আলিয়া ভাট
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত মঞ্চগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। আর সেই মঞ্চে প্রথম উপস্থিতিতেই যেন রূপকথার রাজকন্যা হয়ে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লালগালিচায় তার উপস্থিতি ছিল একাধারে কোমল, অভিজাত এবং আধুনিক গ্ল্যামারের নিখুঁত মিশেল। এবারের কানে আলিয়ার লুক যেন ‘সফট এলিগেন্স’ এর নতুন সংজ্ঞা লিখেছে। ঝলমলে বা অতিরিক্ত চাকচিক্যের বদলে তিনি বেছে নিয়েছেন শান্ত, পরিশীলিত এবং নারীত্বময় এক স্টাইল, যা মুহূর্তেই ফ্যাশনপ্রেমীদের নজর কেড়ে নেয়।
আলিয়ার পরনে ছিল হালকা বেবি পিঙ্ক রঙের বডি-হাগিং গাউন। পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর স্ট্রাকচার্ড করসেট ডিজাইন এবং নাটকীয় ফ্লোইং ট্রেইল। গাউনের দুই পাশ থেকে নেমে আসা শিফন কাপড় বাতাসে উড়তে উড়তে যেন পুরো লুকটিকে সিনেম্যাটিক সৌন্দর্য দিয়েছে।
ডিপ নেকলাইনের সঙ্গে স্কিন-টোন মেশ ডিটেইল পোশাকে এনেছে সাহসী কিন্তু মার্জিত আবেদন। পুরো গাউনজুড়ে কোনো ভারী কারুকাজ বা অতিরিক্ত অলংকরণ ছিল না। বরং এর মিনিমাল ডিজাইনই আলিয়ার সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলেছে।
পোশাকের সঙ্গে মিল রেখে আলিয়া বেছে নিয়েছেন খুবই নরম ও গ্লোয়িং মেকআপ। ডিউই বেস, হালকা ব্লাশ, নিউড পিঙ্ক লিপস্টিক এবং সূক্ষ্ম আই মেকআপ তার মুখের স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।
চোখে ভারী স্মোকি লুকের বদলে ছিল সফট শিমার টোন, যা পুরো সাজে এক ধরনের ফ্রেশ এবং ইয়াং ভাইব এনে দিয়েছে। তার এই মেকআপ স্টাইলটি বর্তমানে ‘ক্লিন গার্ল এস্থেটিক’ নামে পরিচিত ট্রেন্ডের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
চুলের সাজেও ছিল সরলতা। ওয়েভি ওপেন হেয়ারস্টাইল আলিয়ার পুরো লুককে দিয়েছে এক স্বাভাবিক আভিজাত্য। কোনো জটিল হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার না করে তিনি প্রমাণ করেছেন, কখনও কখনও সাদামাটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। চুলের নরম ঢেউ আর গাউনের উড়ন্ত ট্রেইল একসঙ্গে মিলে যেন তৈরি করেছে হলিউডি রেড কার্পেটের আবহ।
অতিরিক্ত গয়না ব্যবহার না করে আলিয়া বেছে নিয়েছেন একটি স্টেটমেন্ট ডায়মন্ড নেকপিস এবং ম্যাচিং রিং। এই মিনিমাল জুয়েলারিই পুরো লুককে দিয়েছে অভিজাত ফিনিশিং।
কানের লালগালিচায় প্রায়ই দেখা যায় অতিরিক্ত নাটকীয় বা এক্সপেরিমেন্টাল ফ্যাশন। কিন্তু আলিয়ার এই উপস্থিতি আলাদা হয়েছে তার পরিমিত সৌন্দর্যের কারণে। তিনি দেখিয়েছেন, গ্ল্যামার মানেই অতিরিক্ত ঝলক নয়। মিনিমাল ফ্যাশনও হতে পারে দারুণ আকর্ষণীয়, সফট রঙও রেড কার্পেটে শক্তিশালী স্টেটমেন্ট তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ ফ্যাশনপ্রেমীদের কাছে এই লুক সহজেই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কারণ এটি একই সঙ্গে স্টাইলিশ, পরিশীলিত এবং পরিধানযোগ্য।
কান চলচ্চিত্র উৎসবের প্রথম রাতেই আলিয়া যেন বুঝিয়ে দিলেন, সত্যিকারের স্টাইল কখনও চিৎকার করে নিজেকে প্রকাশ করে না; বরং নীরব আভিজাত্যেই তৈরি করে সবচেয়ে বড় প্রভাব। তার এই গোলাপি স্বপ্নময় উপস্থিতি শুধু একটি রেড কার্পেট লুক নয়, বরং আধুনিক নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য ও রুচির এক অনবদ্য প্রকাশ।
বলিউডে তিনি ‘বাদশা’। পর্দায় তাঁর দাপটে কাঁপে প্রতিপক্ষ। তবে বাড়িতে নাকি নিজের ইচ্ছেমতো কিছুই করতে পারেন না শাহরুখ খান। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া সবকিছুতেই স্ত্রী গৌরী খানের নিয়ম মেনে চলতে হয় তাঁকে।
সম্প্রতি দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা তুলে ধরেন শাহরুখ। গত বুধবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন নির্মাতা করণ জোহর।
অনুষ্ঠানে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কী আছে, যেখানে তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই? উত্তরে অভিনেতা মজা করে বলেন, বাড়িতে আসলে তাঁর কিছুই করার স্বাধীনতা নেই।
বাড়ির সব সিদ্ধান্ত গৌরীর
শাহরুখ জানান, বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়াও নিষেধ। দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট কিংবা আলোর ব্যবস্থা—কোনো কিছু নিয়েই নিজের মত প্রকাশের সুযোগ নেই তাঁর।
অভিনেতার ভাষায়, পরিবারের সদস্যদের কাজ শুধু গৌরীর বাড়ির নকশার প্রশংসা করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছো!’
দুবাইয়ের নতুন প্রকল্পের বিলাসবহুল পেন্টহাউস নিয়েও একই ধরনের রসিকতা করেন শাহরুখ। সেটির নকশাও করেছেন গৌরী। অভিনেতা মজা করে জানান, বাড়ির বাইরে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ থাকলেও ঘরে ফিরলে সবাইকে গৌরীর নিয়ম মেনে চলতে হয়।
আসছে শাহরুখের ‘কিং’
এদিকে অভিনয়জীবনে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় বর্মা। বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে শাহরুখ ও সুহানাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।
জয় চৌধুরী ও রোমানা নীড়। ছবি: সংগৃহীত
বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অন্যদিকে, এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগালের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে ‘তুই ফ্যাসিস্ট’ বলতে শোনা যায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’
এফডিসিকে একটি অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’ এদিকে কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের গালাগাল করেছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন। জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তার সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালাগাল করেন।’
জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।
বনানী থানার মাদক মামলার অভিযোগ গঠনের বিষয়ের শুনানিতে হাজির দিতে এসে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি জানতে পারলেন 'আদালত বদলি' হয়ে গেছে।
পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে এতদিন মামলার বিচার চলছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে। এখন মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
গেল ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়েছে; সেদিন শুনানি শেষে পরবর্তী তারিখ দেওয়া হয় এদিন।মঙ্গলবার বিচারক রবিউল আলমের আদালতে হাজিরা দিতে সকাল ১০টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান পরীমনি। পরে আদালতের ভেতর বসে থাকেন তিনি।বিচারক রবিউল আলম এজলাসে উঠলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “মামলাটা এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিছুটা শুনানিও হয়েছে। আজ এসে শুনেছি, ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি।”
এসময় বিচারক বলেন, “মাদক মামলায় নতুন আইন হয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই হিসেবে মামলার বিচার চলবে।”পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এজলাসের ভেতর পরীমনির বসে থাকার মৌখিক অনুমিত চান। বিচারক অনুমতি দেন।
কিছুটা সময় বসে থেকে আদালতের বাইরে বের হন পরীমনি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার জানতে চান, তিনি কেন বের হয়েছেন?
পরীমনি তাকে বলেন, “ভেতর দম বন্ধ হয়ে আসছে।”
পরে আদালতের বাইরে বসে থাকেন পরীমনি।
এদিকে মামলার বিষয়ে ঢাকার সিএমএম আদালত খোঁজ খবর নিতে থাকেন আইনজীবীরা।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি।
নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “নতুন আদালতে আজ মামলার তারিখ ছিল না। আমরা শুধু হাজিরা দিয়েছি। আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।”
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব।
পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।
এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।
মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন।
অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।
ছবি: সংগৃহীত
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা
সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত