গাড়িতে আগুন
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মাঠে দাঁড় করিয়ে রাখা গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে দুলাল হোসেন চকদার দলীয় লোকজন নিয়ে কয়েড়া আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে ইফতার পার্টিতে অংশ গ্রহন করেন। ইফতার চলাকালীন সময়ে কে বা কারা তার ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে সটকে পড়ে।
দুলাল হোসেন চকদার জানান, ইফতার করার সময় তিনি খবর পান যে তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, ভূঞাপুর উপজেলার কয়েড়া নামক স্থানে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক