ধনবাড়ীতে মেলায় জুয়া অশ্লীলতা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী প্রশাসনের
বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এ উপলক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব ইনস্টিটিউশন মঠে বসেছে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা। এ মেলায় সরকারী নিদের্শনা সকাল থেকে চলবে সন্ধ্যা ৭ সাত টা পর্যন্ত। মেলায় কোন প্রকার জুয়া অশ্লীলতা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছেন প্রশাসন।
মঙ্গলবার(১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী এ মেলা। এছাড়া উপজেলার বীরতারার রাজার হাট, কেন্দুয়া বাজার, বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী বটতলা এলাকা ও বলিভদ্র ইউনিয়নের কেরামজানি বাজারে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে মেলা। তবে সুশীল সমাজ বলছে গ্রামীণ মেলার নামে সন্ধ্যার পর থেকেই চলে রমরমা জুয়ার আসর। রাত গভীর হলে পুতুল নাচের নামে মেয়ে দিয়ে অর্ধউলঙ্গ করে অশ্লীল মানব নৃত্য পরিবেশন করিয়ে কমিটির লোকজন শত টাকা জন প্রতি টিকিট বিক্রি করে।
এতে করে স্থানীয় এলাকার ছাত্র ও যুব সমাজ খারাপের দিকে ধাবিত হয়। এমন চিত্রই ফুটে উঠেছিলো গত ২১মার্চ তারিখে বানিয়াজানের পঞ্চাশী বটতলা এলাকায় আনন্দ মেলার নামে স্থানীয় বিএনপি’র কয়েক নেতা কর্মীরা তারা এমন কর্মকান্ড চালায়। শুধু তাই নয় ২৫ শে মার্চ কালো রাত্রি তে চালায় অশ্লীল নৃত্য ও জুয়া। এঘটনায় ধনবাড়ীর বীরমুক্তিযোদ্ধারা ক্ষোভে ফুসে উঠেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বধনা অনুষ্ঠানের মঞ্চে বুকফাটা ক্ষোভে ফুলের মালার বদলে জুতার মালা দিয়ে বের করে দেয়ার কথার বলে বন্ধে প্রশাসন ও বর্তমান সরকারসহ সাংবাদিকদের দৃষ্টি আর্কষণ করেন ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা শাহাজান আলী, হযরত আলীসহ অন্যরা।
এনিয়ে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গত ২৭ শে মার্চ “ধনবাড়ীতে মেলায় জুয়ার আসর ক্ষোভে ফুসছেন মুক্তিযোদ্ধা” শিরোনামে ও নাগরিক টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমে বিভিন্ন শিরোনোমে সংবাদ প্রকাশিত হয়। পরে মেলা বন্ধ করে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। বর্তমানেও শুরু হয়েছে ধনবাড়ীর ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী বৈশাখী মেলা। এবারো অনুমতিবিহীন মেলায় যাতে অশ্লীল কোন নৃত্য বা জুয়া মাদক কেনাবেচাসহ লটারি না চলে এমন দাবী ধনবাড়ীবাসীর।
ধনবাড়ীর জুলাই যোদ্ধা রেজাউল করিম জানান, ধনবাড়ীর মেলা একটি পুরনো ঐতিহ্য। এ মেলায় যাতে কোন প্রকার জুয়া বা অশ্লীল কোন কর্মকান্ড না ঘটে এজন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা প্রশাসন কৃর্তৃক আয়োজিত মেলার প্রস্তুতি সভায় বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি তার বক্তব্যে বলেন, মেলাটি প্রাচীন ঐতিহ্য ধনবাড়ীর। এ মেলায় কোন প্রকার জুয়া বা অশ্লীন কোন কিছু না হয় এজন্য প্রশাসনকে সার্বিক খোঁজ খবর রেখে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ধনবাড়ীর মেলা একটি ঐতিহ্যবাহিবাহী মেলা। এ মেলাটি জমিদারী আমল থেকেই যুগযুগে চলে আসছে। মেলায় সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার জন্য অনুরোধ করছি। তবে, মেলায় যদি কেউ কোন ধরণের অশ্লীল কোন কিছু চালায় সে দায়ভার তাকেই বহন করতে হবে। এ মেলায় যাতে কোন প্রকার জুয়া, অশ্লীল নৃত্য মাদক কেনা বেচাসহ অনৈতিক অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত না হয় এজন্য উপজেলা ও থানা প্রশাসন কে ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।
ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, মেলা একটি প্রাচীন এতিহ্য বহন করে। তবে মেলায় যাতে কোন প্রকার জুয়া,মাদকসহ অশ্লীল কিছু না ঘটে এজন্য প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার।
থানার ওসি নুরুস সালাম সিদ্দিক মেলার প্রস্তুতি সভায় তিনি বলেন, গত ২৫ মার্চের রাতে বানিয়াজানের পঞ্চাশীতে আনন্দ মেলার নামে যা ঘটনা ঘটেছিলো তা খুবই ন্যাক্কারজনক। খবর পাওয়া মাত্রই মেলাটি বন্ধ করে দেয়া হয়। আমরা জানতে পারছি যে, ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট আকারে মেলার আয়োজন করা হচ্ছে। যাতে করে সেই মেলায় কোন প্রকার জুয়ার আসর বা অশ্লীল নৃত্য বা অনৈতিক কিছু না হয় তার জন্য পুলিশ তৎপর রয়েছে। এরকম কিছু ঘটা মাত্রই দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী সাংবাদিকদের কে জানান, মেলায় কোন ধরণের যাতে জুয়া, লটারি বা অশ্লীল নৃত্য না হয় এজন্য মেলা কমিটিকে বলা হয়েছে।
সেই সাথে প্রশাসনিক ভাবে বিষয়টি নজরদারিতে রাখতে থানা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭ পর্যন্ত মেলা চালানোর জন্য কমিটিকে বলা হয়েছে। এবং কী ধনবাড়ীর বীরতারার রাজার হাট, কেন্দুয়া বাজার, বানিয়াজানের পঞ্চাশী বটতলা, বলিভদ্রের কেরামজানি মেলার কোন অনুমতি নেই।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে শিক্ষক মোছা. পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, চিলমারী ইউনিয়ন পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় অন্য এলাকা থেকে আসা অনেক শিক্ষক এখানে এসে থাকতে অনাগ্রহী। পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ হওয়ায় তা বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন।
অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালে বাবু ঢালী, আবু সুফিয়ান, সবুজ ঢালীসহ কয়েকজন সেখানে হামলা চালান। এ সময় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত শাহ আলী বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার ঢালী। তিনিও ঘটনায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা ও আবেদন ছাড়াই বদলি, পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ; উঠছে নানা প্রশ্ন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসানের ছোট ভাই তারেক রহমান রাজনের বিরুদ্ধে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব গেটসংলগ্ন প্রায় দুই শতক জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করলে স্থানীয়রা এতে বাধা দেন। তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান রাজন। এ ঘটনায় মালিকানা নির্ধারণে জায়গা মাপের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, কবিরহাট বাজারের কলেজ গেট সড়কের পাশে খুঁটি দিয়ে চিহ্নিত নোয়াখালী জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ভরাটকাজে বাধা দেন। একই সঙ্গে জায়গাটির প্রকৃত মালিকানা ও ভরাটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে তারেক রহমান রাজন বলেন, ওই জায়গার পেছনে তার কেনা দুই শতক জমি রয়েছে। নিজের জমি ভরাটের সুবিধার্থে সাময়িকভাবে সামনের জায়গায় বালু রাখা হয়েছে। সরকারি জায়গা দখল চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসান বলেন, ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। সেখানে আমার ছোট ভাইয়ের চান্দিনা ভিটার জায়গা কেনা রয়েছে। তবে জায়গাটি সামনে নাকি পেছনে, তা তিনি নিশ্চিত নন।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, খবর পেয়ে তহশিলদার ও সার্ভেয়ারকে ম্যাপসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি দুই ধরনের জায়গা রয়েছে। সোমবার সকালে মাপ দিয়ে কোনটি সরকারি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন জায়গা, তা চিহ্নিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় বালু ফেলে ভরাটের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় ১৫টি কূপের খনন ও পুনঃখননের কাজ এগিয়ে চলছে। জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে দেশে ৩০০টি গ্যাসকূপ খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপ পুনঃখননের মাধ্যমে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রশিদপুর-১৩ কূপে খননকাজ চলছে। এ ছাড়া ডুপিটিলা-১, সিলেট-১৩ ও হরারগঞ্জ-১-এর মতো নতুন অনুসন্ধান কূপেও কাজ চলছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, ‘এরই মধ্যে সিলেট গ্যাস ফিল্ডে কূপ খনন ও ওয়ার্ক ওভারের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আমাদের আটটি ওয়ার্কওভার শেষ হয়েছে এবং পাঁচটি নতুন কূপ খননের কাজও শেষ হয়েছে।’
২০৩১ সালের মধ্যে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডুপিটিলা-১ নম্বর গ্যাসকূপ খননের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চালু থাকা এবং বন্ধ হয়ে যাওয়া গ্যাসকূপের আশপাশে অনুসন্ধান ও খনন করা হলে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্ফোরণের পর পরিত্যক্ত টেংরাটিলা গ্যাসক্ষেত্রেও গ্যাসের বড় মজুত থাকার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, আগের প্রতিবেদনের ভিত্তিতে তাদের ধারণা, টেংরাটিলায় এখনো দুই টিসিএফের বেশি গ্যাস মজুত থাকতে পারে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে ১৭টি কূপ থেকে দৈনিক প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ২০৩১ সালের মধ্যে এই সরবরাহ ২৬০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করছে প্রতিষ্ঠানটি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল। রবিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর দাস সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নিরব হাছিব।
বিকেলে বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা-গাউছিয়া এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। পুরো কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে এক হাজারের বেশি ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
মোঃ আরিয়ান
শ্রীনগর বিষাক্ত সাপের কামড়ে মোঃ আরিয়ান (১২) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে ঢাকা মিটফোর্ড সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আরিয়ান শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে। সে মজিদপুর কেসি ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, আজ রবিবার সকাল ৮টার দিকে আরিয়ান নিজ ঘরের খাটে বসে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় মেরে দ্রুত খাটের নিচে একটি গর্তে চলে যায়। তাৎক্ষণিক বাড়ির লোকজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে পরে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করানো হয়। দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু সাপের কামড়ে আরিয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, শিশু আরিয়ানের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গোপাল বেপারী ও নোয়াব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
গত শুক্রবার বিকেলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ ও রাসেল একাদশ। রোমাঞ্চকর এই খেলায় স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উভয় দলকে করতালি ও উল্লাসে উৎসাহিত করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোশারফ বেপারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকবর বেপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খয়ম বেপারী। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভাগ্যকুল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স বেপারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত বিএনপির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম রনি মৃধা সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির। এড. রফিকুল আমিন খান সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন, মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ সেলিম ভুইয়া যুগ্ন আহবায়ক শ্রীনগর উপজেলা যুবদল, খেলা শেষে অতিথিরা বিজয়ী মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ দলের মাঝে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন। ইউপি চেয়ারম্যান, কাজী মনোয়ার হোসেন সাহাদ ও ইউপি সদস্য মোশারফ ব্যাপারী, বক্তব্যে রাখেন প্রিন্স বেপারী ও এড. রফিকুল আমিন খান বলেন, সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবসমাজ সঠিক পথে পরিচালিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।