৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি সত্যের দীপশিখা জ্বালিয়ে রাখার এক অনন্ত আহ্বান, ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক নৈতিক শপথ, এবং মানুষের অবাধ মতপ্রকাশের অধিকার রক্ষার এক সুদৃঢ় প্রত্যয়। ইতিহাসের প্রতিটি অধ্যায় সাক্ষ্য দেয় যেখানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, সেখানেই গণতন্ত্রের শিরায় শিরায় নেমে এসেছে নীরব অন্ধকার।
গণমাধ্যম সমাজের স্বচ্ছ দর্পণ যেখানে প্রতিফলিত হয় রাষ্ট্র, সরকার ও জনজীবনের বহুমাত্রিক রূপ। এটি কেবল তথ্যের বাহক নয়; বরং জবাবদিহিতার এক দৃঢ় প্রহরী। প্রান্তিক মানুষের নিঃশব্দ আর্তনাদ, বঞ্চনার দীর্ঘশ্বাস কিংবা ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত প্রতিবাদের ভাষা সবই গণমাধ্যমের পাতায় ও পর্দায় জীবন্ত হয়ে ওঠে। এই অর্থে, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ন্যায় প্রতিষ্ঠার পথে এক আলোকবর্তিকা।
তবু বাস্তবতার প্রেক্ষাপটে দেখা যায়, এই আলোর পথ সর্বদা মসৃণ নয়। বিশ্বের নানা প্রান্তে গণমাধ্যম আজও বহুমুখী প্রতিবন্ধকতার মুখোমুখি কখনো আইনের কঠোর বেড়াজাল, কখনো রাজনৈতিক প্রভাবের অদৃশ্য শৃঙ্খল, আবার কখনো সরাসরি ভীতি ও হুমকির অন্ধকার ছায়া। বাংলাদেশও এই বৈশ্বিক বাস্তবতার বাইরে নয়। অগ্রগতির দীপ্ত রেখা যেমন দৃশ্যমান, তেমনি কিছু উদ্বেগের মেঘও আকাশে ভেসে বেড়ায় যা উপেক্ষা করার সুযোগ নেই।
ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের বিস্তার অভূতপূর্ব। মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে বিশ্বময়। কিন্তু এই দ্রুততার ভেতরেই লুকিয়ে থাকে এক গভীর সংকট- ভুয়া খবর, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। ফলে আজকের সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে যাচাই করে উপস্থাপন করা, তথ্যকে বস্তুনিষ্ঠতার শুদ্ধতায় পরিশীলিত করা। স্বাধীনতার সাথে যুক্ত হতে হবে দায়িত্ববোধের কঠোর অনুশাসন; নইলে স্বাধীনতাই হয়ে উঠতে পারে বিভ্রান্তির হাতিয়ার।
রাষ্ট্রের ওপর বর্তায় একটি মৌলিক দায়িত্ব গণমাধ্যমের জন্য এমন একটি নিরাপদ ও স্বাধীন পরিসর নিশ্চিত করা, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে সত্য উচ্চারণ করতে পারেন। অন্যদিকে, গণমাধ্যমকেও স্মরণ রাখতে হবে স্বাধীনতা মানে অবাধতা নয়; এটি এক গভীর নৈতিক দায়িত্ব, যেখানে পেশাগত সততা ও জনগণের আস্থাই সর্বোচ্চ মানদণ্ড।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের নতুন করে মনে করিয়ে দেয় স্বাধীন গণমাধ্যম কোনো বিলাস নয়, এটি সভ্য সমাজের অপরিহার্য ভিত্তি। গণতন্ত্রের প্রাণস্পন্দন সচল রাখতে, সুশাসনের ভিত মজবুত করতে এবং মানুষের অধিকারকে সমুন্নত রাখতে মুক্ত গণমাধ্যমের পথ সুদৃঢ় করাই হোক আমাদের অটল অঙ্গীকার।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।