নরসিংদীর মনোহরদীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি এবং হামলা চালানোর অভিযোগ উঠেছে একটি চিহ্নিত মাদকচক্রের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বাঘিবাড়ী হাইস্কুল মাঠে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বর্তমান সরকারের মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাঘিবাড়ী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে মাদক ব্যবসা বন্ধের আহ্বান জানান একই এলাকার বিএনপি নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমান গণি এবং ছাত্রদল নেতা সাব্বির। গত ১৬ ফেব্রুয়ারি তারা শক্তভাবে এই অপতৎপরতা বন্ধের দাবি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আক্তার ও তার পৃষ্ঠপোষক শাহরিয়ার হক শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রসহ ওই নেতাদের খুঁজতে বের হয়। তাদের না পেয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং প্রতিপক্ষ গ্রুপের বাবুলসহ ২-৩ জনের ওপর হামলা চালায়। এই ঘটনায় ওসমান গণি বাদী হয়ে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি রাতে ছাত্রদল নেতা সাব্বির মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আক্তার হোসেনের ছেলের নেতৃত্বে ৫-৭ জন যুবক অতর্কিত হামলা চালায়। এতে সাব্বির লক্ষ্যভ্রষ্ট হলেও মোটরসাইকেলের সহযাত্রী ইঞ্জিনিয়ার বাকার হোসেন গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ৪টি সেলাই লেগেছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে তাদের সহযোগী কামরুল ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতার রোষানলে পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, মাদক নির্মূলের এই সামাজিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি সুযোগসন্ধানী মহল বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের মতো মরণব্যাধির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, তাদের জীবন আজ বিপন্ন। অবিলম্বে মূল হোতা আক্তার ও তার পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে মনোহরদী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, "অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। হামলা ও হুমকির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।