লাগবে, এ ধরনের বক্তব্য সেই ফ্যাসিবাদী মনোভাবেরই শামিল। আমরা এ বিষয়ে যথা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি।”
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত