মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিউবায় শাসন পরিবর্তনের স্বপ্ন দেখছেন, যে ধরনের আকাঙ্ক্ষা ইরানে অধরা রয়ে গেছে। কিন্তু মার্কিন সশস্ত্র বাহিনী আবারও নতুন কোনো রণাঙ্গনে যুক্ত হলে ওয়াশিংটনকে উচ্চ রাজনৈতিক ও সামরিক ঝুঁকিতে পড়তে হবে।
ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে কিউবাকে হুমকি দিয়ে আসছেন- তিনি এই দরিদ্র রাষ্ট্রটির সঙ্গে ‘যা খুশি’ করতে পারেন এবং ‘কিউবা দখল করার সম্মান’ পেতে পারেন। গত বুধবার তিনি বলেন, ‘আমি কিউবার জনগণকে স্বাধীনতা দিতে যাচ্ছি।’
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র। আপনারা তা দেখতে পাচ্ছেন। দেশটি ভেঙে পড়ছে। তাদের কোনো তেল নেই, টাকা নেই। কিন্তু আমরা তাদের জনগণকে সাহায্য করতে এসেছি।’
কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরোনো ক্ষোভ রয়েছে। ১৯৯৬ সালে ফিদেল কাস্ত্রোর সরকারের সময় দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছিল এবং তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হয়েছিল।
কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো তখনকার সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে ওই ঘটনার রেশ ধরে রাউলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলেছেন।
এ অভিযোগ তুলে ট্রাম্প হয়তো হাভানার শাসনব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলতে চাইছেন। এই নতুন আইনি ফ্রন্ট সামরিক পদক্ষেপ বা বিশেষ বাহিনীর অভিযানের একটি অজুহাতও হতে পারে। ঠিক গত জানুয়ারিতে যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের গবেষক লি শ্লেঙ্কার সতর্ক করেছেন, ফ্লোরিডায় উন্মোচিত বিচার বিভাগের অভিযোগপত্রটি হোয়াইট হাউসের জন্য হিতে বিপরীত হতে পারে। এটি কিউবার চারপাশে সামরিক মোতায়েনের মতো ঘটনা ঘটাতে পারে।
কিউবাকে নিয়ে এই কৌশল হলো প্রশাসনের সেই কৌশলের সর্বশেষ পরীক্ষা, যেখানে অবরোধ আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ বাড়ানো হয়। একই সঙ্গে শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করতে শক্তি প্রয়োগের সম্ভাবনা বাড়িয়ে তোলা হয়। এই কৌশল ভেনেজুয়েলায় কাজ করেছিল। তবে ইরানে কৌশলটি প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে, কিউবায় সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চান ট্রাম্প।
উপকূলে গোয়েন্দা বিমানের তৎপরতা বৃদ্ধি
ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন সামরিক পদক্ষেপের আগে যেসব লক্ষণ দেখা গিয়েছিল, কিউবার ব্যাপারে এখনও তেমন ঘটেনি। তবে সিএনএন জানিয়েছে, কিউবার উপকূলের কাছে মার্কিন সামরিক গোয়েন্দা বিমানের চলাচল ব্যাপক বাড়ছে। ওই দুই দেশে হামলার আগে এ ধরনের তৎপরতা বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু ইরান যুদ্ধের কারণে জনপ্রিয়তা কমে যাওয়ায় নতুন কোনো সামরিক অভিযানকে সমর্থন করার মতো রাজনৈতিক পুঁজি ট্রাম্পের হাতে নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের জনগণ আরেকটি যুদ্ধ চাইছে না।
মার্কিন প্রশাসন কিউবায় বিজয় দেখছে কেন
মূলত মার্কিন পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করার জন্য ট্রাম্প একটি বিজয় পেতে চান। রিপাবলিকান নেতা মনে করেন, ‘এই নীতি বিদেশে মার্কিন মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার করছে।’ বাস্তবে তা নয়। ট্রাম্প এখনও ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেননি।
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার বিভিন্ন পর্যায় অতিক্রম করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় কিউবাকে শত্রু থেকে অনুগত রাষ্ট্রে পরিণত করা গেলে সমগ্র পশ্চিম গোলার্ধ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন ট্রাম্প।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত