প্রিপেইড মিটার
নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সমাবেশ করেছেন গ্রাহকরা। সেখানে বক্তারা বলেন, কোনো গার্মেন্ট শ্রমিক কাজে যোগ দিয়েই বেতন পান না, কোনো রিকশাচালক গন্তব্যে পৌঁছে না দিয়েই ভাড়া দাবি করেন না, তেমনি কোনো সেবা ব্যবহারের আগে তাঁর বিল পরিশোধ করা সম্পূর্ণ অযৌক্তিক।
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, আগে স্থাপন করা প্রি-পেইড মিটার খুলে পোস্ট-পেইড মিটার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা মিটার লাগাতে এলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। আগে স্থাপিত প্রি-পেইড মিটারের গ্রাহকরা বলেছেন, ‘প্রি-পেইড মিটার হয়রানির নামান্তর।’
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ‘নাগরিক অধিকার ফোরাম’ এই সমাবেশের আয়োজন করে। নগরীর কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসি অফিসের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ‘নাগরিক অধিকার ফোরাম’ এর আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাহ আলম, রুহুল আমিন, রমজানুল রশিদ, এস এম সাজিম আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকার মানুষের আপত্তির পরও প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। সেখানে মানুষ এখন এই মিটার নিয়ে হয়রানির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জের বাসিন্দাদের ৮০-৯০ ভাগই শ্রমিক। তারা এক মাস কাজ করে পরের মাসের আরও বেশ কিছুদিন যাওয়ার পরে বেতন পান। বেতন পেয়ে দোকানের বাকি শোধ করেন। কিন্তু প্রি-পেইড মিটার লাগানো হলে তাঁকে টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিল শোধ করতে হবে। তিনি টাকা পাবেন কোথায়?
সমাবেশ থেকে সংগঠনের একটি প্রতিনিধিদল ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে দেখা করে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা ডিপিডিসির কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম। তাদের বলেছি, আপনারা প্রি-পেইড মিটার লাগানো বন্ধ করেন। বন্ধ করে আমাদের সঙ্গে বসে এর সুবিধা-অসুবিধা আমাদের জানান। যদি আমরা মনে করি এটি সুবিধাজনক, তাহলে আমরা লাগাব, নইলে লাগাব না। আর এই বসার আগ পর্যন্ত যদি আপনারা জোর করে মিটার লাগাতে চান, তাহলে গণপ্রতিরোধ করা হবে। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জানতে চাইলে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, তাদের দাবির বিষয়টি আমরা উচ্চপর্যায়ে জানাব। সেখান থেকে দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।