সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়ছে শিশু-কিশোরদের ওপর। প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৩ পিএম

দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ-সংক্রান্ত রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।


গবেষণায় ৮৩ শতাংশ শিশুর অতিরিক্ত স্ক্রিন ব্যবহার

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ, গবেষণায় অংশ নেওয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্য পাওয়া গেছে। গবেষকদের হিসাবে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা। অর্থাৎ, শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।


চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি

গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। চোখের সমস্যা, মাথাব্যথা ও ঘুমের ঘাটতি
গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী। অর্থাৎ, চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের।

এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে। মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান—দুটিই তুলনামূলক খারাপ। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। ৩১ শতাংশ শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যা
শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গবেষণায় উদ্বেগজনকভাবে উঠে এসেছে। গবেষণায় ব্যবহৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের ৩১ শতাংশের অন্তত একটি মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ পাওয়া গেছে। ৯ দশমিক ৮ শতাংশ শিশুর একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ ছিল।

গবেষণায় ২৮ দশমিক ৩ শতাংশ শিশুর আচরণগত সমস্যা এবং ২৮ দশমিক ৮ শতাংশ শিশুর সমবয়সীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে।

এছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে স্থূলতার প্রবণতা তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় ডিজিটাল পর্দার সামনে কাটানো, শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং ঘুমের ঘাটতির সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে। তবে গবেষণাটি ছিল পর্যবেক্ষণভিত্তিক ও নির্দিষ্ট সময়ের তথ্যনির্ভর। তাই স্ক্রিন ব্যবহারের সঙ্গে এসব সমস্যার সম্পর্ক পাওয়া গেলেও একটিকে অন্যটির সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করা যায় না।


নীতিমালা প্রণয়নের তাগিদ গবেষকদের

গবেষকদের পর্যবেক্ষণে শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কার্যকর ও সমন্বিত নির্দেশনা প্রণয়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। তাদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ, ইতিবাচক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শারীরিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।




ফজলুর রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৪:২৬ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন-চারটি জেনারেশন নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সম্প্রতি এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেছেন, ‘যাকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম। তিনিই সব জিনিস সর্বনাশ করে দিয়েছেন। একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ‍ঘৃণা করে।


এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমনভাবে খাবে যে তারা কুকুরের সাথে রাস্তায় পড়ে থাকবে। কেউ টেনেও তুলবে না।’


মিজানুর রহমান আজহারী

  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৫৩ পিএম

মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি, বেত্রাঘাত কিংবা অনুপযুক্ত স্পর্শের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। 


আজ রোববার (২৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সামগ্রিক সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি।


পোস্টে আজহারী উল্লেখ করেন, দেশে দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলোর ভূমিকা অনস্বীকার্য হলেও সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিষ্ঠানের অপ্রীতিকর ছবি ও ভিডিও প্রকাশের ফলে মাদ্রাসা শিক্ষার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই বাস্তবতায় প্রভাবশালী আলেম ও দায়িত্বশীলদের নিয়ে খোলামেলা ও আত্মসমালোচনামূলক আলোচনা করার সময় এসেছে বলে মনে করেন তিনি। নিজের ভুলগুলো নিজেরা সংশোধন না করলে দ্বিতীয় বা তৃতীয়পক্ষ সুযোগ নিতে পারে এবং পুরো শিক্ষাব্যবস্থা সংকটে পড়তে পারে।


জবাবদিহিতা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি


ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে তা জবাবদিহি ও সুশাসনের ঊর্ধ্বে থাকবে। দেশের নানা প্রান্তে গড়ে ওঠা অস্বাস্থ্যকর পরিবেশ ও সিসি ক্যামেরা ছাড়াই পরিচালিত হিফজখানা ও মাদ্রাসাগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক অনুমোদন, নিবন্ধন, মানসম্মত পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, নিরাপদ অবকাঠামো এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


শিশুদের মনস্তত্ত্ব ও শিক্ষক প্রশিক্ষণ


শিক্ষকদের শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই চলবে না, শিশুদের মনস্তত্ত্ব বুঝে বয়সোপযোগী ও মানবিক আচরণ করার সক্ষমতাও থাকতে হবে বলে মন্তব্য করেন এই ইসলামি বক্তা। আবাসিক মাদ্রাসাগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ রক্ষায় কার্যকর নীতিমালা, শিক্ষক নিবন্ধন, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং ব্ল্যাকলিস্টিংয়ের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।


চাইল্ড সেফটি পলিসি ও শারীরিক শাস্তির অবসান


শাসনাধীন অতিরিক্ত শারীরিক শাস্তি, বেত্রাঘাত বা টর্চারের তীব্র সমালোচনা করে ড. আজহারী জানান, যে আচরণ শিশুর মনে ভয় বা দীর্ঘমেয়াদি মানসিক ট্রমা সৃষ্টি করে তা শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শৃঙ্খলা হতে হবে প্রজ্ঞা ও ভালোবাসার ভিত্তিতে। এ জন্য প্রতিটি মাদ্রাসায় কার্যকর শিশু সুরক্ষা নীতিমালা বা ‘চাইল্ড সেফটি পলিসি’ প্রণয়ন এবং নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা রাখার তাগিদ দেন তিনি।


পেশাগত সীমারেখা ও সমন্বিত সংস্কার


শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা থাকা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, শাসনের নামে ভয় দেখানো কিংবা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবে সংস্কার মানে প্রতিষ্ঠানকে দুর্বল করা নয়, বরং সক্ষমতা বাড়িয়ে একটি নিরাপদ ও আস্থাশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। দ্বীনি শিক্ষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে আলেম-ওলামা, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশিকে নিয়ে মন্তব্য


বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন

  • প্রকাশ : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৯ পিএম

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আজ সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই ক্ষমা চান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’


আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।


কামরুজ্জামান রতন বলেন, মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটি জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।


এ নিয়ে স্টার নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি।


নায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

  • প্রকাশ : রবিবার ১৮ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২০ পিএম

আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তোলপাড় দেশের বিনোদন অঙ্গন। এবার সেই ঘটনায় সরাসরি মাছরাঙা টেলিভিশনকেই দায়ী করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।


চ্যানেলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো ডিলিট করে অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রকাশিত দুঃখ প্রকাশকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করেন নায়িকা পরীমনি। তিনি দাবি করেন, এই কাণ্ড তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি এবং পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত করেছে।




গত সোমবার দিনগত রাতে আপলোড হওয়া এসব কনটেন্ট মঙ্গলবার সকাল পর্যন্ত অ্যাকাউন্টে দেখা যায়। প্রথম দুটির ভিডিওর ভিউ যথাক্রমে প্রায় ১ লাখ ৫৫ হাজার এবং ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। এ ছাড়া হাজারের বেশি প্রতিক্রিয়া ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়ে।


শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না। আপনারা আমার স্বাভাবিক জীবনটা আবার দুর্বিষহ করে দিয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’



তিনি আরও জানান, ট্রোল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নিজের বাচ্চাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারছেন না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।




অন্যদিকে, মাছরাঙা টেলিভিশনের দাবি, তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমকে জানান, অননুমোদিত প্রবেশের মাধ্যমে এই কনটেন্টগুলো ছাড়া হয় এবং তারা দায়ীদের শনাক্ত করতে আইনি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন।


এ ঘটনার প্রতিবাদে অন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ডিপফেকের বিরুদ্ধে সোচ্চার হলেও, ক্ষুব্ধ পরীমণি সরাসরি মাছরাঙা টেলিভিশনকেই পুরো মানসিক ও পেশাগত ক্ষতির জন্য দায়ী করেছেন।


 আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন


  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ঘটনার পর ৪ দিন পার হয়ে গেলো এবং এরইমধ্যে আমরা জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে সেখানকার জমি বিরোধকে কেন্দ্র করে-এমনটাই জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র। 


পোস্টে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সোহেল তাজ বলেন, যাই হোক যে কারণেই হয়ে থাকুক আমি এখনো আগের ন্যায় একই ভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।


তবে তাজউদ্দীন আহমেদের পুত্র মনে করেন, সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাও ভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।


এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে সাড়ে ১০ হাজারের মত রিয়্যাকশন পড়েছে।


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:৩১ এএম

যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝআকাশে একটি বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লাইট চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন।



ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চরম বাকবিতণ্ডার পর দুই ব্যক্তি একে অপরকে কিল-ঘুষি ও চড় মারতে থাকেন। একপর্যায়ে মারামারির ধাক্কায় একজনের পরনের টি-শার্ট ছিঁড়ে যায়। মাঝআকাশে হঠাৎ এমন হাতাহাতির ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।



পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রু ও পাশে থাকা অন্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন। তারা দুজনকে থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তাদের টেনে আলাদা করে শান্ত করেন।


এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানি নেই। খোঁজ নিয়ে দেখছি।’