ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সকালে সংগঠনগুলোর নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে সমবেত হয়ে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলগুলো উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে সংগঠনগুলোর উদ্যোগে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র বলৎকারের শিকার হয়েছে। এ অভিযোগে মো. আলাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজকে প্রেরণ করে। এ ঘটনায় অভিভাবকমহলসহ বিভিন্ন মহলের উদ্বেগ।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, ভিকটিম মাদ্রাসার ছাত্র (১৩) ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। ১১ আগষ্ট ভোট ৬টা ১০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে বণিক পাড়ায় তার খালার বাসা আসেন। বাসা তাঁলা থাকায় ভিকটিম হাঁটাহাটি করে রেলওয়ে স্টেশন যায়। পরে আসামী আলাল মিয়া ভিকটিমকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কথার ছলে ফুসলিয়ে তার খালার বাসার তাঁলা খূললে তাকে বাসায় পৌছানোর কথা বলে রিক্সাযোগে তার সঙ্গে করে দাতিয়ারা ভাড়া বাসায় নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে বলৎকারের চেষ্টা করলে ভিকটিম সুরচিৎকার শুরু করে। এক পর্যায়ে ভিকটিমের মুখে গামছা পেছিয়ে এবং দাড়ালো অস্ত্র দা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলৎকার করে। ভিকটিম তখন ব্যথায় কান্নাকাটি করতে থাকলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে রিক্সাযোগে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। রেলওয়ে স্টেশনের লোকজন ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ জেনে শুনে ভিকটিমের বাবাকে ফোন করেন। বাবার উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আলাল মিয়াকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছে ভিকটিম মাদ্রাসার ছাত্রকে হেফাজতে নেয় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা নিয়মিত মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিলাদ জানান, আসামীকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভিকটিম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা এবং ছাত্রদের নিরাপত্তা নিয়ে অভিভাবসহ বিভিন্ন মহল উদ্বেগ দেখা দিয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন, গনতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান প্রমূখ।
উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার বলেন, মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপোসহীন নেত্রী সম্পুর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। আমরা লক্ষ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকুলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মো. জয়নাল আবেদীন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে পবিত্র মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করে গৃহকর্তা ও তার মেয়েকে গুরুতর জখম করেছে। নিহতের নাম মোসা. কামরুন নাহার আক্তার (৩৫)। আহত তার স্বামী মঞ্জুরুল হক (৪০) ও মেয়ে সানজিদা আক্তার (১৬)। ঘটনাটি শুক্রবার (১৪ আগস্ট) রাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগরভেলা তেঁতুইবাড়ি গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে নগরভেলা গায়েনবাড়ী এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল ডাকাত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই তারা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। এ সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মোসা. কামরুন নাহার আক্তার মারা যান। আহত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী মোসা. কামরুন নাহার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার এই পরিবার একটি এনজিও থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিতে এসে ডাকাত দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির ভেতরের আসবাবপত্র সব গোছানো অবস্থায় রয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল বা টাকা লুট হয়েছে কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তাঁরা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আজিজুর সরদারের মেয়ে নানাবাড়িতে বেড়াতে যায়। পরে খালাতো জান্নাতুল, আতিকা ও লাবিবাসহ তিনজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলনমেলা-২০২৬ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাজীপুরের নাটা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার সভাপতি হাজী মো. শামসুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন (অপু), সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতা, বিসিডিএস টঙ্গী পশ্চিম থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাফিজুল ইসলাম এবং সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরাফাত রহমান লিটু, কাউসার মাহমুদ, মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন মাস্টার, মো. এনামুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. কানন, মো. সেলিম এবং ইঞ্জিনিয়ার ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের জন্য কমন গিফট বিতরণ এবং র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খালেদা জিয়া আজ তাঁদের মাঝে নেই। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনাকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে পথ চলতে হবে। কোনো কাজ করার আগে তা দলের, দেশের এবং সাধারণ মানুষের জন্য ভালো না মন্দ—তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, “দল আমাদের, দেশ আমাদের। ক্ষমতায় বিএনপি—এমন কোনো কাজে আমরা জড়াবো না, এমন কোনো কাজ করবো না”। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সৈয়দ জাহাঙ্গীর আলম আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির প্রতি আস্থা রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। পরে তিনি মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁদের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং সম্প্রতি মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাইয়ের আন্দোলনে নিহত ব্যক্তিবর্গ এবং দিনাজপুরে মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ কামনা করেন তিনি।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান উজ্জ্বল, উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সহ-প্রচার সম্পাদক হীরা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও নাজমুল হুদা জনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. বাবু চৌধুরী।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বলে বাংলাপিডিয়ায় উল্লেখ রয়েছে। তিনি দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে তিনি মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়ীত্ব পালন করেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২০২৬ সালের ১৫ আগস্ট তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।এদিকে, খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৭ ফেব্রুয়ারী ২০২৬ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।