সংগৃহীত ছবি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২০২৪ সালের সরকার পতনের পর হামলার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যটি আবার ভাঙা হচ্ছে।
তবে কারা বা কোন কর্তৃপক্ষ সেটি ভাঙছে, সে বিষয়ে কেউ কথা বলছেন না। পৌরসভাও এর দায়িত্ব নিচ্ছে না। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ঝিনাইদহের সন্তান হামিদুর রহমানের স্মরণে শহরের প্রবেশ পথে একটি বেদীতে এই ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হলেও তা আর শেষ হয়নি।
২০১২ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু পৌরসভার মেয়র থাকাকালে মাগুরা সড়কের চার রাস্তা মোড়ে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩২ লাখ টাকা।
তবে কাজ শুরু হয় অনেক দিন পর। ২০১৬ সালে কিছু কাজ করার পর সেটি অসমাপ্ত থাকে। ভাস্কর্যটি আর উদ্বোধন হয়নি। সেভাবেই পড়ে ছিল।
শুক্রবার দুপুরে দেখা যায়, কয়েকজন শ্রমিক চত্বরের বেদীর অংশ ভাঙছেন। সেই ভাঙা টুকরো একটি পিকআপ ভ্যানে রাখা হচ্ছে। তবে বেদীর উপরের অংশটি এখনও অক্ষত রয়েছে।
জানতে চাইলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, ২০২৪ সালে সরকার পতনের পর ‘কিছু জনতা’ এ ভাস্কর্য ভাঙচুর করে। কিন্তু এখন কারা এটি ভেঙে নিচ্ছে, সেটি ‘জানা নেই’ এবং এ প্রকল্প সংক্রান্ত কোনো ফাইলও দেখেননি বলে তার ভাষ্য।
ঝিনাইদহ পৌরসভার একজন কর্মকর্তা শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তখন প্রকল্পটিতে ১১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছিল। তারপরেই সেটি বন্ধ হয়ে যায়।”
তবে কী কারণে সেটি বন্ধ হয়েছিল এবং এখন কারা এটি ভাঙছে এ নিয়ে কিছু জানেন না বলে দাবি করেন পৌরসভার ওই কর্মকর্তা।
যে সময় ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নির্মাণের প্রকল্প চলছিল, তখন পৌরসভার কাউন্সিলর ছিলেন মো. মহিউদ্দিন। শুক্রবার বিকালে এ ব্যাপারে কথা বলতে চাইলে অসুস্থতার কথা বলে তিনি এড়িয়ে যান।
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, কারা এটি ভাঙছে তা তিনি জানেন না।
তবে তিনি বলেন, “জেলায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কমিটির সভায় সদস্যদের মাঝ থেকে ভাঙাচোরা ভাস্কর্যের পরিত্যক্ত অংশ অপসারণ করার দাবি ওঠে। একটি ভালো জায়গা দেখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা রয়েছে।”
মুক্তিযোদ্ধা সংসদের ঝিনাইদহ জেলার সাবেক কমান্ডার কামালুজ্জামান বলেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত। এ ব্যাপারে মুক্তিযোদ্ধারা বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত জানানো হবে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন।
১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্তঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন।
মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিতে তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।
পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত