জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী, সেই শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া।’
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যার কারণে ওনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্যদিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্যদিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন।
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সবাই দোয়া করবেন ওনার (খালেদা জিয়া) জন্য। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন।’
খালেদা জিয়াকে জেলে থাকাকালীন সঠিক চিকিৎসাদেয়া হয়নি বলে অভিযোগ করে হাসনাত বলেন, ‘ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়নি। আমরা আজ শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো। বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতেন। এভাবে ক্রমেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজ ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।’
এদিন এনসিপির একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিনিধি দলে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ডা. তাসনিম জারা বলেন, ‘খালেদা জিয়া সবসময় দলমতের ঊর্ধ্বে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।’ তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক অবস্থান যা-ই হোক, সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত