দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলার কার্যক্রমে হস্তক্ষেপ, অবৈধ অর্থ আদায় এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বক্তব্যে অভিযোগগুলোর মধ্যে মিল পাওয়া গেছে, যা বিষয়টির গুরুত্ব বাড়িয়েছে।
দ্বিপক্ষীয় ঘুষ ও মামলায় প্রভাবের অভিযোগ রয়েছে, একই মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষের কাছ থেকেই পৃথকভাবে অর্থ নেওয়া হয়। পরে যে পক্ষ বেশি অর্থ প্রদান করে, সিদ্ধান্ত সাধারণত তাদের পক্ষে যায় বলে দাবি ভুক্তভোগীদের। এমনকি চার্জশিট থেকে আসামির নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে ওসি ও ওসি তদন্তের বিরুদ্ধে।
রাজনৈতিক প্রভাব ও বিতর্কিত ঘটনা
সাম্প্রতিক একটি ঘটনায় জানা যায়, একটি বহুজাতিক তামাক কোম্পানির ডিপো দৌলতপুর পিপুলবাড়িয়াতে সেই তামাকের ডিপোতে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধাভোগের অভিযোগে দৌলতপুরের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লাকে আটকে রাখে জেটিআই তামাক কোম্পানি। সেখানে দৌলতপুর থানার কর্মকর্তাগন ওসি ও ওসি তদন্ত ঘটনাস্থলে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
অভিযোগ আছে, এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এবং ওসি তার ব্যাক্তিগত আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে। এদিকে দৌলতপুর উপজেলার তেলিগান্দিয়া গ্রামে জুয়া বসিয়ে সেই জুয়ার বোর্ড থেকে ওসি দৌলতপুর ও ওসি তদন্ত দৌলতপুর প্রতি রাত কন্টাকে অবৈধ ঘুষ বানিজ্য করে। দৌলতপুর থানাতে জনসাধারন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেলে নির্ধারিত অফিসার নিযুক্ত রয়েছে ওসির। ওসি সেই নিযুক্তকৃত অফিসারের মাধ্যমে দৌলতপুর থানার সকল অফিসারদের কাছ থেকে প্রতি মাসে দুই লক্ষ টাকা চাঁদা আদায় করে। থানাতে কোনো মেয়ে ভুক্তভোগী অভিযোগ নিয়ে গেলে ওসি তদন্ত তার রুমে নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্পের মাধ্যমে পরিশেষে অর্থের বিনিময়ে অভিযোগ কপি রিসিভ করে।
সাধারণ মানুষের হয়রানি-স্থানীয়দের অভিযোগ
বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে থানায় ডেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়। অর্থ ফেরত চাইলে অসহযোগিতামূলক আচরণের শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ওসি দৌলতপুরকে প্রদানকৃত টাকা ফেরত চাইলে তিনি বলে, থানাতে এসে টাকা নিয়ে যান। আর কিছু বল্লেই থানাতে যেয়ে কথা বলতে বলেন।
অবৈধ কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ
দৌলতপুর উপজেলার পদ্মা নদী সংলগ্ন বৈরাগীরচর ভাদু ফকিরের আস্তানার নিচ থেকে অবৈধভাবে টলিতে করে ফিলিং বালু উত্তোলনের বিষয়ে মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এক মেম্বার ওসির রুমে গেছিলো সেদিন উক্ত ফিলিং বালু উত্তোলনের জন্য অর্থ গ্রহন করে ওসি দৌলতপুর।
স্থানীয়দের দাবি, প্রতিদিন এসব কার্যক্রম থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আদায় করা হয়। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হয়রানি ও নিপীড়নের শিকার হওয়ার কথাও জানিয়েছেন অনেকেই।
নাম প্রকাশে আরো একাধিক ব্যবসায়ী বলে, ভাই সামনে অনুষ্ঠান থানাতে, দৌলতপুর উপজেলার অফিসারদের নিয়ে প্রোগ্রাম হবে আপনাকে এগুলো, ওগুলো দিতে হবে। আরেকটি বিষয়, আদালতের আদেশ অমান্যের অভিযোগ-একটি জমির রিসিভার নিয়োগ সংক্রান্ত ঘটনায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে গোপনে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা দাবী করেছিলেন টাকা নিলেন ওপেন ডাক-অকশনের জন্য কিন্তু সেটা না করে মনগড়া কাজ করছেন এটা কাম্যনা। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও এখনো তা ফেরত দেওয়া হয়নি। অর্থ চাইলে ওসি দৌলতপুর বলেন, থানাতে এসে টাকা নিয়ে যান। এছাড়া অপরাধীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ-অর্থের বিনিময়ে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও উঠেছে।
সম্প্রতি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউলের উপর পূর্ব শত্রুতার জেরে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। এমন পরিস্থিতিতে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এছাড়া সদ্য সাবেক দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের একটি স্ট্যাটাসে পোষ্টে-যেদিন থেকে পুলিশের একটা ডায়লগ বন্ধ হবে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেব! সেদিন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
মব জাস্টিস হলো শামিম, পুলিশ বলল অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নিব, মামলা রেকর্ড করব, মরিচায় সেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি বর্ষন হল, তাও পুলিশ বলছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নিব। অথচ আমার এলাকায় দুই ভাই জমি নিয়ে মারামারি, পুলিশ আরেক ভাইয়ের ছেলেকেও ধরে এনেছে, সকলে আসল আমাকে বলল সেই ছেলেটা ছিলনা। আমি লোক পাঠালাম, ওসিকে ফোন দিয়ে বললাম ভাই ছেলেটা ছিলনা ও কিছু জানেনা ওকে ছেড়ে দিয়ে, ওর বাপকে আসামি করে চালান দেন। উনি খুব উত্তেজিত হয়ে আমাকে বললেন প্রয়োজনে আমরা পুলিশ বাদি হয়ে মামলা দিব তবুও ছাড়ব না, বাপ বেটা দুজনকেই আসামি করে চালান দিলেন। বুঝলাম ওসি সাহেবের পারসোনাল ইন্টারেস্ট। ঘটনা ঘটলেই এ্যাকশন নিতে হবে এবং পুলিশের ঘুষ খাওয়া বন্ধের কার্যকারি পদক্ষেপ নিতে হবে, তাছাড়া দেশে সুশাসন সম্ভব না। বেড়ায় ক্ষেত খাচ্ছে তাতে সাধারণ মানুষ ক্ষুদ্ধ, বিরক্ত হয়ে উঠছে, দৌলতপুর আবার সন্ত্রাসের আতুড়ঘর হয়ে উঠছে। এর জন্য প্রশাসনের কিছু অসাধু ব্যাক্তি দায়ি।
এ বিষয়ে অভিযুক্ত থানার কর্মকর্তা ওসি বলেন, উপরোক্ত বিষয়ে সব ভিত্তিহীন, যে টাকা গ্রহন সম্পর্কে বলেছেন, কে বলেছেন, আমি জানি, তাকেই বলেন আমার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করুক। উপস্থাপিত অভিযোগগুলো গুরুতর হওয়ায় স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক প্রত্যাহার, আর্থিক লেনদেন ও মামলার নথি পর্যালোচনা এবং জনগণের গোপন সাক্ষ্য গ্রহণের সুপারিশ করেছেন।
দৌলতপুর থানাকে ঘিরে ওঠা এসব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনআস্থা পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
দৌলতপুর থানার বড় চোর আমি - ওসি আরিফুর রহমান
নাটোরের লালপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র উদ্যোগে নেটওয়ার্কিং অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়বড়িয়াস্থ নিজেরা করি কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাজার শরীফ টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের প্রকাশক-সম্পাদক ইমাম হাসান মুক্তি। সভাটি সঞ্চালনা করেন নিজেরা করি’র সমন্বয়ক রিনা মন্ডল।
এ সময় আরও বক্তব্য দেন মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হক, ভূমিহীন নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তার সমাধানে সচেতনতা সৃষ্টিসহ সামাজিক নানা বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ‘নিজেরা করি’ কর্তৃপক্ষ।
নোয়াখালী সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে।
নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো.সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয় সাইফ। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে মালিক সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চেম্বার রুমে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দেওয়া নিয়ে গড়িমসি হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের" শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট ২০২৬ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন ৪১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে এ্যাড. সুলতান নাসিরকে সভাপতি, উজ্জ্বল খানকে সিনিয়র সহ-সভাপতি এবং কে এম কামরুজ্জামান মিলন, জি এম ওহিদুজ্জামান, মোঃ কবির খান, মতিউর রহমান মাদবর, ফারুক খান, ডি এম কামাল হোসেন, সুমন খান ও জাকির হোসাইনকে সহ-সভাপতি করা হয়েছে।
এছাড়া মো. আবুল কালাম (মুন্না) সাধারণ সম্পাদক, মনজুর হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাসরিন সুলতানা, এ্যাড. মো. মোস্তফা কামাল, সৈয়দ বেপারী, আব্দুল সাদার সরদার, রিপন ফকির, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. মাহবুব আলম মাহফুজ, মোঃ সোহাগ ও আমির হোসেন সরদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও মোঃ বাতেন সাংগঠনিক সম্পাদক এবং তরিকুল ইসলাম সৈকত সহ-সাংগঠনিক সম্পাদক, মালেক ঢালী, সোহেল সরদার, নাইম মালত, জহিরুল ইসলাম ও আল আমিন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ কমিটিতে সোহাগ সরদার দপ্তর সম্পাদক, ইনছান সরদার প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রুহুল আমিন অর্থ বিষয়ক সম্পাদক, কাওছার হোসেন আইন বিষয়ক সম্পাদক, হাফেজ আনিসুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, মুন্নি হাবিবা মহিলা বিষয়ক সম্পাদক, আতিকুর রহমান রাসেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দাউদ মোঃ,তুহিন প্রশিক্ষণ সম্পাদক, সামিম মাঝি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রুবেল মোল্লা সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন।
নতুন এ কমিটিতে রেহেনা সুলতানা আখি, মোঃ আবু সুফিয়ান ও মোঃ আল-আমিন মাতুব্বরকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
অনুমোদনপত্রে বলা হয়েছে, কমিটিকে সংগঠনের কার্যক্রম পরিচালনা, মানবাধিকার সুরক্ষা, আইনগত সহায়তা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। নির্ধারিত সময় পরপর সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন দাখিলের কথাও উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় ওয়েবসাইটেও আইনগত সহায়তা ও মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্য এবং বিভিন্ন জেলা কমিটির তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে, নবগঠিত শরীয়তপুর জেলা কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অন্যদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর সন্ত্রাসীরা হামলা চালায় । এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত: ১২ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার বেলা এগারোটা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বিকাল তিনটার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে তারা বিচ্ছিন্ন ভাবে বটতলা বাজারেই অবস্থান করছিলো। পরে বিকালে সন্ত্রাসীরা ৭ থেকে ৮ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলো আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
খুলনার নবাগত পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক খুলনায় এখন থেকে কেউ অপরাধ করে আর ছাড় পাবে না। জেলার প্রতিটি থানা সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধ মুক্ত এমন সব প্রত্যয় গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় তিনি এসব কথা ব্যক্ত করেন।
নবাগত এসপি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে। খুলনায় অপরাধীদের সংখ্যা খুবই কম। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় নয়। পুলিশের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। গণমাধ্যমের সহযোগিতায় অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছালে জনগণের স্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও সহজ হবে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এসব অপরাধ মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যারা অপরাধ করে বা অপরাধ ঘটায়, তাদের সংখ্যা খুবই কম। তাদের চেয়ে আইন মেনে চলা মানুষের সংখ্যা অনেক বেশি। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নীলফামারীর ডিমলায় ওজন ও পরিমাপে কম দেওয়া এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলা সদরের মেসার্স আফতাব ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে, ডিমলার ডোমার রোডের বামুনিয়া এলাকায় অবস্থিত আদিল আটো মুড়ির মিলে মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপে সঠিকতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।