‘আলোকিত গাজীপুর’ মানবিক সংগঠনের পক্ষ থেকে গত ২৯শে সেপ্টেম্বর, আজ মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন স্থানে সাধারণ পথচারী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, শুকনা খাবার, দুপুরের খাবার ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার কক্সবাজার ডলফিন মোড়ে চলাচলকারী সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার বিতরণ করা হয়। এর মাধ্যমে পথচারীদের সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করে সংগঠনটি।
এরপর, কক্সবাজার পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে দুপুরের খাবার এবং তাদের পড়ালেখা ও বিনোদনের জন্য খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের উৎসাহ জোগাতে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আলোকিত গাজীপুর’ মানবিক সংগঠনের সভাপতি মোস্তাকিম খান, উপদেষ্টা মাসুম রানা, সহ-সভাপতি নুরুজ্জামান শেখ সাংগঠনিক সম্পাদক আলী শিকদার নির্বাহী সদস্য মো: হানিফ হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার একঝাঁক সংবাদকর্মী।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে এবং মানবিক মূল্যবোধ থেকে তাঁদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত