ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’।
টাঙ্গাইল শহরসহ জেলাজুড়ে শনিবারের(১৪ ফেব্রুয়ারি) এই দিবসটিকে ঘিরে তারুণ্যের মাঝে বইছে উৎসবের আমেজ।
প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে ‘লাল গোলাপ’ আর ‘বাহারি উপহার’ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে শহরবাসী।
টাঙ্গাইল পৌর উদ্যান, ডিসি লেক, এসপি পার্ক, মণতলা. ঘারিন্দা সোলপার্ক এবং যমুনা রিসোর্টের মতো বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসা দিবস উপলক্ষে নতুন লুকে সাজানো হয়েছে।
সরেজমিনে শহরের প্রধান প্রধান ফুলের দোকান ও গিফট শপগুলো ঘুরে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি।
শহরের ভিক্টোরিয়া রোড, সমবায় মার্কেট, মেইন রোড এবং নিরালা মোড় এলাকার দোকানগুলোতে নতুন সব উপহারসামগ্রী দিয়ে সাজানো হয়েছে।
দোকানিরা লাল গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, অর্কিডসহ বিভিন্ন দেশি-বিদেশি ফুলের পসরা সাজিয়েছেন।
দিবসটি উপলক্ষে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত মজুদ নিশ্চিত করছেন ব্যবসায়ীরা।
শহরের কয়েকটি স্বনামধন্য ফুলের দোকানের স্বত্ত্বাধিকারী খান হাবিব, বিপ্লব পাল, গোবিন্দ, পাল, মোহর, শংকর ঘোষ, বরুন ঘোষ, জাহাঙ্গীর আলম,সাইফুল সহ অনেকেই জানান, ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব একই সময়ে হওয়ায় ফুলের চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মাঝে আগ্রহের কমতি নেই।
এদিকে, উপহারের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়।
প্রিয়জনের জন্য কার্ড, মগ, শোপিস, পারফিউম এবং কাস্টমাইজড গিফট আইটেম কিনতে তারা ব্যস্ত। শহরের নামী শপিং মলগুলোতে বিশেষ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে অনেক পণ্যে।
বিশেষ করে রেস্টুরেন্ট, ফাস্টফুড ও ক্যাফেগুলোও পিছিয়ে নেই; আলোকসজ্জা আর বিশেষ ‘ভ্যালেন্টাইন ডিশ’ দিয়ে গ্রাহকদের টানার সব প্রস্তুতি সেরে রেখেছে তারা।
দিবসটি উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
তবে উৎসবের আনন্দ যেন মাত্রা না ছাড়ায় সেদিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহামম্মদ শামসুল আলম সরকার জানান, কেবল জাতীয় নির্বাচন ও গণভোটের মতো একটা মহাজজ্ঞ অনুষ্ঠিত হলো। সবাই খুব পরিশ্রম করেছে। দিবসটি ঘিরে শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব মিলিয়ে বসন্তের দখিনা বাতাসের সাথে ভালোবাসার রঙ মেখে শনিবার টাঙ্গাইলে এক উৎসবমুখর পরিবেশে পালন করবে ‘ভালোবাসা দিবস’।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।