• প্রকাশ : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৫১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হল, জুলাই ৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ও খালেদা জিয়া হলে আগামী ১ বছরের জন্য নতুন চার প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


শহীদ আনাস হলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম, জুলাই ৩৬ হলে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং খালেদা জিয়া হলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আয়নুল হক আকন্দকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 


শহীদ আনাস হলের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল করিম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মাননীয় উপাচার্য আমার প্রতি আস্থা রেখে শহীদ আনাস হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন। এজন্য মাননীয় উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হলটি বিশ্ববিদ্যালয়ের একটি নতুন হল। বর্তমানে হলটির এক্সটেনশন ভবনের নির্মাণকাজ প্রায় সমাপ্তির পর্যায়ে রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে হলটিকে একটি আধুনিক আবাসিক হল হিসেবে গড়ে তোলার এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আমার সাধ্যমতো আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট ড. মো. রশিদুজ্জামান বলেন, “আমি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বসেছি এবং হল ডিবেটিং সোসাইটি, কালচারাল সোসাইটি, স্পোর্টসসহ বিভিন্ন উইংয়ের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো শুনেছি। এসব কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”


তিনি আরও বলেন, “আমি নিজে সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাই হলে একটি পারিবারিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই মিলেমিশে বসবাস করতে পারে। পাশাপাশি শিক্ষার্থীরা যেসব যৌক্তিক ও নৈতিক বিষয় আমার নজরে আনবে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের চেষ্টা করব।”


খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. আয়নুল হক আকন্দ বলেন, “আমি চিঠি হাতে পেয়েছি। হলে গিয়ে শিক্ষার্থী সমস্যাগুলো শুনবো এবং গুরুত্বের ভিত্তিতে সমাধানের চেষ্টা করবো। এজন্য আমি সকলের সহযোগিতা কামান করি।”


এর আগে শহীদ আনাস হলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের, খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান ও জুলাই ৩৬ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে .এম শামছুল হক ছিদ্দিকী দায়িত্ব পালন করেন।



সর্বশেষ সব খবর

গবেষণা ও উদ্ভাবন, শাবিপ্রবি, বাণিজ্য মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ এএম

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা নির্ভর করছে নতুন প্রজন্মের গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতার ওপর। বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এড়াতে তরুণদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনে সম্পৃক্ত করতে হবে।


শনিবার (১৪ নভেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান শতাব্দীতে জ্ঞান-বিজ্ঞানে যেসব দেশ এগিয়ে গেছে, তারা গবেষণা ও উদ্ভাবনে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু নতুন জ্ঞান সৃষ্টি করছে না, বরং দক্ষ ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি মানুষের প্রচলিত কাজের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং ভবিষ্যৎ নেতৃত্বের চেতনা জাগ্রত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। মেধাবী শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে সফর করে তাদের সামনে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেছিলেন। একটি জাতির অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী বলেন, এবারের মেলায় প্রায় ১১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনা, পানির গভীরে অনুসন্ধান এবং কৃষিজমির মাটির গুণাগুণ বিশ্লেষণের মতো বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।


তিনি বলেন, একটি প্রকল্পে পৌর বর্জ্য বিশ্লেষণের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য ও পুনর্ব্যবহারের অনুপযোগী বর্জ্য পৃথক করার প্রযুক্তি দেখানো হয়েছে। আরেকটি প্রকল্পে পানির প্রায় এক কিলোমিটার গভীর পর্যন্ত অনুসন্ধান করতে সক্ষম আন্ডারওয়াটার ভেহিকল তৈরি করা হয়েছে। এ ছাড়া মাটির গুণাগুণ বিশ্লেষণ করে কৃষিজমিতে কী পরিমাণ সার ও পানি প্রয়োজন, তা নির্ধারণের প্রযুক্তিও উপস্থাপন করেছেন শিক্ষার্থীরা।


এসব উদ্ভাবনকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন হারিয়ে না যায়, সে বিষয়েও উদ্যোগ নিতে হবে। কোনো শিক্ষার্থী এ ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাঁদের উদ্ভাবনী প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।


জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং জেডআরএফের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।


এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

ডানে জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো ও বামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৭ পিএম

পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।


বিবৃতিতে বলা হয়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।


তবে পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।


এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।


বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।


বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।


এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ জানানো হয়েছে।


বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ সব খবর

জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫০ পিএম

পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।


বিবৃতিতে বলা হয়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।


তবে পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।


এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।


বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।


বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।


এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ জানানো হয়েছে।


বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র‍্যাগিং ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার সহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সতর্কীকরণ সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া পেয়েছে।


আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দুইজনকে ২ বছর করে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সানি নেহালী (২৪-২৫ বর্ষ) ও সানাউল (২৪-২৫)। এক বছর করে বহিষ্কার হলেন (২৪-২৫) শিক্ষাবর্ষের শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা ও ফাইজা জামান পূর্বা। ২৫-২৬ শিক্ষাবর্ষের মেহেদী হাসান ও মাহাথির জিসান 


অন্যদিকে লোক প্রশাসন বিভাগের ৫ জন আজীবন বহিষ্কার সহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ জন আজীবন বহিষ্কার হলেন— আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত। 


১ বছরের জন্য বহিষ্কার হলেন, মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এছাড়া ৪ জন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তারা হলেন,তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।

সর্বশেষ সব খবর

ইবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অর্পি-মনির

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।



নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পি আরা অর্থি এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির মনোনীত হয়েছেন।



শনিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি মো. পিয়েল হাসান ইয়াছিন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।



কমিটিতে সহ-সভাপতি হিসেবে হৃদয় মিয়া, মো. ইমরান খান, মো. শরিফ, বাকী বিল্লাহ রনি, আবু নাঈম, মাশরাফি হাসান মৃধা, হেমায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, আজহারুল ইসলাম রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরমান শেখ, জুলকার বিন নাঈম, আবু হানিফ পিয়াস, সোহেল রানা ও সাদেক আহমেদ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ধ্রুব আহমেদ রনি, মোব্বাশের উল্লাহ, মেহেদী হাসান শুভ, রিশাদ ও শাহরিয়ার হাসান সিয়াম। অর্থ সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত, সহ-অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও লাবিব। প্রচার সম্পাদক শাহিন আলম শুভ, উপ-প্রচার সম্পাদক মোঃ নাঈম মিয়া ও সামিয়া। দপ্তর সম্পাদক হাসিবুল হক হিমেল, উপ-দপ্তর সম্পাদক সাবিত হাসান ও মোঃ ফাহিম। আইন সম্পাদক মাকসুদা আক্তার জুঁই, সহ-আইন সম্পাদক আল নোমান জয়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবিবা সিনথিয়া, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক স্বাধীন, শিক্ষা সম্পাদক  ইমরান হাসান আকন্দ, সহ-শিক্ষা সম্পাদক মোঃ রিয়াজুল হাসান রিমন, ক্রীড়া সম্পাদক আলী হাসান শান্ত, সহ-ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রী সম্পাদক কাজী ফাইজা ফাতিহা, সহ-ছাত্রী সম্পাদক রুপালী আক্তার।


এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন আসাদুজ্জামান ইসলাম, মোঃ সোহাগ মিয়া, ফিদাউল ইসলাম মিয়াদ, আমেনা আক্তার শিমু, তারিফ আহামেদ মাহমুদুল হাসান, সুরাইয়া জান্নাত নাবিয়া, মোঃ জাকারিয়া, সাব্বির আহমেদ, জান্নাত সুলতানা ইভা, আব্দুল্লাহ আল মামুন অনন্ত, সুমাইয়া আফরিন, রিয়াদ আম্মার ও জারিল তাসনিম প্রভা।



নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাব। সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকব। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরও এগিয়ে যাবে।



সভাপতি অর্পি আরা অর্থি বলেন, নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে যে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিতে আশাবাদী।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কওমি মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ’কওমি স্টুডেন্ট ফোরাম’ নামে নতুন  অরাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর আল মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নজরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো মামুন আল রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ প্লাটফর্মের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তবে ছাত্র উপদেষ্টা বলছে, ‘যাচাই-বাছাই পূর্বক গঠনতন্ত্র সহ রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে। প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে।’ এ প্লাটফর্মের উপদেষ্টা হিসেবে রয়েছেন আল ফিকহ এন্ড বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।  


এছাড়া আংশিক এ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল হক। পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।


দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু বকর আল মাহি বলেন,“আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করছি। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কওমি শিক্ষার্থীদের ঐক্য, দক্ষতা ও ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় করতে কাজ করব। এ পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”



সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, এই সংগঠন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে। 


উল্লেখ্য, একটি অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি মাদ্রসা শিক্ষার্থীদেরকে পারস্পরিক সম্প্রতি, শিক্ষাগত উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা বিকাশে সহযোগিতা লক্ষ্য নিয়ে এ প্লাটফর্ম গঠিত।

সর্বশেষ সব খবর