সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি, শিল্পপতি ড. রাগীব আলী বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সংবাদপত্র ও সাংবাদিক সমাজ।নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করলে জাতি উপকৃত হয়। একই সাথে সামগ্রিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল দৈনিক সিলেটের ডাক এর আয়োজনে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন তিনি।
নগরীর মধুবন মার্কেটস্থ রাগীব রাবেয়া ফাউন্ডেশনের রাগীব রাবেয়া মিউজিয়ামে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় কমিটির নির্বাচিতদের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি ফয়ছল আলম।
সভায় উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সল আমীন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো: মুহিবুর রহমান,সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার নূর আহমদ, এনামুল হক রেনু। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্টাফ রিপোর্টার লবীব আহমেদ। মোনাজাত পরিচালনা করেন সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান।
সভায় ড. রাগীব আলী আরো বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। কারণ গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা সমাজের অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের পথ সুগম করে।
ড. রাগীব আলী বলেন, সিলেট প্রেসক্লাব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি সবসময় প্রেসক্লাবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সিলেট প্রেসক্লাবের অকৃত্রিম বন্ধু দানবীর ড. রাগীব আলী। তাঁর অবদান ক্লাব সদস্যরা আজীবন স্মরণ রাখবেন। সিলেটের ডাক-এর সম্পাদক বেগম রাবেয়া খাতুন চৌধুরীরও অবদান রয়েছে। আমরা রাগীব আলীর নেক হায়াত ও মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করি। লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন বলেন, সিলেট প্রেসক্লাব ও দৈনিক সিলেটের ডাক সিলেট অঞ্চলের সংবাদপত্রের বিকাশে রোল মডেল। এই ক্লাবের গতিশীল নেতৃত্ব সিলেট অঞ্চলের সংবাদপত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের ড. রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর মতো সমাজহিতৈষী ব্যক্তিত্বের পরামর্শ ও সহযোগিতা সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা দায়ক। সিলেট সংবাদপত্রকে শিল্পায়নে তার ভূমিকা অনন্য।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাসন বলেন, ড. রাগীব আলীর মতো সমাজহিতৈষী ব্যক্তিত্বের দিকনির্দেশনা সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও সিলেটের উন্নয়ন ও জনস্বার্থে প্রেসক্লাব গঠনমূলক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় জেলা পুলিশের সঙ্গে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানকে কেন্দ্র করে পাহাড়সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নতুন কুঁড়ি স্পোর্টসেরর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
পিরোজপুর জামায়াতের আমির হলেন আব্দুর রব
দীর্ঘ ৩৫ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের নেতৃত্ব দিয়ে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। এবার রুকনদের ভোটে তিনি পূর্ণাঙ্গ মেয়াদের জন্য নির্বাচিত হলেন।
গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে নতুন আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে নতুন আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটের ভিত্তিতেই এসব শাখার আমির নির্বাচিত হয়েছেন।
ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন