গাজীপুরের কালীগঞ্জে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মো. শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থাণীয় বিএনপি নেতৃবৃন্দ।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সভাপতি মো. শাখাওয়াত হোসেন একজন বিএনপির নিবেদীত কর্মী। তার সহোদর ছোট ভাই মো. দেলোয়ার হোসেন বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময় লগি বৈঠা আন্দোলনের সময় দলের জন্য কাজ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। তিনি দীর্ঘদিন ঢাকা হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসার শেষে সুস্থ্যতা লাভ করলেও এখনো প্রতিমাসে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সময় ৯নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মো. শাখাওয়াত হোসেনের পরিবারের সকল সদস্য নির্যাতনের স্বীকার হয়েছেন।
মো. শাখাওয়াত হোসেন বিএনপির নিবেদীত প্রাণ ও সক্রীয় কর্মী হিসেবে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত গাজীপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ একেএম ফজলুল হক মিলন এর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব যত্ম ও নিষ্ঠার সাথে পালন করেন। মো. শাখাওয়াত হোসেন একজন প্রতিষ্ঠিত বালু ব্যবসায়ী।
অন্যদিকে উপজেলার দেওপাড়া গ্রামের ফজলুল হক মাষ্টারের পুত্র মো. শাখাওয়াত হোসেন কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের একজন সাবেক কাউন্সিলর এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
একটি মহল বালূ ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেনের রাজনৈতিক ও স্থাণীয় জনপ্রিয়তায় ঐর্শান্বিত হয়ে তাকে আওয়ামী অনুসারী স্থাণীয় কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন সাজিয়ে স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উক্ত কুচক্রি মহল কর্তৃক স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত মিথ্যা, বানোয়াট প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও স্যোশাল মিডিয়ায় প্রকৃত সত্য তথ্য তুলে ধরার জন্য আহবান জানান।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।