সংগৃহীত ছবি
বিশ্বকাপে বড় এক অঘটনের জন্ম দিলো প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। ফলে তারা নাম লিখিয়েছে শেষ ষোলোতে। বিদায় হয়ে গেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। টাইব্রেকারে প্রথম শটেই পিছিয়ে পড়ে জার্মানি। বাঁদিকে ঝাঁপিয়ে কাই হাভার্টজের শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক অরলান্ডো গিল।
এরপরের দুই শটে গোল করলেও চতুর্থ শটে আবার মিস জার্মানির নিক ওলটেরমেডের। জবাবে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়াওর গোল আটকে দেন ম্যানুয়েল নয়্যার। আবারও এক গোলে পিছিয়ে থাকে জার্মানি।
পরে জার্মানির নাদিম আমেরি গোল করলে শেষ শটে প্যারাগুয়ের জেতার সুযোগ ছিল। কিন্তু এবার নয়্যার ফিরিয়ে দেন ফ্যাবিয়েন বুলবেনার শট। পাঁচটি করে শটে ৩-৩ হয় পেনাল্টিতে।
কিন্তু এরপর জার্মানির জোনাথান তাহ মিস করেন গোল। হুয়ান ক্যানালে জয়সূচক গোল করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্যারাগুয়ে শিবির।
এর আগে বোস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে জার্মানির আধিপত্যের মধ্যেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে।
প্রথম কর্নারটি জার্মানি ক্লিয়ার করলেও দুর্দান্ত এক স্লাইড ট্যাকলে বলের দখল ধরে রাখেন জর্জ কাসেরেস। এরপর মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠে আক্রমণ।
গালারজার নিখুঁত ক্রসে দারুণ টাইমিংয়ে দৌড়ে এসে হেড করেন জুলিও এনসিকো। বল চলে যায় কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নাগালের বাইরে। ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে।
গোল শোধে মরিয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৫৪ মিনিটে অবশেষে ভাঙে প্যারাগুয়ের রক্ষণ। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।
ফ্লোরিয়ান উইর্টজ বক্সের ভেতরে চমৎকার একটি বল বাড়িয়ে দেন। সেখানে নিখুঁত স্পর্শে বলটি বাড়িয়ে দেন কাই হাভার্টজ। তার সূক্ষ্ম ফ্লিক জড়িয়ে যায় গোলপোস্টের ডানদিকের নিচের কোণে (১-১)।
এরপর অনেক চেষ্টা করেও আর প্যারাগুয়ের দুর্গ ভাঙতে পারেনি জার্মানি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি দুই দল। ১০৫ মিনিটে জোনাথান তাহ-এর একটি হেডে জার্মানি গোল পেলেও, ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক গাতিতো গিলকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওয়াল্ডেমার অ্যান্টন।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্যারাগুয়ের গোলরক্ষক গিল দুর্দান্ত দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান। অন্যদিকে জার্মানির হয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন জোনাথান তাহ।
প্যারাগুয়েরও অ্যান্তোনিও সানাব্রিয়া একটি শট বাইরে মারেন এবং গুস্তাভো গোমাজে বালবুয়েনার প্রচেষ্টা ঠেকান নয়্যার। তবে শেষ পর্যন্ত নির্ণায়ক পেনাল্টি থেকে জোরালো শটে গোল করে জয়ের আনন্দে ভাসান হুয়ান ক্যানালে।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ী।
৫৩ বলে ২০৪ রানের ইনিংস। ছবি: সংগৃহীত
ছবি: চ্যাটজিপিটি দিয়ে বানানো
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে বাধ্য হন আয়োজকরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ঘটে ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।
ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।
পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তবে ঘটনার ভয়াবহতা বাড়ে এরপর। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ, প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন তিনি। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।
এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
কাভান সুলিভান
যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েই যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০০৪ সালে ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া সেরা খেলোয়াড়কে পুরস্কারটি দেওয়া হয়। সুলিভান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে তা জিতলেন। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।
যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।
নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে এমএলএসে দুটি রেকর্ড গড়েন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।
টানা ১০ ম্যাচে গোলেও অবদান রাখেন সুলিভান—এমএলএসে কোনো কিশোর বয়সী খেলোয়াড় টানা এত ম্যাচে গোলে অবদান রাখতে পারেননি। গত সেপ্টেম্বরে এমএলএস মাসসেরা খেলোয়াড়ও হন সুলিভান। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাসসেরা হওয়ার রেকর্ডও গড়েন এমএলএসে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান কাভান সুলিভান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের মূল একাদশে অভিষেক ঘটে তাঁর। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন সুলিভান।
কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসত গড়েন।
ছন্নছাড়া ব্যাটিংয়ে ৯১ রানে অলআউট বাংলাদেশ। ছবি: সংগৃহীত
ছবি: ভিডিও থেকে নেওয়া
এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। এই হারের দিনে প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কেও জড়িয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
পেনাল্টি থেকে গঞ্জালো তাপিয়ার গোলে এগিয়ে যায় কলম্বাস। ৩৬ মিনিটে গঞ্জালো লুহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে থ্রো-ইন নেওয়ার সময় তাপিয়ার মুখ লক্ষ্য করে বল ছোড়েন মেসি। এ ঘটনায় রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া, দুজনকেই হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন তাপিয়া, আরেকটি গোল করেন তাহা হারব্রুন।
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলম্বাস কোচ লরাঁ কোর্তোয়া। তার মতে, মেসির আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল। অন্যদিকে রেফারি চ্যাপম্যানের ব্যাখ্যা, বলের গতি ও শক্তি খুব বেশি ছিল না, তাই ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি।
মায়ামি কোচ কিলি গঞ্জালেস জানান, দল প্রত্যাশামতো খেলতে পারেনি, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন কঠিন সমীকরণের সামনে মেসিরা। আগামী শুক্রবার কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। না হলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মায়ামিকে।
টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। নিউজিল্যান্ডের মাটিতেও এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিও এসেছিল এই মাঠে।
নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল ভারত।
ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাতটি ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা।
ওয়েলিংটনে ভারতের ৭২০ রানের ইনিংসটি এখন তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৭ উইকেটে ৭৫৯ রান। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেটে ৭২৬ রান, সেটি এসেছিল ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারতের ইনিংসে হয়েছে আরও একটি বিরল রেকর্ড। ভারতের ইনিংসের প্রথম ৭ জুটিতেই এসেছে পঞ্চাশোর্ধ রানের জুটি, যা টেস্ট ইতিহাসেই প্রথম।
এ ছাড়া ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকেই অন্তত ৮০ রান করেছেন। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে ৫৬৬ রানের ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৮০ বা তার বেশি রান করেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংস লিড ৩৫২ রানের।