স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) নতুন জারিকৃত বাধ্যতামূলক বদলি নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে টাঙ্গাইল জেলায় নির্বাহী প্রকৌশলী পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জাহানারা পারভীনকে নিজ জেলায় পদায়ন করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার এক ঠিকাদার এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে রোববার (১৯ জুলাই) লিখিত আবেদন করেছেন। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন (চলতি দায়িত্ব) সাক্ষরিত অফিস আদেশে ওই বদলি করা হয়।
জানা যায়- গত ২ জুলাই স্থানীয় সরকার বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৪৬.০০.০০০০.০৩৭.০৫.০০.০০.০৩৬. ২০২৫-(৫৭১)) এলজিইডির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা কার্যকর করা হয়। উক্ত প্রজ্ঞাপনের ১(ক) এবং ১(ঙ) অনুচ্ছেদের সুস্পষ্ট আইনী বিধানে বলা হয়েছে- মাঠ পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদ, বিশেষত ‘নির্বাহী প্রকৌশলী’ পদে কোনো কর্মকর্তাকে কোনো অবস্থাতেই তার নিজ জেলা কিংবা তার স্পাউজের (স্বামী/স্ত্রী) জেলায় পদায়ন বা কর্মরত রাখার কোনো আইনগত সুযোগ নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহানারা পারভীন সদ্য পদোন্নতি পেয়ে বদলি আদেশে টাঙ্গাইল জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়িত হন। ২ জুলাইয়ের নতুন পরিপত্র অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে অন্য জেলায় বদলি করার স্পষ্ট বাধ্যবাধকতা তৈরি হয়। কারণ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় জাহারা পারভীন ও তার স্বামী- উভয়েরই নিজ জেলা।
অথচ বিদ্যমান রাষ্ট্রীয় নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে ১৬ জুলাই প্রধান প্রকৌশলী সাক্ষরিত অফিস আদেশে (স্মারক নং-৪৬.০২.০০০০.০০১.৯৯.১০৯.২১-৭৩১৩, তাং-১৬/০৭/২০২৬ইং) ওই কর্মকর্তাকে তার নিজ জেলাতেই বহাল রেখেছেন- যা প্রশাসনিক অনিয়ম এবং নীতিমালার চরম অবমাননার শামিল। এ বিষয়ে প্রতিকার চেয়ে টাঙ্গাইল সদর উপজেলার ঠিকাদার মোহাম্মদ আলী স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন (ট্রাকিং নম্বর-০১৯৮২২৮৬৮০১০০০১, তাং-১৯/০৭/২০২৬ইং) করেছে।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রকৌশলী জাহানারা পারভীনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামে, তার স্বামী মো. শামছুল বারীও একই গ্রামের আ. আজিজের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে- মাঠ পর্যায়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও আর্থিক ক্ষমতাসম্পন্ন এই পদে নিজ জেলায় আসীন থাকার কারণে ওই কর্মকর্তা স্থানীয় স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশ, আত্মীয়তার প্রভাব এবং ব্যক্তিগত অনুকম্পার বশবর্তী হয়ে দায়িত্ব পালন করার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পসমূহে চরম পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও নানাবিধ প্রশাসনিক ও আর্থিক অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রধান প্রকৌশলী (নির্বাহী প্রকৌশলী) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, বদলি নিয়মানুযায়ীই হওয়ার কথা- তারপরও যদি কোনো সমস্যা থাকে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।