জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস সহ চার প্রার্থীর ছবি বিকৃতির ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এর লোহার রেলিং এ বিকৃত করা ছবি সম্বলিত এসব পোস্টার পাওয়া যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিকাল ২ টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ঝুলানো অবস্থায় শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো: রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম, অপর কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো: আব্দুল্লাহ আল ফারুকের বিকৃত করা পোস্টার দেখা যায়। এর পর মুহূর্তেই বিকৃত করা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, পোস্টারের মধ্যে থাকা প্রার্থীদের ছবিগুলো কালি দিয়ে বিকৃত রূপ দেয়া হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর ফারুক জিলন নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী লিখেন, যারা এই কাজটা করেছেন, এটা পিউর নোংরামি। এই কাজগুলো শাহবাগী ঘরানার লোকদের কাজ, নিজেরে ওই পর্যায়ে নামাইয়েন না। সুন্দর একটা জকসুরে নোংরা বানায়েন না আল্লাহর ওয়াস্তে। প্লিজ।
এ বিষয় শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সব সময় সহাবস্থান ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। যারা ছবি বিকৃত করার মতো নিকৃষ্ট পন্থার আশ্রয় নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানায়। আমরা আশা রাখি, ৩০ ডিসেম্বরের নির্বাচনে শিক্ষার্থীরা এসব কাজের সমুচিত জবাব দিবে৷
এই বিষয়ে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চাই। এভাবে পোস্টার ও ছবি বিকৃতি করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না। যারা এসব কাজ করেছে, তাদের প্রতি নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোন ভাষা নেই।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার বিকৃত করার বিষয়ে কেউ আমাদের কাছে এখনো অভিযোগ দেয়নি। তাছাড়া আমি নিজেও বিষয়টি নিয়ে অবগত না। তাই এ নিয়ে কোন মন্তব্য করতে পারছি না।
গবেষণা ও উদ্ভাবন, শাবিপ্রবি, বাণিজ্য মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত
ডানে জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো ও বামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।
তবে পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।
জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র্যাগিং ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার সহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সতর্কীকরণ সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া পেয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দুইজনকে ২ বছর করে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সানি নেহালী (২৪-২৫ বর্ষ) ও সানাউল (২৪-২৫)। এক বছর করে বহিষ্কার হলেন (২৪-২৫) শিক্ষাবর্ষের শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা ও ফাইজা জামান পূর্বা। ২৫-২৬ শিক্ষাবর্ষের মেহেদী হাসান ও মাহাথির জিসান
অন্যদিকে লোক প্রশাসন বিভাগের ৫ জন আজীবন বহিষ্কার সহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ জন আজীবন বহিষ্কার হলেন— আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত।
১ বছরের জন্য বহিষ্কার হলেন, মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এছাড়া ৪ জন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তারা হলেন,তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।
ইবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অর্পি-মনির
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পি আরা অর্থি এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির মনোনীত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি মো. পিয়েল হাসান ইয়াছিন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে হৃদয় মিয়া, মো. ইমরান খান, মো. শরিফ, বাকী বিল্লাহ রনি, আবু নাঈম, মাশরাফি হাসান মৃধা, হেমায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, আজহারুল ইসলাম রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরমান শেখ, জুলকার বিন নাঈম, আবু হানিফ পিয়াস, সোহেল রানা ও সাদেক আহমেদ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ধ্রুব আহমেদ রনি, মোব্বাশের উল্লাহ, মেহেদী হাসান শুভ, রিশাদ ও শাহরিয়ার হাসান সিয়াম। অর্থ সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত, সহ-অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও লাবিব। প্রচার সম্পাদক শাহিন আলম শুভ, উপ-প্রচার সম্পাদক মোঃ নাঈম মিয়া ও সামিয়া। দপ্তর সম্পাদক হাসিবুল হক হিমেল, উপ-দপ্তর সম্পাদক সাবিত হাসান ও মোঃ ফাহিম। আইন সম্পাদক মাকসুদা আক্তার জুঁই, সহ-আইন সম্পাদক আল নোমান জয়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবিবা সিনথিয়া, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক স্বাধীন, শিক্ষা সম্পাদক ইমরান হাসান আকন্দ, সহ-শিক্ষা সম্পাদক মোঃ রিয়াজুল হাসান রিমন, ক্রীড়া সম্পাদক আলী হাসান শান্ত, সহ-ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রী সম্পাদক কাজী ফাইজা ফাতিহা, সহ-ছাত্রী সম্পাদক রুপালী আক্তার।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন আসাদুজ্জামান ইসলাম, মোঃ সোহাগ মিয়া, ফিদাউল ইসলাম মিয়াদ, আমেনা আক্তার শিমু, তারিফ আহামেদ মাহমুদুল হাসান, সুরাইয়া জান্নাত নাবিয়া, মোঃ জাকারিয়া, সাব্বির আহমেদ, জান্নাত সুলতানা ইভা, আব্দুল্লাহ আল মামুন অনন্ত, সুমাইয়া আফরিন, রিয়াদ আম্মার ও জারিল তাসনিম প্রভা।
নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাব। সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকব। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরও এগিয়ে যাবে।
সভাপতি অর্পি আরা অর্থি বলেন, নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে যে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিতে আশাবাদী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কওমি মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ’কওমি স্টুডেন্ট ফোরাম’ নামে নতুন অরাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর আল মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নজরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো মামুন আল রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ প্লাটফর্মের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তবে ছাত্র উপদেষ্টা বলছে, ‘যাচাই-বাছাই পূর্বক গঠনতন্ত্র সহ রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে। প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে।’ এ প্লাটফর্মের উপদেষ্টা হিসেবে রয়েছেন আল ফিকহ এন্ড বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।
এছাড়া আংশিক এ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল হক। পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু বকর আল মাহি বলেন,“আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করছি। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কওমি শিক্ষার্থীদের ঐক্য, দক্ষতা ও ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় করতে কাজ করব। এ পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, এই সংগঠন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে।
উল্লেখ্য, একটি অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি মাদ্রসা শিক্ষার্থীদেরকে পারস্পরিক সম্প্রতি, শিক্ষাগত উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা বিকাশে সহযোগিতা লক্ষ্য নিয়ে এ প্লাটফর্ম গঠিত।