আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন

  • প্রকাশ : সোমবার ১৮ মে, ২০২৬, সময় : ৮:৪৯ এএম

২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবারও মহান সাফল্যের সঙ্গে উদ্বোধন করা হয়েছে। মাইল এন্ড রোড, লন্ডন E1- রোববার ১৭ মে জেনেসিস সিনেমায় পূর্ণ দর্শক সমাগমের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রৌদ্রোজ্জ্বল দিন এবং সত্যিকারের উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্রপ্রেমী, শিল্পী, অতিথি ও নির্মাতাদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। ডালিয়া রহমানের সৌজন্যে একই রকম লাল শাড়ি পরে অনেক নারীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও বর্ণিল করে তোলে।


উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দা সাইমা আহমেদ। ট্রেইনি পরিচালক সামির কামাল ও অমি খান এ বছরের উৎসবে তাদের অভিজ্ঞতার কথা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।


উৎসব পরিচালক মি. মোস্তফা কামাল সকল অতিথিকে স্বাগত জানান এবং রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দীর্ঘ ২৭ বছরের ইতিহাস ও যাত্রার কথা তুলে ধরেন। তিনি আগামী পুরো সপ্তাহব্যাপী চলমান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষণা করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সোনালী পে-এর মি. খাজা মাসুম বিল্লাহ এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের BLOC-এর মি. রুপার্ট ড্যানরয়থার। অনুষ্ঠানে এ বছর প্রয়াত রেইনবো ফিল্ম সোসাইটির ট্রাস্টি মিস জয়স্রী কবিরকেও স্মরণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


রবীন্দ্রনাথ ঠাকুরের গান “আনন্দলোকে” দলীয়ভাবে পরিবেশন করা হয় এবং পুরো দর্শকও গানে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “আগন্তুক” প্রদর্শনের মাধ্যমে।


সফল এই আয়োজন আবারও প্রমাণ করেছে যে, রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লন্ডনে বহুসাংস্কৃতিক চলচ্চিত্র, শিল্পচর্চা এবং কমিউনিটি সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখেছে।


উল্লেখ্য, ২৭তম এবারের এই উৎসবে প্রায় দশটি দেশের ৪০ টির বেশি চলচ্চিত্র প্রদর্শীত হবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন।


চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয়টি সিনেমা প্রদর্শিত হবে তা হলো- আগন্তুক,নয়া মানুষ,উড়াল,নয়া নোট,দ্য স্টোরি অফ এ রক (বাংলা) ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ (বাংলা)।


ভারতের বাংলা সিনেমাগুলো হলো- যত কাণ্ড কলকাতায়,গৃহপ্রবেশ,স্বার্থপর,অংক কি কঠিন,রাগু ডাকাত এবং বিজয় নগরীর হীরে। এছাড়া ইরানের ‘They loved me,Gageriev, He does not sleep, Whispar my name, রাশিয়ার -The Mystery of black hand, চায়নার -The shore of life, সাউথ কোরিয়ার- Drained by dream, কিরগিজস্তানের -Zhara’ এবং ‘KURAK,তাজাকিস্তানের -Mohi Dar,ফিলিপাইনের -Republika ng Pipolipinas এছাড়া থাকছে অনেকগুলো শর্ট ফিল্ম। প্রতিটি সিনেমায় ইংলিশ সাব টাইটেল থাকবে। 


সোমবার ১৮ই মে থেকে ২৩শে মে শনিবার পর্যন্ত এই উৎসব চলবে মাইল্যান্ডে অবস্থিত কুইনমারি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ের ‘ব্লক’ হলে। প্রতিদিন দুটি করে সিনেমা প্রদর্শিত হবে বিকেল চারটায় এবং সাড়ে পাঁচটায়।


২৩শে মে সমাপনী দিনে কুইনমারি ইউনিভার্সিটির আর্টস ওয়ান ব্লিডিংয়ের 'ব্লক' হলে সন্ধ্যা ৬টায় ভারতীয় বাংলা সিনেমা 'স্বার্থপর' দর্শনীর বিনিময়ে দেখতে হবে, তবে

১৮ই মে থেকে ২৩শে মে (বিকাল চারটা) পর্যন্ত যে সকল চলচ্চিত্র প্রদর্শিত হবে তাতে টিকেট লাগবেনা।




হুমায়ুন কবির

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৬:০২ পিএম

শরীয়তপুরের সন্তান হুমায়ুন কবির নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট হয়েছেন। এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশনে দায়িত্বরত হুমায়ুন কবিরকে গত ২৮ সেপ্টেম্বর পদোন্নতি দেওয়া হয়।


২০০১ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ২০০৫ সালে এনওয়াইপিডিতে ক্যাডেট হিসেবে যোগ দেন হুমায়ুন। ২০০৮ সালে ম্যানহাটনের বারুচ কলেজ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পান।


২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানহাটন ট্রানজিট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন। ওই সময়ে কর্মক্ষেত্রে অবদানের জন্য ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার ম্যানহাটন ট্রানজিট পুলিশের ‘অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি।


২০১৭ ও ২০১৮ সালে এনওয়াইপিডির ১১৩ প্রিসিঙ্কটের ডিটেকটিভ স্কোয়াডে দায়িত্ব পালন করেন হুমায়ুন। পরে পদোন্নতি পেয়ে পুলিশ সার্জেন্ট হন। সার্জেন্ট হিসেবে ৭ প্রিসিঙ্কটে দায়িত্ব পালনের পর ওয়ান পুলিশ প্লাজায় এনওয়াইপিডির ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডিভিশনে যোগ দেন হুমায়ুন।


২০২২ সালে সার্জেন্ট হুমায়ুন কবির ও সার্জেন্ট এরশাদ সিদ্দিকী প্রথম বাংলাদেশি হিসেবে এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশন থেকে নিউ ইয়র্ক সিটি মেয়রের নিরাপত্তা বিভাগে যোগ দেন।


সেখানে প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে হুমায়ুন পদান্নতি পেয়ে ‘ডিটেকটিভ সার্জেন্ট’ হন। এরপর এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশনে দায়িত্ব পালনের মধ্যেই তিনি লেফটেন্যান্ট হলেন।


হুমায়ুন কবির নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে সংগঠনটি গঠনের পর ২০২০ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।


হুমায়ুন তার স্ত্রী তানজিলা খান, ছেলে তাসিন কবির ও মেয়ে তাসমিয়া কবিরকে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বসবাস করেন।


  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৯:০৩ পিএম

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনা বা ঘটনা-সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্য সতর্ক করা হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি বা বিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।


<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbdembassyriyadh%2Fposts%2Fpfbid033FFwdHQEhQys7vcJjyTUWQKZBTuE8AVnFPjpG1R83BQ9N7Da2n9freCcmp6MdCCNl&show_text=true&width=500" width="500" height="589" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>


এতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় যেকোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।


সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) ইত্যাদিতে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।


এ ছাড়া ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও বাংলাদেশ দূতাবাস এলাকার বিষয়ে বলা হয়েছে, সেবা গ্রহণের আগে বা পরে দূতাবাসের অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা যাবে না। একই সঙ্গে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণও সম্পূর্ণ নিষিদ্ধ।


দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রবাসীর দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একদিকে যেমন নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে। এ বিষয়ে সকলের সচেতনতা এবং সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য।


ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভবন

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:৩৫ পিএম

পারমিটের বেশি সময় মার্কিন ভূখণ্ডে অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে করা ভিসা সংক্রান্ত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।




ফেসবুক পোস্টে বলা হয়, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।


আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ পিএম

পরিবেশ সুরক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফ্রান্সের সেন্ট-দেনি শহরে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপনে অংশ নিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। স্থানীয় সময় রোববার সকালে প্রবাসী সংগঠন ‘সলিডারিটি আজি ফ্রান্স’ (সাফ)-এর উদ্যোগে এবং সেন্ট-দেনি সিটি করপোরেশনের (মেরি দো সেন্ট-দেনি) সহযোগিতায় এ কর্মসূচি পালন করেন তারা।


এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল থেকেই তারা শহরের বিভিন্ন সড়ক ও এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।


কর্মসূচি পর্যবেক্ষণ ও স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সেন্ট-দেনির মেয়র বাল্লি বাগায়োকো, কাউন্সিলর নোরা বেনসালাহ, মারিয়া অ্যাডজান্টে এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় প্রতিনিধি নাহিদুল মুহাম্মদসহ মেরি দো সেন্ট-দেনির অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।


‘সাফ’-এর সভাপতি এনকে নয়ন বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিশেষ কোনো দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিনই আমাদের নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি বাসযোগ্য সুন্দর শহর গড়ে তোলা সম্ভব।”


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলিডারিটি আজি ফ্রান্সের সহ-সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদ মোড়ল। এছাড়া মেয়র ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতি স্বেচ্ছাসেবীদের মাঝে উদ্দীপনা যোগায়।


সেন্ট-দেনির মেয়র বাল্লি বাগায়োকো এ উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।


কর্মসূচি শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীর হাতে সিটি করপোরেশন ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।



সম্মাননা অনুষ্ঠানে শাকিল সৈয়দ

  • প্রকাশ : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:০৪ পিএম

বাংলাদেশে সমাজসেবামূলক কাজের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য জার্মান সরকারের কাছ থেকে সম্মাননা (এনগেজমেন্ট প্রাইস) পেয়েছেন শাকিল সৈয়দ। তিনি বাংলাদেশ ও জার্মানির দ্বৈত নাগরিক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এই সম্মাননা দেয়। শাকিল সৈয়দসহ মোট সাত ব্যক্তি এবার এই সম্মাননা পেয়েছেন।


জার্মানির বন শহরে বিএমজেডের দপ্তরে আয়োজিত ‘ওপেন ডে’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান।


শাকিল সৈয়দ জার্মানির নুরেমবার্গে থাকেন। তিনি ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের পিছিয়ে থাকা অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা-পরিচালনাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘আশা-বাংলাদেশের জন্য প্রত্যাশা’ নামের সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করে আসছেন।


বিএমজেডের প্রশংসাপত্রে বলা হয়, শাকিল সৈয়দ তাঁর কাজের মাধ্যমে জার্মানির মানুষের কাছে বাংলাদেশের জনগণের জীবনচিত্র তুলে ধরছেন। তিনি বাংলাদেশের উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ বোঝার ক্ষেত্রে জার্মানির সঙ্গে সেতুবন্ধন তৈরি করছেন।


উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান বলেন, শাকিল সৈয়দসহ সম্মাননা পাওয়া সাত ব্যক্তি আন্তর্জাতিক সংহতি-সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে এই সময়ে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। ‘আগে আমরা’ ধরনের মানসিকতা আরও জোরালো হচ্ছে।


সম্মাননা পাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে আছেন জার্মানির কোলনের গ্লোরিয়া নিয়াকুয়ে, ডুসেলডর্ফের ইউলিয়ুস লাটজেল, বার্লিনের বাতিয়া ব্লাঙ্কার্স, কারিন ম্লোডক ও নাতালিয়া ফিব্রিগ। এ ছাড়া মরণোত্তর সম্মাননা পেয়েছেন বন শহরের ইয়েন্স মার্টেন্স।


  • প্রকাশ : সোমবার ৩১ আগস্ট, ২০২৬, সময় : ২:৪৫ পিএম

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে বাংলাদেশ এগ্রো রিসোর্টের লিমিটেড এর উদ্যোগে এক জমকালো বিজনেস মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ এগ্রো রিসোর্টের বিভিন্ন পরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের অংশীদারিত্বের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এগ্রো রিসোর্টের ভাইস চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ মজুমদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর মার্কেটিং জনাব ফেরদাউস রহমান রুমি।


প্রোগ্রামটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন জনাব তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষভাবে বক্তব্য রাখেন জনাব রাশেদ বাদল, জনাব সেলিম উদ্দিন এবং জনাব হারুন অর রশিদ। এছাড়াও বাংলাদেশ এগ্রো রিসোর্টের বিভিন্ন অংশীদারিত্ব গ্রহণকারী সদস্যবৃন্দ তাঁদের বক্তব্যে প্রকল্পের প্রতি আস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।


সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বাংলাদেশ এগ্রো রিসোর্টের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং একটি সম্ভাবনাময় এগ্রো-ট্যুরিজমভিত্তিক উদ্যোগ হিসেবে প্রকল্পটির সফলতা কামনা করেন।


অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতান এলাকায় অবস্থিত রাধুনী বিলাস রেস্টুরেন্টে।


বাংলাদেশ এগ্রো রিসোর্টের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও সম্পৃক্ততার মাধ্যমে দেশের কৃষি, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ব্যবসায়িক সভা ও মতবিনিময় কর্মসূচি অব্যাহত থাকবে।




বাংলাদেশ এগ্রো রিসোর্ট-সমৃদ্ধ কৃষি, সুন্দর প্রকৃতি ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে চলার প্রত্যয়।