প্রধানমন্ত্রী তারেক রহমান ও সারজিস আলম
দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি তুলে ধরেন। গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন সারজিস।
ওই পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।’ ভূ-রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তাজনিত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য করা তার এই দাবিটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।
সারজিস আলমের ওই পোস্টের মন্তব্যের ঘরে সাধারণ ব্যবহারকারীদের ব্যাপক ইতিবাচক সাড়া ও সমর্থন দেখতে পাওয়া যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকেই। ওই পোস্টে মন্তব্য করতে গিয়ে রবিউল ইসলাম পুলক নামের এক ব্যক্তি লেখেন, ‘গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।’
মুনতাসির ই জান্নাত নামের আরেক ব্যবহারকারী দাবির সঙ্গে একমত পোষণ করে লেখেন, ‘দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি।’
একইভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ।’ এছাড়া মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারীও বিষয়টির প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্তব্য করেছেন।
সারজিস আলমের এই পোস্টের পর থেকে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও সার্বিক সুরক্ষায় সেখানে নতুন সেনানিবাসের প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত