ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ লেবার পার্টির প্রভাবশালী একজন নেতা
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন নথি প্রকাশের ধাক্কা লেগেছে যুক্তরাজ্যেও। সেই ধাক্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। আর এখানেই উঠে আসছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নাম। চলমান রাজনৈতিক অস্থিরতায় যুক্তরাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে গেলে শাবানাই হতে পারেন দেশটির ইতিহাসে প্রথম মুসলিম ব্রিটিশ প্রধানমন্ত্রী। শাবানা এরই মধ্যে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে আবির্ভূত হয়েছেন।
এপস্টেইন ঘনিষ্ঠ পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছিলেন প্রধানমন্ত্রী স্টারমার। এ নিয়েই বিতর্কের সূত্রপাত। ওই নিয়োগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ মর্গ্যান ম্যাকসুইনে। এর রেশ কাটতে না কাটতেই সোমবার পদত্যাগ করেন ডাউনিং স্ট্রিটের জনসংযোগ প্রধান টিম অ্যালান। তার পরেই জোরদার হয়েছে স্টারমারের পদত্যাগের দাবি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টি থেকেও স্টারমারের পদত্যাগ দাবি উঠছে।
স্টারমার তার ভুলের জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না। তার ঘনিষ্ঠ দুই কর্মকর্তা ম্যান্ডেলসনের নিয়োগে তাদের ভূমিকার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেও তা স্টারমারের গদি টিকিয়ে রাখার জন্য যথেষ্ট বলে মনে করছেন না অনেকেই। স্টারমার যদিও বলেছেন, তিনি পদত্যাগ করছেন না এবং পার্টির সদস্যদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। কিন্তু তার মধ্যেই দেশের পরবর্তী সম্ভাব্য নেতা হিসাবে আলোচনায় উঠে আসছেন শাবানা মাহমুদ।
কে এই শাবানা মাহমুদ?
বর্তমানে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং লেবার পার্টির প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মন্ত্রণালয় পুলিশিং, অভিবাসন এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করে। ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করা সাবানা মাহমুদের বাবা-মা পাকিস্তান-শাসিত কাশ্মীরের বাসিন্দা। শৈশবের প্রথম পাঁচ বছর সৌদি আরবে কাটানোর পর তিনি বার্মিংহামে ফিরে যান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে তিনি ২০০৩ সালে ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে বার্মিংহাম লেডাউড আসন থেকে এমপি নির্বাচিত হয়ে তিনি যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম সংসদ সদস্যদের একজন হিসেবে ইতিহাস গড়েন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ছায়া মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে জেরেমি করবিন লেবার পার্টির নেতা নির্বাচিত হলে নীতিগত পার্থক্যের কারণে তিনি ছায়া মন্ত্রিসভা ত্যাগ করেছিলেন।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ের পর তিনি প্রথমে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর নিযুক্ত হন। পরবর্তীতে ২০২৫ সালে অ্যাঞ্জেলা রেনার পদত্যাগ করলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। অভিবাসন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কারণে তিনি দলের ভেতরে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।
শাবানা মাহমুদের উত্থানের মূলে রয়েছে তার কঠোর ও আপসহীন ভাবমূর্তি। তার চেষ্টাতেই লেবার পার্টি নাইজেল ফারাজের ডানপন্থি দল 'রিফর্ম ইউকে'-র দিকে ঝুঁকে পড়া ভোটারদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ বা দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের ওপর নির্ভর করছে। আর এই চ্যালেঞ্জ জানাতে পার্লামেন্টে লেবার পার্টির অন্তত ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন হবে।
স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার সরাসরি স্টারমারের পদত্যাগ দাবি করার পর তার নেতৃত্বে চ্যালেঞ্জ বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। এবার এই ড্রোন উৎপাদনের খরচের বিষয়টি খোলাসা করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, দেশটির তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনের উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন ও পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণেও ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার। ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার কারণে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
ছবি: সংগৃহীত
৭ বছর আগে ‘খুন হওয়া’ নারীকে খুঁজে বের করলেন ‘খুনি’। ছবি: সংগৃহীত
পবিত্র মদিনা। ছবি: সংগৃহীত
চীনের তৈরি বৈদ্যুতিক বিমান। ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।
কোমাক জানিয়েছে, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই এর উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এদিকে বিমানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহণে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।
বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি
সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত