বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার অনিক সরদারের বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে মারধর করে হাত-পা বেঁধে রাখার একটি ঘটনার পর তার ছোট মেয়ে তুবা বিনতে বাবাকে খাবার খাওয়াচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অনিকের পরিবারকে সহায়তা ও সহানুভূতি জানাতে অনেক মানুষ তাদের বাড়িতে ভিড় করছেন বলে জানা গেছে।
পরিবারটির দাবি, অনিকের বিরুদ্ধে আগে তাকে ‘ছিচকে চোর’ ও ‘মাদকসেবী’ বলে গালমন্দ করার অভিযোগ থাকলেও ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি বদলে যায়। বর্তমানে পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন মানুষ এগিয়ে আসছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা অনিকের বাড়িতে যান। এ সময় অনিকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারটি নতুন করে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছে বলে জানা গেছে।
অনিকের স্ত্রী জান্নাতুল ফিরদাউস জানান, তিনি এইচএসসি পাস করেছেন। তাদের দুটি সন্তান রয়েছে। বড় মেয়ে তুবা বিনতের বয়স ৯ বছর এবং ছোট মেয়ে তুরিন ইসলাম তুনার বয়স ৩ বছর। সংসারে আয়ের নির্দিষ্ট কোনো পথ না থাকায় পরিবারটি আর্থিক সংকটে রয়েছে বলে জানান তিনি।
জান্নাতুলের ভাষ্য, তার স্বামী অনিক স্বাভাবিক জীবনে ফিরতে চান। সন্তানদের মানুষ করতে স্বামীর কর্মসংস্থান কিংবা নিজের জন্য একটি চাকরির প্রয়োজন বলেও তিনি জানান।
অনিক বলেন, তিনি ভালোভাবে জীবনযাপন করতে চান। কেউ তার জন্য আয়-রোজগারের একটি পথ তৈরি করে দিলে নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, বাবার প্রতি মেয়ের ভালোবাসার দৃশ্য মানুষ দেখেছে। অনিক স্বাভাবিক জীবনে ফিরলে সরকারি সহায়তার মাধ্যমে তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ২৬ মার্চ শনিবার ভোররাতে বামরাইল এলাকায় চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা অনিককে আটক করে হাত-পা বেঁধে মারধর করেন। পরে শনিবার সকালে মেয়ে তুবা বাবার হাত-পা বাঁধা অবস্থায় মুখে খাবার তুলে দিলে এই দৃশ্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত