সিলেটে উদযাপিত হয়েছে শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব সদস্যদের নিয়ে ‘মেম্বার ফ্যামিলি ডে ২০২৫’। কয়েক বছর পর এই আয়োজন ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় রূপ নেয়। গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এই মিলনমেলায় অতিথি হিসেবে যোগ দেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল মালিক (এমএ মালিক), সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত এসপি সম্রাট হোসেনসহ বিভিন্ন স্তরের লোকজন এই অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস অনেক সমৃদ্ধ। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই অঞ্চলে বস্তুনিষ্ট সাংবাদিকতার চর্চা লক্ষ্য করা যায়। তিনি বলেন, সিলেট প্রেসক্লাব সদস্যরা পেশাগত ব্যবস্ততার মাঝে নিজের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে’র আজকের যে আয়োজন করেছে তাতে থাকতে পেরে ভালো লাগছে। তিনি সবার সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।
সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। এখানে বহু গুণী সাংবাদিকের জন্ম হয়েছে। যুগ যুগ ধরে এই ক্লাব তার ঐতিহ্য ধারণ করে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করছেন। তিনি সবার সমৃদ্ধি কামনা করেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ফ্যামিলি ডে অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মুকতাবিস উন নূর, মুহাম্মদ ফয়জুর রহমান, আব্দুল মালিক জাকা, জিয়াউস শামস শাহীন, এনামুল হক জুবের, বদরুদ্দোজা বদর, আব্দুস সবুর মাখন, মুহাম্মদ আমজাদ হোসাইন, আব্দুল কাদের তাপাদার, মো: আফতাব উদ্দিন, হুমায়ুন রশীদ চৌধুরী, মো: মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো: ফয়ছল আলম, মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবির আহমদ সোহেল, আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, কামাল উদ্দিন আহমেদ, আনিস রহমান, কবির আহমদ, এম আহমদ আলী, ফারুক আহমদ, সোয়েব বাসিত, এম এ মতিন, আশকার আমিন ইবনে লস্কর রাব্বি, জাবেদ আহমদ, মঞ্জুর আহমদ, কামকামুর রাজ্জাক রুনু, আহবাব মোস্তফা খান, ফয়সাল আমীন, আহমদ মারুফ, ইউনুছ চৌধুরী, শাহ মো: কয়েছ আহমদ, আবু সাঈদ মো: নোমান, মো: বদরুর রহমান বাবর, দিগেন সিংহ, এম এ হান্নান, সিন্টু রঞ্জন চন্দ, শেখ আশরাফুল আলম নাসির, গোলজার আহমদ, শুয়াইবুল ইসলাম, নৌসাদ আহমদ চৌধুরী, খালেদ আহমদ, এনামুল হক রেনু, মানাউবি সিংহ শুভ, শেখ আব্দুল মজিদ, মোহাম্মদ নাহিদ রহমান, শ্যামানন্দ দাশ, মো: আব্দুর রাজ্জাক, মো: দুলাল হোসেন, মো: মারুফ হাসান, দিপক বৈদ্য দিপু, শুভ্র দাস, ফয়ছল আহমদ, লুৎফুর রহমান তোফায়েল, রেজাউল হক, একে কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শফিক আহমদ শফি, খাদিজা বুশরা নুর, সাকিব আহমদ মিঠু, শাকিলা আক্তার (ববি), মামুন পারভেজ, সেলিম আউয়াল, ফায়যুর রহমান, এইচএম শহীদুল ইসলাম, ইফতেখার মো: নাবিল, এমজেএইচ নাবিল, লবীব আহমদ, মো: জুনেদ আহমদ, অপু বনিক, মো: সেলিম মিয়া ও নয়ন সরকার প্রমুখ। সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আকাশ চৌধুরী, মাসরুর রাসেল, সৈয়দ সাইমুম আনজুম ইভান, রত্মা আহমদ তামান্না, হুমায়ুন কবির লিটন ও শিপন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম ও জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আহমদ শামীম, ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাহ সুহেল ও সৌদি আরব প্রবাসী আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সিলেট প্রেসক্লাব সদস্য এটিএম তুরাবকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় জেলা পুলিশের সঙ্গে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানকে কেন্দ্র করে পাহাড়সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নতুন কুঁড়ি স্পোর্টসেরর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
পিরোজপুর জামায়াতের আমির হলেন আব্দুর রব
দীর্ঘ ৩৫ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের নেতৃত্ব দিয়ে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। এবার রুকনদের ভোটে তিনি পূর্ণাঙ্গ মেয়াদের জন্য নির্বাচিত হলেন।
গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে নতুন আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে নতুন আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটের ভিত্তিতেই এসব শাখার আমির নির্বাচিত হয়েছেন।
ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন