সংগৃহীত ছবি
আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ক্রিকেটের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনাটিকে শিক্ষা হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সবার উচিত খেলাটিকে বিভক্ত না করে ঐক্যের পথে এগিয়ে নেওয়া।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
এশীয় প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এর ফলে গত শনিবার ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশ তাদের ম্যাচগুলো টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা প্রত্যাখ্যান করে।
সংস্থাটি জানায়, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।
ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট এক বিবৃতিতে বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রত্যাহার এবং ক্রিকেটের এই আন্তর্জাতিক ইভেন্টে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে জাতির অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশি খেলোয়াড় ও ভক্তদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই বিষয়টি নিয়ে গভীর ভাবনার প্রয়োজন রয়েছে।'
তিনি আরও বলেন, 'বিভাজন বা ব্হিষ্কারের সংস্কৃতিকে প্রশ্রয় না দিয়ে আমরা ক্রিকেটনেতাদের আহ্বান জানাই—গভর্নিং বডি, লিগ এবং খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ করে খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করুন।'
সাম্প্রতিক এসব ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে বিদ্যমান উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি এর আগে একটি বিশেষ ব্যবস্থা করেছিল, যেখানে পাকিস্তান কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করলে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি গত শনিবার জানিয়েছেন, তাদের অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নকভি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।'
টম মোফাট উল্লেখ করেন, ক্রিকেটে বিভিন্ন চুক্তি না মানা এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে।
তিনি যোগ করেন, 'এটি বৈশ্বিক পর্যায়ে গেমসের বর্তমান পরিচালনা মডেলের উল্লেখযোগ্য সমস্যাগুলোকে সামনে এনেছে। এসব সমস্যার সমাধান না করা হলে তা আমাদের ভালোবাসার এই খেলার বিশ্বাস, ঐক্য এবং শেষ পর্যন্ত এর ভবিষ্যৎ ও সুস্থতাকে দুর্বল করে দেবে।'
ছবি : সংগৃহীত
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধেই চার গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে নিকো পাজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩–০ করেন পাজ।
বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের ব্যবধান বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭–০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।
ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
এক হাজার টাকার টিকিট এক লাফে কমিয়ে ২০০ টাকা করেও সেভাবে সাড়া পাচ্ছে না সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে টিকিট কেনার তোড়জোড় নেই। জাতীয় স্টেডিয়ামের সামনের বুথেও টিকিটের জন্য কোনো লাইন নেই। টিকিটের প্রতি দর্শকের অনাগ্রহী হওয়ার কারণটা সবারই জানা। নিজ আঙিনার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই হামজা চৌধুরী-শমিত সোমের বাংলাদেশ। তারপরও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা লড়াই নিয়ে কিছুটা উন্মাদনা আছে।
সেটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড দশম ট্রফির সামনে। বিপরীতে নিজেদের ফুটবল ইতিহাসে সাফের প্রথম শিরোপার হাতছানি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালে দুদল মুখোমুখি হবে রাত ৮টায়।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার টানা তৃতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও সাফের ফাইনালে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। তবে ফাইনালের আগে দুই দলের পথচলা ছিল দুই রকম। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। যদিও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। এবার তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য থাকবে তাদের।
সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের পারদ এখন বেশ উঁচুতে। নকআউট পর্বে বিদেশে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানকে আগের চেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসাও। গতকাল ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘দেখুন, প্রতিটি ম্যাচই শেখার একটি মাধ্যম। আর আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল এবং বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে– দুটো সম্পূর্ণ আলাদা দল। আমাদের জয়ের পর আমাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং আমি সংবাদমাধ্যমকে বলেছিলাম, আমরা যে পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ছিল না। আমি তখনই বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে তারা ভিন্ন এক দলে পরিণত হবে। আর অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্লেষণ করছি; তারা কীভাবে খেলে এবং কী কী করে, তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই নিশ্চিতভাবেই আগামীকাল আপনা
১৯০০ সালের প্যারিস। এরপর মাঝখানে কেটে গেছে ১২৮টি বছর। অবশেষে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের মঞ্চে ফিরছে বাইশ গজের ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের চূড়ান্ত ছাড়পত্র, অর্থাৎ এলএ-২৮ এর কাঙ্ক্ষিত টিকিট মিলবে খোদ বাংলাদেশ থেকেই!
বালিতে আইসিসির বোর্ড সভার পর যে রোববার রাতে সাদা-কালো বিজ্ঞপ্তিটি এলো, তার পরতে পরতে জড়িয়ে থাকল বাংলার আবেগ আর বৈশ্বিক ক্রিকেটের আগামী এক দশকের ব্লু-প্রিন্ট। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি মিরপুর কিংবা সিলেটের ঘূর্ণি পিচে আটটি দল লড়বে মাত্র একটি টিকিটের জন্য; যে টিকিট হাতে পেলে সোজা উড়ান ধরা যাবে সুদূর ক্যালিফোর্নিয়ায়। পুরুষদের বাছাইপর্বের মঞ্চ যখন বাংলাদেশে, নারীদের বাছাই তখন হবে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসি যে ক্যালেন্ডারের পাতা উল্টে দিল, তাতে নতুন কোনো টুর্নামেন্টের চমক না থাকলেও লর্ডসের সবুজগালিচায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চিরায়ত আভিজাত্য কিন্তু অটুটই থাকল।
এলএ অলিম্পিকের টি২০ ফরম্যাটে ছয়টি জায়গার মধ্যে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র (র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫তে থাকা সাপেক্ষে, তা না হলে ক্যারিবীয় অঞ্চলের কোনো দেশ সুযোগ পাবে স্বাগতিক হিসেবে) একটি কোটা পাবে এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া– এই চার মহাদেশের শীর্ষ র্যাঙ্কিংধারী (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে) চারটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। সরাসরি সুযোগ না পাওয়া পরবর্তী শীর্ষ আটটি দলকে নিয়ে বাংলাদেশে আয়োজিত হবে বাছাইপর্ব। আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে ১৩টি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একবার করে খেলবে এবং দুই গ্রুপের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে জয়ী দল এলএ২৮ অলিম্পিকে খেলার টিকিট পাবে। নারী ক্রিকেটের বাছাই পর্ব হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
২০২১ সালেই আইসিসি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বৈশ্বিক ইভেন্টগুলোর ভেন্যু চূড়ান্ত করে রেখেছিল। রোববার ২০২৮ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টগুলোর সময়সূচি নিশ্চিত করা হলো। পাশাপাশি ২০৩২ থেকে ২০৩৫ সালের ইভেন্ট ও সময়সূচিও অনুমোদন করেছে আইসিসি; তবে ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
ছবি: সংগৃহীত