সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যারা মাদকে গ্রেফতার হবে, তাদের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না।
শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দ্যাইনা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। খেলাধুলা করলে মনও ভালো থাকে।
তিনি বলেন, যুব সমাজ ইদানীং বিভিন্ন অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যুবসমাজকে অন্যায়ের বাইরে রাখার জন্য কাজ করতে হবে। যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তারা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ পিছিয়ে যাবে। কিন্তু যুবসমাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশ অনেক এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম, এই টাঙ্গাইলে মাদক থাকবে না, আমরা মাদক নির্মূল করব ইনশাল্লাহ। কিশোরগ্যাং মুক্ত সমাজ গড়া হবে। কোমলমতি কিশোররা আগামীতে সুন্দর জীবন গঠন করবে। বাবা-মা তাদের সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন; সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায়, তার চেয়ে দুঃখের কিছু নেই। কাজেই যারা মাদকের সঙ্গে যুক্ত, তারা দয়া করে সরে দাঁড়ান।
বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, টাঙ্গাইলকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।
দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মীরা।
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা