জাঁকজমকপূর্ণ আয়োজনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। নতুন এই দলের চমকে দেওয়া অনুষ্টানে বিভিন্ন ধর্ম, বর্ণের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার বিকালে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারপার্সন মিসেস লিলিয়ান্স কলিন্স। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন দলের কাউন্সিলর প্রার্থী সলিসিটর মমতাজ ইসলাম ও ইওয়ান হটন এবং জাহিদ আহমেদ। হল ভর্তি সাপোর্টারদের মুহুর্মুহু করতালির মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী জামি আলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তব্যের পর টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী এবং ৪৩জন কাউন্সিলর প্রার্থীর আনুষ্ঠানিক পরিচিতি ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।
নির্বাচনী ইশতেহার প্রকাশ কালে জামি আলী বলেন, আমরা আজকে সফল হয়েছি। কমিনিটির সকল পেশার মানুষকে জমায়াতে করতে পেরেছি। তিনি বলেন, ১শত দিনের ভিতরে এনভয় ও সরকারের কন্সান পূরণ করা হবে। ইশতেহার কোন কাগজ নয়, আজকে কি করা হবে সেটা উল্লেখ রয়েছে। গোপনে কোন কিছু করতে চাইনা, সবাইকে নিয়ে খোলামেলা সব করতে চাই। বারার সকল সমস্যা ও বদনাম দূর করে ব্রিটিশের মাঝে জায়গা করে নিতে চাই।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই দলটি বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত, যা স্থানীয় রাজনীতিতে বহুমাত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।চেন্জ ছাড়া বারার সমস্যা সমাধান হবে না। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই নতুন উদ্যোগ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মার্ক হটন,সৈয়দ আলী আহমেদ, কমিনিটি লিডার ফরিদ আহমেদ রেজা, বিসিএ’র সেক্রেটারী মিটু চৌধুরী, ব্যারিস্টার জন ট্রাসলার, ব্যারিস্টার রাসেল উইলকক্স, সাবেক অক্সফোর্ড ইউনিয়ন প্রেসিডেন্ট জর্জ আব্রানিয়ে, টেরি ম্যাকগ্রেনার (স্বতন্ত্র মেয়র প্রার্থী) মোহাম্মদ আলী, বো’র শিখ টেম্পলের জেনারেল সেক্রেটারী গুরপ্রীত সিং বেকার, স্টিফোর্ড সেন্টারের ম্যানেজার জয়নুল হক, প্রেশেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়াম্যান আব্দুল দয়াস, ফাইন্যান্স এডভাইজার আবদি করিম, শিক্ষার্থী হাসান আনাব, সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর জাহেদ বখত চৌধুরী, কাউন্সিলর কবির হোসেন প্রমূখ।
অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন আইনজীবী, কমিউনিটি অ্যাডভোকেট, সমাজকর্মী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং উদ্যোক্তারা।
এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি থেকে যারা প্রতিদন্দ্বীতা করছেন স্পিটালফিল্ডস ও বাংলা টাউন ওয়ার্ড থেকে কবির হোসেন ও এডভোকেট নুরুল মালিক। আইল্যান্ড গার্ডেনস ইওয়ান হটন ও সলিসিটর কামরুল হাসান। সেন্ট ডান্সস্ট্যান্সে ওয়ার্ডে কামরুজ্জামান ও এডভোকেট আমিরুল ইসলাম। ল্যান্সবারি ব্যবসায়ী রোমনা বেগম-সাবেক স্পিকার জাহেদ বকত চৌধুরী ও পাওয়ার সিস্টেম বিশেষজ্ঞ কাইসুল ইসলাম। মাইল্যান্ড ওয়ার্ডের টিচিং অ্যাসিস্ট্যান্ট ক্রিস্টিয়ানা আগবাবিয়াকা-সাবেক কাউন্সিলার শাহ আলম ও ব্যাবসায়ী নওমান ইকবাল।
হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে ইমিগ্রেশন প্র্যাটিশনাক আলী আকবর-এডভোকেট আব্দুল বশির ও ব্যারিস্টার মিজানুর রহমান। পপলার ওয়ার্ডে হাউজিং অফিসার ফারহাদ আহমেদ। লাইম হাউস ওয়ার্ডে ব্যবসায়ী জাহান ইব্রাহিম। শ্যাডওয়েল ওয়ার্ডে হেলথ এন্ড স্যোসাল কেয়ার পেশাজিবী আব্দুস শুকুর। ব্রোমলি নর্থ ওয়ার্ডে এডভোকেট আব্দুল মুমিন ও এডভোকেট শেখ নাশার।
ব্রোমলি সাউথ ওয়ার্ডে হেলথ এন্ড স্যোসাল কেয়ার পেশাজিবী লিটন আহমেদ। বেথনালগ্রিন ইস্ট ওয়ার্ডে এডভোকেট মো: সাহিন আহমদ-মো: মুহিবুল হাসান ও নুরুল কামরুজ্জামান। বেথনালগ্রীন ওয়েস্ট ওয়ার্ড এডভোকেট মুহিবুল হক-আবি ইসলাম ও দমকলকর্মী নাসির আহমদ জিলানী। ব্ল্যাকওয়াল ও কউবিট টাউন এয়ার্ডে আইরিন সোবহান ও শাহ নূর মোহাম্মদ এবং জাহিদ আহমেদ।
বো ইস্ট ওয়ার্ডে এডভোকেট সলিম চৌধুরী-দেলোয়ার হিরা ও শফিকুল ইসলাম। বো ওয়েস্ট ওয়ার্ডে সলিসিটর মমতাজ ইসলাম ও এডভোকেট সায়েদা ফাতেমা তুজ জোহরা। সেন্ট ক্যাথারিনস এবং ওয়াপিং সলিসিটর মুনশাত হাবিব ও অ্যাকাউন্ট্যান্ট। ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ডে মোহাম্মদ আইনজীবি আবোশানাব ও জাহিদ আবু হায়াত। স্টেপনি গ্রীন ওয়ার্ডে আইনজীবি হাবিবুর রহমান ও হাসান মোহাম্মদ দিরিয়ে। উইভার্স ওয়ার্ডে ইমরান হোসেন ও আব্দুল্লাহ নাজিমুদ্দিন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের মধ্যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে চার বাংলাদেশির-মার্কিনের বিজয় অর্জন করেছেন। স্থানীয় সময় গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর ফলে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।
বিজয়ীরা হলেন, আবুল খান, শেখ রহমান, মাসুদুর রহমান ও হাসিব ফাতেমী।
নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক। তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি এবং অন্য তিনজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন।
রিপাবলিকান পার্টি থেকে নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে সপ্তম মেয়াদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান।
জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী শেখ রহমান পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের সন্তান।
কানেকটিকাট স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৪ থেকে তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি এবারও বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৮ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের সন্তান হাসিব ফাতেমী।এদিকে ভার্জিনিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৩৭-এর দায়িত্বে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম আজলান সেলিম। ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিক ২০২৪ সালে নির্বাচিত হন। আগামী বছর সেখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয় এবং স্থানীয় পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের সাফল্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রবাসীরা।
ব্রঙ্কসে বসবাসরত মূলধারার রাজনীতিক শাহজাহান শেখ বলেন, গত দুই বছর প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যায়-অপকর্মের দাঁতভাঙা জবাব দিয়েছেন ভোটাররা। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি বলেন, এবারের ফলাফল রাজনীতিক ও নীতিনির্ধারকদের চিন্তাভাবনায় প্রভাব ফেলবে বলে আশা করছেন তিনি। কঠোর পরিশ্রমী আমেরিকানদেরও সেটাই প্রত্যাশা।
আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি নিয়ে কাজ করা ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গ্লোবাল ক্যাম্পাসের অধ্যাপক ফাইজুল ইসলাম বলেন, মিথ্যাচার আর ভণ্ডামি বেশিদিন টিকে না। প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার অন্যায়-অবিচার-একনায়কতন্ত্রের কবলে পড়ে আমেরিকানরা ত্যক্ত-বিরক্ত এবং ক্ষুব্ধ। তারই প্রকাশ ঘটল ব্যালট বিপ্লবে।
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি একটি কমিউনিটি সেন্টারকে মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে স্থানীয় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। এর ফলে দক্ষিণ-পশ্চিম সিডনির মিন্টোতে অবস্থিত কেন্দ্রটিতে এখন থেকে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।
‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকরপোরেটেড’ (এএমডব্লিউসি) নামের এই কেন্দ্রটির জন্য ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন (ডিএ) অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিন্টোর ১৩–১৭ ইগলভিউ রোডে অবস্থিত কেন্দ্রটি ‘প্লেস অব পাবলিক ওয়ারশিপ’ বা জনসাধারণের উপাসনালয় হিসেবে ব্যবহারের অনুমতি পেয়েছে। এই অনুমোদনের ফলে ক্যাম্পবেলটাউন ও আশপাশের এলাকার মুসলিমদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ আরও বাড়বে।
এএমডব্লিউসির সভাপতি আনিসুল আফসার বলেন, “এই অর্জন সংগঠন তথা সমগ্র মুসলিম উম্মাহর জন্য আনন্দের ও তাৎপর্যপূর্ণ।”
অনুমোদন পাওয়ার পেছনে দীর্ঘদিনের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর, সংশ্লিষ্ট পেশাজীবী, সংগঠনের নির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুর খান বলেন, “এএমডব্লিউসি একটি সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তরুণ প্রজন্মসহ সবার জন্য সঠিক দিকনির্দেশনা, শান্তি ও ঐক্যের সুযোগ থাকবে।”
অনুমোদন পাওয়ার আনন্দে মঙ্গলবার মাগরিবের নামাজের পর কেন্দ্রটির প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রটির খতিব আবদুল হাদী তানভীর।
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে কড়াকড়ির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে দেশটির স্টুডেন্ট ভিসা পরিসংখ্যানে। এই ক্যাটাগরির ভিসার নতুন রেটিংয়ে সর্বোচ্চ ঝুঁকির তৃতীয় স্তরেই (লেভেল থ্রি) রয়ে গেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’-এর সাম্প্রতিক বিশ্লেষণ এবং দেশটির স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। ফলে বাংলাদেশসহ প্রধান উৎস দেশগুলো থেকে ভিসা মঞ্জুরের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর বুধবার দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকি রেটিং হালনাগাদ করেছে। নতুন এই মূল্যায়নে ২০২৫ সালের পহেলা জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের ভিসা ফলাফলের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের ২১ বছরের ডেটাসেট বিশ্লেষণ করে টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, অগাস্টে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উচ্চশিক্ষার ভিসার জন্য আবেদন করা বাংলাদেশিদের মাত্র ২৪ শতাংশের আবেদন মঞ্জুর হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশ থেকে আবেদন কমেছে ৮৩ শতাংশ, আর মঞ্জুর করা ভিসার সংখ্যা কমেছে ৯৩ শতাংশ।
বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও কলম্বিয়া বর্তমানে উচ্চ ঝুঁকির (টিয়ার থ্রি) তালিকায় রয়েছে। এই ১০টি প্রধান উৎস দেশের মধ্যে একমাত্র চীন নিম্ন ঝুঁকির স্তরে (লেভেল ওয়ান) অবস্থান করছে।
এদিকে দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলোর রেটিংয়েও বড় পরিবর্তন এসেছে। দ্বিতীয় স্তরে থাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৩ থেকে বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের অভিবাসন চাপ কমানোর নীতি এবং কড়াকড়ির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নির্ধারিত আন্তর্জাতিক শিক্ষার্থীর কোটা পূরণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। দেশটির অভিবাসনমন্ত্রী টনি বার্ক দাবি করেছেন যে, আবেদনকারীদের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার অভাব দূর করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এই উচ্চ ভিসা প্রত্যাখ্যানের হারকে ‘অস্বচ্ছ ও ব্যাখ্যাতীত’ বলে সমালোচনা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, তৃতীয় স্তরে থাকা মানেই বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল নয়; বরং এর মাধ্যমে আবেদনপত্রের সঙ্গে কী পরিমাণ আর্থিক সচ্ছলতা ও ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে তা নির্ধারিত হয়। তবে ভিসা পাওয়ার এই শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত রেটিংয়ের কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথ আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
হুমায়ুন কবির
শরীয়তপুরের সন্তান হুমায়ুন কবির নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট হয়েছেন। এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশনে দায়িত্বরত হুমায়ুন কবিরকে গত ২৮ সেপ্টেম্বর পদোন্নতি দেওয়া হয়।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ২০০৫ সালে এনওয়াইপিডিতে ক্যাডেট হিসেবে যোগ দেন হুমায়ুন। ২০০৮ সালে ম্যানহাটনের বারুচ কলেজ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পান।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানহাটন ট্রানজিট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন। ওই সময়ে কর্মক্ষেত্রে অবদানের জন্য ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার ম্যানহাটন ট্রানজিট পুলিশের ‘অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি।
২০১৭ ও ২০১৮ সালে এনওয়াইপিডির ১১৩ প্রিসিঙ্কটের ডিটেকটিভ স্কোয়াডে দায়িত্ব পালন করেন হুমায়ুন। পরে পদোন্নতি পেয়ে পুলিশ সার্জেন্ট হন। সার্জেন্ট হিসেবে ৭ প্রিসিঙ্কটে দায়িত্ব পালনের পর ওয়ান পুলিশ প্লাজায় এনওয়াইপিডির ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডিভিশনে যোগ দেন হুমায়ুন।
২০২২ সালে সার্জেন্ট হুমায়ুন কবির ও সার্জেন্ট এরশাদ সিদ্দিকী প্রথম বাংলাদেশি হিসেবে এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশন থেকে নিউ ইয়র্ক সিটি মেয়রের নিরাপত্তা বিভাগে যোগ দেন।
সেখানে প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে হুমায়ুন পদান্নতি পেয়ে ‘ডিটেকটিভ সার্জেন্ট’ হন। এরপর এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশনে দায়িত্ব পালনের মধ্যেই তিনি লেফটেন্যান্ট হলেন।
হুমায়ুন কবির নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে সংগঠনটি গঠনের পর ২০২০ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।
হুমায়ুন তার স্ত্রী তানজিলা খান, ছেলে তাসিন কবির ও মেয়ে তাসমিয়া কবিরকে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বসবাস করেন।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনা বা ঘটনা-সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি বা বিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbdembassyriyadh%2Fposts%2Fpfbid033FFwdHQEhQys7vcJjyTUWQKZBTuE8AVnFPjpG1R83BQ9N7Da2n9freCcmp6MdCCNl&show_text=true&width=500" width="500" height="589" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
এতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় যেকোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) ইত্যাদিতে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও বাংলাদেশ দূতাবাস এলাকার বিষয়ে বলা হয়েছে, সেবা গ্রহণের আগে বা পরে দূতাবাসের অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা যাবে না। একই সঙ্গে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণও সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রবাসীর দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একদিকে যেমন নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে। এ বিষয়ে সকলের সচেতনতা এবং সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভবন
পারমিটের বেশি সময় মার্কিন ভূখণ্ডে অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে করা ভিসা সংক্রান্ত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে বলা হয়, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।