কোস্ট গার্ডের স্টেশনে গ্রামবাসীর হামলা

  • প্রকাশ : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬, সময় : ১২:১১ পিএম

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলায় উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি স্টেশনে গ্রামবাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন।


বৃহস্পতিবার সকালে জয়মনিরঘোল এলাকার গ্রামের নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে ছোট ছোট নৌকায় গিয়ে কোস্ট গার্ড স্টেশনের নৌযানে হামলা চালায়।


বিকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


হামলার কারণ হিসেবে কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, “মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালানো হয়েছে।”


উপকূল রক্ষা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।


এলাকাটি মূল সুন্দরবনের প্রবেশদ্বারের কাছাকাছি হওয়ায় এবং যোগাযোগ সমস্যার কারণে গ্রামবাসী বা স্থানীয়দের বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়দের হামলা-ভাঙচুরের পৌনে দুই মিনিটের একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, জয়মনিরঘোল এলাকার অসংখ্য নারী-পুরুষ লাঠিসোঁটা হাতে ছোট ছোট নৌকা নিয়ে পশুর নদে কোস্ট গার্ডের নৌযানে উঠে পড়েন। তারা কোস্ট গার্ড সদস্যদের বাধা উপেক্ষা করে সেখানে হামলা ও ভাঙচুর চালায়।


কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণসহ উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে।


“বিশেষ করে জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় ওই এলাকায় কোস্ট গার্ডের একটি স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না।”


এই পরিপ্রেক্ষিতে হামলা-ভাঙচুরের ঘটনার কথা বলে কোস্ট গার্ড বলেছে, হামলায় দায়িত্ব পালনরত তাদের কয়েকজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে।


একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এতে বলা হয়, “কোস্ট গার্ড স্পষ্টভাবে জানাতে চায় যে, কেউ বাহিনীর চলমান দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।”


এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনার ঘবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। তারা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


তবে এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে কোস্ট গার্ড থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “সকাল থেকে আমরা উত্তেজনার কথা জানতে পারি। গ্রামবাসী সেখানে কোস্ট গার্ডে স্টেশনে হামলা চালিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্টরা তদন্ত করে দেখছে।”



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৬:৩৩ পিএম

রুপালী মৎস স্বনির্ভর দেশ, "সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ দিবস-২০২৬ এর পালন করা হয়েছে । এই উপলক্ষে আজ রোববার দুপুরে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মারজান সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার,জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রশিদ সরকার। এছাড়া জেলার মৎস খামারীরা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 




এসময় বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, দারিদ্র্য দূর করে কর্মসংস্থান সৃষ্টিতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও রফতানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি এ খাত নিয়ে সরকারের সাফল্য ও ভবিষ্যত নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়।


আলোচনা শেষে আগত অতিথিরা মৎস চাষে অবদান রাখায়,চিংড়ি, কার্প জাতীয় মাছ, পাঙ্গাশ, কৈ, তেলাপিয়া মাছ উৎপাদনসহ মোট ছয়টি ক্যাটাগরিতে জেলার ৬ জন মৎস খামারী কে সনদ ও সম্মননা স্মারক প্রদান করেন। 


এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ফেষ্টুন ও বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী (১৬-১৮ আগষ্ট) দিবসটির কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধন শেষে গাইবান্ধা পৌর পার্কের জলাশয়ে মাছের পোনা অবমুুক্ত করা হয়।

সর্বশেষ সব খবর

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৫:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র বলৎকারের শিকার হয়েছে। এ অভিযোগে মো. আলাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করে। এ ঘটনায় অভিভাবকমহলসহ  বিভিন্ন মহলের উদ্বেগ। 


মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, ভিকটিম মাদ্রাসার ছাত্র (১৩) ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। ১১ আগষ্ট ভোট ৬টা ১০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে বণিক পাড়ায় তার খালার বাসা আসেন। বাসা তাঁলা থাকায় ভিকটিম হাঁটাহাটি করে রেলওয়ে স্টেশন যায়। পরে আসামী আলাল মিয়া ভিকটিমকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কথার ছলে ফুসলিয়ে তার খালার বাসার তাঁলা খূললে তাকে বাসায় পৌছানোর কথা বলে রিক্সাযোগে তার সঙ্গে করে দাতিয়ারা ভাড়া বাসায় নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে বলৎকারের চেষ্টা করলে ভিকটিম সুরচিৎকার শুরু করে। এক পর্যায়ে ভিকটিমের মুখে গামছা পেছিয়ে এবং দাড়ালো অস্ত্র দা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলৎকার করে। ভিকটিম তখন ব্যথায় কান্নাকাটি করতে থাকলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে রিক্সাযোগে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। রেলওয়ে স্টেশনের লোকজন ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ জেনে শুনে ভিকটিমের বাবাকে ফোন করেন। বাবার উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আলাল মিয়াকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছে ভিকটিম মাদ্রাসার ছাত্রকে হেফাজতে নেয় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। 


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা নিয়মিত মামলা হয়। 


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিলাদ জানান, আসামীকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভিকটিম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা এবং ছাত্রদের নিরাপত্তা নিয়ে অভিভাবসহ বিভিন্ন মহল উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫৯ পিএম

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন, গনতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান প্রমূখ।  


উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার বলেন, মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপোসহীন নেত্রী সম্পুর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।  


উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। আমরা লক্ষ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 


গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকুলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।


এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মো. জয়নাল আবেদীন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরিশেষে পবিত্র মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করে গৃহকর্তা ও তার মেয়েকে গুরুতর জখম করেছে। নিহতের নাম মোসা. কামরুন নাহার আক্তার (৩৫)। আহত তার স্বামী মঞ্জুরুল হক (৪০) ও মেয়ে সানজিদা আক্তার (১৬)। ঘটনাটি শুক্রবার (১৪ আগস্ট) রাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগরভেলা তেঁতুইবাড়ি গ্রামে ঘটেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে নগরভেলা গায়েনবাড়ী এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল ডাকাত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই তারা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। এ সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মোসা. কামরুন নাহার আক্তার মারা যান। আহত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী মোসা. কামরুন নাহার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার এই পরিবার একটি এনজিও থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিতে এসে ডাকাত দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির ভেতরের আসবাবপত্র সব গোছানো অবস্থায় রয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল বা টাকা লুট হয়েছে কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তাঁরা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 


শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আজিজুর সরদারের মেয়ে নানাবাড়িতে বেড়াতে যায়। পরে খালাতো জান্নাতুল, আতিকা ও লাবিবাসহ তিনজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


 শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৩:১৯ পিএম

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলনমেলা-২০২৬ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাজীপুরের নাটা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার সভাপতি হাজী মো. শামসুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন (অপু), সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতা, বিসিডিএস টঙ্গী পশ্চিম থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাফিজুল ইসলাম এবং সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরাফাত রহমান লিটু, কাউসার মাহমুদ, মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন মাস্টার, মো. এনামুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. কানন, মো. সেলিম এবং ইঞ্জিনিয়ার ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।


বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের জন্য কমন গিফট বিতরণ এবং র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সব খবর