আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চান তারেক রহমান।
সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে গিয়ে শ্বশুর বাড়ির আতিথেয়তা পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে যান। রাত সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছালে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।
এর আগে বাড়ির রাস্তার স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানান এলাকার লোকজন। আত্মীয় স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিলে যোগ দেন তারেক রহমান। মাহফিলে অংশ নেওয়া লোকজনের জন্য ৪৩ হাঁড়ি খাবার রান্না করে খাওয়ানো হয়।
দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। উপস্থিত নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারেক রহমান।
নির্বাচনের প্রচার শুরু করার জন্য গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন।
রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হবে। শেষ করে রাতেই আবার গ্র্যান্ড হোটেলে ফিরবেন।
মাজার জিয়ারতের মাধ্যমে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৫ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এই মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি।
এদিকে রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তারেক রহমানের সিলেটে কোথায় কোন কর্মসূচি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। রাতে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ৩০ ফুটের ওই মঞ্চে ৩০০ জন অতিথি বসার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। নগরীতে বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড, সাইনবোর্ড লাগানো হয়েছে। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানার লাগিয়েছেন সমাবেশস্থল এলাকায়। বৃহস্পতিবার সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান বুধবার রাতে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রি যাপন করবেন। রাতে মাজার জিয়ারত এবং বৃহস্পতিবার সকাল ১০টায় ওই হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পর বেলা ১১টার দিকে মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান।
পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। বেলা ২টায় সেখানে সমাবেশ শেষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় জেলা পুলিশের সঙ্গে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানকে কেন্দ্র করে পাহাড়সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নতুন কুঁড়ি স্পোর্টসেরর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
পিরোজপুর জামায়াতের আমির হলেন আব্দুর রব
দীর্ঘ ৩৫ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের নেতৃত্ব দিয়ে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান মাওলানা আব্দুর রব। এবার রুকনদের ভোটে তিনি পূর্ণাঙ্গ মেয়াদের জন্য নির্বাচিত হলেন।
গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে নতুন আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে নতুন আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটের ভিত্তিতেই এসব শাখার আমির নির্বাচিত হয়েছেন।
ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন