খুলনার দিঘলিয়ার উপজেলার বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত নায়েব আবুল হাসানাত।

  • প্রকাশ : মঙ্গলবার ১২ মে, ২০২৬, সময় : ২:১৪ পিএম

বাংলাদেশের ভূমি অফিসগুলোতে বর্তমান সরকার নামজারি (মিউটেশন) ও অন্যান্য সেবায় ব্যাপক অনিয়ম,ঘুষ গ্রহণ এবং দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে নানা পদক্ষেপ গ্রহন করলেও কোন ভাবেই বন্ধ হচ্ছেনা ভুমি সেবায় হয়রানি।


খুলনার দিঘলিয়ার উপজেলার বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসের অধিনস্থ মহেশ্বরপাশা কালিবাড়ি ভূমি ক্যাম্প অফিসে কর্মরত নায়েব আবুল হাসানাতের কাছে ঘুষ (টাকা) ছাড়া মিলছে না রিপোর্ট ও ভুমি কর প্রদানের অনুমোদন।


যেকোন ফাইল নিয়ে কথা বলতে গেলে তার উগ্র মেজাজের গরমে বোঝাতে চান উৎকোচে পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে এবং সাথে রয়েছে ডুমুরিয়া এ্যসিল্যান্ড অফিসে কর্মরত অফিস সহায়ক মোসা: সোমা আক্তার (বর্তমানে সংযুক্ত) বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসে।


ইতিপূর্বে নায়েব আবুল হাসনাত যে সকল ভূমি অফিসে কর্মরত ছিলেন সেখানেও তার নামে ঘুষ বাণিজ্য করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। কিন্তু এবার কৌশল পাল্টিয়ে অফিস সহায়ক পিয়ন সোমা আক্তারকে দিয়ে ঘুষ নিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।


জানা যায়, গত ২ জানুয়ারী ২০২০ সালে বারাকপুর ইউনিয়ন ভূমি (মহেশ্বরপাশা ক্যাম্প) অফিসে যোগদান করেন। ইতিপূর্বে কয়রায় বদলি হলেও উপরি মহলকে ম্যানেজ করে মাত্র দুই মাসের মধ্যে পূর্বের স্থানে বদলি হন তিনি। তাছাড়া বটিয়াঘাটা ও রূপসায় কর্মরত থাকাকালে তিনি ঘুষ বাণিজ্যে আলোচনায় ছিলেন।


এবারও অত্র অফিসে অনিয়ম আর দূর্নীতির ডালপালা গজিয়ে অফিস সহায়ক (পিয়ন) সোমা আক্তার গড়ে তুলেছেন দালাল চক্রের বলয়। যেখানে তার নিয়মেই চলে নায়েব অফিস।


এলাকার ভুক্তভোগীরা জানায়, বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসের (মহেশ্বরপাশা ক্যাম্প অফিস) সহকারী ভূমি কর্মকর্তা আবুল হাসনাত এ অফিসে যোগদানের পর কিছুদিন আমরা ঘুষ ছাড়া ভালো সেবা পেলেও এখন থেকে শুরু হয়েছে মানুষ হয়রানি। টাকা না দিলে মিলে না কোন সেবা।


মহেশ্বরপাশা মৌজার এক ভুক্তভোগী জানান, তার নিকট ২৩/৩ ধারা কেসের রিপোর্ট প্রদানে সাড়ে ৬ হাজার টাকা উৎকোচ দাবী করে। অবশ্য পরে কিছু কম দিয়ে রিপোর্টটি করিয়েছেন।


মধ্যডাঙ্গা নিবাসী আরো এক ভুক্তভোগী জানান, নায়েব ১/১ নং খতিয়ানের নামজারি রিপোর্ট বাবদ অফিস পিয়ন সোমা আক্তারকে পঞ্চাশ (৫০) হাজার টাকা প্রদান করি।


পিয়ন সোমা আক্তারের মতামত ছাড়া নায়েব হাসানাত কোন নামজারী রিপোর্ট দেন না।


এভাবে অফিস সহায়ক সোমার মাধ্যমে চলছে সমস্ত লেনদেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, সোমার সাথে রয়েছে নায়েব (তহসিলদার) আবুল হাসনাতের সখ্যতা। প্রায় সময় অফিসে নায়েব আসতে দেরি করলে অফিস সহায়ক সোমাও দেরিতে আসেন। পিয়ন সোমা আক্তার বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসে আসার পর থেকে উচ্চ অংকের ঘুষ লেনদেন চলমান বলে জানান সেবা প্রত্যাশীগন।


সোমা আক্তার আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকায় বাড়ী হওয়ার সুবাদে নিজ এলাকার প্রভাব খাটান। তাছাড়াও সোমা নিজের অর্জিত ঘুষের টাকায় নির্মান করেছেন দ্বিতল বিশিষ্ট বাড়িসহ নামে বেনামে বিভিন্ন জায়গায় জমি। সোমা আক্তার একজন ভূমি অফিসের পিয়ন হয়েও কম্পিউটার নিয়ে বসে ছোট নায়েব পরিচয় দিয়ে বিভিন্ন অভিনব কৌশলে অসহায় মানুষের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া তিনি অধিক উৎকোচের বিনিময়ে এসএ থেকে এসএ বর্হি খতিয়ান এবং আরএস বর্হি থেকে আরএস খতিয়ান ছিড়ে ফেলছেন বলেও সত্যতা মিলেছে।


এবিষয়ে তেলিগাতি এলাকার আরো এক ভুক্তভোগী জানান, আমাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। উক্ত মামলায় যেসকল এসএ খতিয়ান ছিল, তা তহসিল অফিসের বই হতে সব ছিড়ে ফেলা হয়েছে। যা আমি ২০১৮ সালে অফিস থেকে তহসিল পর্চা উত্তোলন করি, কিন্তু এখন সেই পর্চা অফিসের বর্হিতে নেই। তিনি কিছুদিন আগে যুগীপোল মৌজার বিআরএস ৫৯৭ নং খতিয়ানের মুল পাতা বর্হি থেকে ছিড়ে লুকিয়ে রেখেছেন। যা বর্হিতে সংযুক্ত করতে ২০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। এছাড়াও অফিসে বসে নামজারী বা নামপত্তন করিয়ে দিবেন বলে ১০/২০হাজার টাকা কন্ট্রাক করেন।


ভুক্তভোগীরা জানান, মহেশ্বরপাশা ক্যাম্প ভূমি অফিসের পিয়ন সোমার হিসাবের খাতাটা এমন- আবেদন করতে ৫'শত টাকা, রিপোর্ট করতে ৫০০/হাজার টাকা,খতিয়ান ঠিক করতে ২/৩ হাজার,এ্যসিল্যান্ড কে দিতে হয় ৪/৫ হাজার টাকা, তারপরে ১১৭০ টাকা, সর্বশেষ তামিল করতে ৫শত টাকা লাগে।


এখানেই শেষ নয় ভূমি সেবা গ্রহিতাকে সতর্ক করে দিয়ে বলেন, বাহিরের লোক বা দালাল ধরলে, পরে আমার কাছে আসতে হবে। আমার নির্দেশনা ছাড়া হাসানাত সাহেব (নায়েব) নামজারীসহ অন্যন্য কোন কেসের একটাও রিপোর্ট দিবে না। নামপত্তন হবে না বলে ভয়ভীতি দেখিয়ে নায়েব ও অফিস পিয়নরা মোটা অংকের টাকা কামিয়ে নিচ্ছে। পিয়ন সোমা আক্তারের কথা কোন তহসিলদার না শুনলে চাইলে, তেলিগাতী ও যুগীপোলের কিছু আত্মীয়,দালাল ও ফেইসবুক সাংবাদিকদের ব্যবহার করে সুবিধা নেন।


ইতিপূর্বে ঘুষকান্ডে আলোচিত নায়েব জালাল হোসেন ও পিয়ন সোমা আক্তারের ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা ছিল। এক পর্যায়ে জালাল উদ্দিন এর বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডে কয়রায় বদলী হলেও সেখানে যোগদান না করে রূপসায় দায়িত্ব পালন করেন। পিয়ন সোমা কথায় কথায় বলেন, নায়েব বদলাবে বা চলে যাবে কিন্তু আমি সোমা এখানে থাকবো।  


এ বিষয়ে পিয়ন সোমা আক্তার এ প্রতিবেদককে জানান, আমি ছোট একটা চাকরি করি। আমার অনিয়ম-দূনীতি  করার ক্ষমতা নেই। আমি কারো কাছ থেকে কখনো টাকা-পয়সা নেইনি। তাছাড়া আমার তেমন কোন সম্পত্তি ও নেই বলেও তিনি এড়িয়ে যান।


রূপসা, বটিয়াঘাটা সহ কয়রায় ঘুষকান্ডে আলোচিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হাসনাত এসকল অভিযোগের বিষয়ে জানান, তিনি তার অধীনস্থ কর্মচারীর অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোন অভিযোগ পাননি।  তাছাড়া তার বদলি সংক্রান্ত দায় এড়িয়ে গিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকে আঙুল তোলেন।


জানা যায়, সোমা আক্তারের বাবা আওয়ামী লীগের নেতা সেই সুবাদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় প্রতিমন্ত্রীর ভাই শাহাবুদ্দীনকে ঘুষ দিয়ে ভূমিতে এই চাকরি পেয়েছেন। দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন মৌজার ভূক্তভোগীরা দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর উৎকোচ বানিজ্য, হয়রানির হাত থেকে রক্ষা করতে ভূমির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১২:৩৫ পিএম

নাটোরের লালপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র উদ্যোগে নেটওয়ার্কিং অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়বড়িয়াস্থ নিজেরা করি কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাজার শরীফ টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের প্রকাশক-সম্পাদক ইমাম হাসান মুক্তি। সভাটি সঞ্চালনা করেন নিজেরা করি’র সমন্বয়ক রিনা মন্ডল।


এ সময় আরও বক্তব্য দেন মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হক, ভূমিহীন নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তার সমাধানে সচেতনতা সৃষ্টিসহ সামাজিক নানা বিষয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ‘নিজেরা করি’ কর্তৃপক্ষ।


  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪৫ এএম

নোয়াখালী সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।  


মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে।


নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো.সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কর্মরত ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয় সাইফ। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে মালিক সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চেম্বার রুমে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দেওয়া নিয়ে গড়িমসি হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪১ এএম
  • আপডেট : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪১ পিএম


  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪১ এএম

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের" শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট ২০২৬ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন ৪১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি অনুমোদন করেন।


অনুমোদিত কমিটিতে এ্যাড. সুলতান নাসিরকে সভাপতি, উজ্জ্বল খানকে সিনিয়র সহ-সভাপতি এবং কে এম কামরুজ্জামান মিলন, জি এম ওহিদুজ্জামান, মোঃ কবির খান, মতিউর রহমান মাদবর, ফারুক খান, ডি এম কামাল হোসেন, সুমন খান ও জাকির হোসাইনকে সহ-সভাপতি করা হয়েছে।


এছাড়া মো. আবুল কালাম (মুন্না) সাধারণ সম্পাদক, মনজুর হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাসরিন সুলতানা, এ্যাড. মো. মোস্তফা কামাল, সৈয়দ বেপারী, আব্দুল সাদার সরদার, রিপন ফকির, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. মাহবুব আলম মাহফুজ, মোঃ সোহাগ ও আমির হোসেন সরদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।


এছাড়াও মোঃ বাতেন সাংগঠনিক সম্পাদক এবং তরিকুল ইসলাম সৈকত সহ-সাংগঠনিক সম্পাদক, মালেক ঢালী, সোহেল সরদার, নাইম মালত, জহিরুল ইসলাম ও আল আমিন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


এ কমিটিতে সোহাগ সরদার দপ্তর সম্পাদক, ইনছান সরদার প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রুহুল আমিন অর্থ বিষয়ক সম্পাদক, কাওছার হোসেন আইন বিষয়ক সম্পাদক, হাফেজ আনিসুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, মুন্নি হাবিবা মহিলা বিষয়ক সম্পাদক, আতিকুর রহমান রাসেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দাউদ মোঃ,তুহিন প্রশিক্ষণ সম্পাদক, সামিম মাঝি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রুবেল মোল্লা সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন।


নতুন এ কমিটিতে রেহেনা সুলতানা আখি, মোঃ আবু সুফিয়ান ও মোঃ আল-আমিন মাতুব্বরকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।


অনুমোদনপত্রে বলা হয়েছে, কমিটিকে সংগঠনের কার্যক্রম পরিচালনা, মানবাধিকার সুরক্ষা, আইনগত সহায়তা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। নির্ধারিত সময় পরপর সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন দাখিলের কথাও উল্লেখ করা হয়েছে।


সংগঠনটির কেন্দ্রীয় ওয়েবসাইটেও আইনগত সহায়তা ও মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্য এবং বিভিন্ন জেলা কমিটির তথ্য প্রকাশ করা হয়েছে।


এদিকে, নবগঠিত শরীয়তপুর জেলা কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


অন্যদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১০:৩৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর সন্ত্রাসীরা  হামলা চালায় । এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত: ১২ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এঘটনা ঘটে।


আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার বেলা এগারোটা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বিকাল তিনটার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে তারা বিচ্ছিন্ন ভাবে বটতলা বাজারেই অবস্থান করছিলো। পরে বিকালে সন্ত্রাসীরা  ৭ থেকে ৮ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা  চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।


কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলো আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত এসপি

খুলনার প্রতিটি থানা হবে মানুষের আস্থা ও ভরসার স্থল


  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

খুলনার নবাগত পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক খুলনায় এখন থেকে কেউ অপরাধ করে আর ছাড় পাবে না। জেলার প্রতিটি থানা সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধ মুক্ত এমন সব প্রত্যয় গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় তিনি এসব কথা ব্যক্ত করেন। 


নবাগত এসপি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে। খুলনায় অপরাধীদের সংখ্যা খুবই কম। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় নয়। পুলিশের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।


তিনি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। গণমাধ্যমের সহযোগিতায় অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছালে জনগণের স্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও সহজ হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এসব অপরাধ মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যারা অপরাধ করে বা অপরাধ ঘটায়, তাদের সংখ্যা খুবই কম। তাদের চেয়ে আইন মেনে চলা মানুষের সংখ্যা অনেক বেশি। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৯:১০ পিএম

নীলফামারীর ডিমলায় ওজন ও পরিমাপে কম দেওয়া এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে উপজেলা সদরের মেসার্স আফতাব ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।




অপরদিকে, ডিমলার ডোমার রোডের বামুনিয়া এলাকায় অবস্থিত আদিল আটো মুড়ির মিলে মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।


বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপে সঠিকতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।