বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যখন তাদের দায়িত্ব পালন করে, তখন গণমাধ্যমই সেই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
একজন সাংবাদিকের কলম যখন নির্মোহভাবে সত্য প্রকাশ করে, তখন তা শত কামানের গোলার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আমরা এখন তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি। সোশ্যাল মিডিয়ার এই সময়ে তথ্যের দ্রুত বাড়লেও ‘সঠিক তথ্য’ বা ‘ফ্যাক্ট চেকিং’ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজবের ভিড়ে সত্য আজ অনেক সময় ঢাকা পড়ে যায়। পেশাদার সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এবারের প্রতিপাদ্য হলো "শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার"এ শ্লোগানকে সামনে রেখে সোমবার ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন,সাংবাদিকরা সমাজের শত্রু নয়, বরং দর্পণ। আমরা যদি স্বাধীনভাবে এবং কোনো ভীতি ছাড়াই কাজ করতে পারি, তবেই সমাজ ও রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে। বিগত সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি আশা করি, প্রশাসন ও নীতিনির্ধারক মহল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে আরও আন্তরিক হবেন।
ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সালিম মো. আব্দুল কাদির, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সদস্য সেলিম আউয়াল।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায অনুষ্ঠানে শাবি উপাচার্য আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের গর্ব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিলেটের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই, কারণ তা আমাদের ভুল সংশোধন করে এগিয়ে যেতে সাহায্য করে। সাংবাদিকতা পড়াশোনা বাদ দিয়ে নয়। ভালোভাবে পড়াশোনা করতে হবে তারপরে সাংবাদিকতা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা বলে দিয়েছি। তাদের প্রত্যেকেরই পয়েন্ট ৩ এর উপরে। সুতরাং ভালো অবস্থানে আছে।
তিনি আরও বলেন, কোনোভাবে কোনো সাংবাদিককে যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়। নিউজ কখনো পক্ষে আবার কখনো বিপক্ষে যাবে। মতের অমিল থাকতেই পারে। তাই বলে কারো ক্ষতি করা যাবে না। মুক্ত গণমাধ্যম দিবসে আশা করি গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে, গণমাধ্যম মুক্ত থাকতে পারবে বলে আমরা আশাবাদী।
সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুহিবুর রহমান, নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, একে কাওছার, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার মো. নাবিল, লবীব আহমদ, মো. তাজুল ইসলাম, সন্দীপন শুভ, আব্দুল হান্নান, লোকমান আহমদ প্রমুখ।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় জেলা পুলিশের সঙ্গে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানকে কেন্দ্র করে পাহাড়সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নতুন কুঁড়ি স্পোর্টসেরর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
পিরোজপুর জামায়াতের আমির হলেন আব্দুর রব
দীর্ঘ ৩৫ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের নেতৃত্ব দিয়ে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। এবার রুকনদের ভোটে তিনি পূর্ণাঙ্গ মেয়াদের জন্য নির্বাচিত হলেন।
গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে নতুন আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে নতুন আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটের ভিত্তিতেই এসব শাখার আমির নির্বাচিত হয়েছেন।
ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন