• প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪১ পিএম

'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।


আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু করে সংগঠনটি। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি ফলজ বৃক্ষ রোপণ করবে তারা।


এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনের সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”




  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ১০:৫৯ এএম

গত ২২ আগস্ট (শনিবার) ২০২৬ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেন নোবিপ্রবি ছাত্রশিবির শাখা। উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আতিয়ার রহমান, সাবেক উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এছাড়া, একই অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।


নুরুল ইসলাম সাদ্দাম জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণ করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, জুলাইয়ের পর শুধুমাত্র কিছু শাসকের পরিবর্তন হয়েছে, কিছু নাম পরিবর্তন হয়েছে কিন্তু পুরোনো বন্দোবস্ত একই রকম রয়ে গেছে।


তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘হ্যাঁ’ এর পক্ষে কাউন্সেলিং করেছে। এখন ক্ষমতায় আসার পর বলছে, তারা ‘হ্যাঁ’ এর পক্ষে কাউন্সেলিং করেছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য।


তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে তেল-গ্যাসের সংকট ছিল না, বিএনপি ক্ষমতায় আসার পর তা দেখা দিয়েছে। এসব সমস্যা আগামী পাঁচ বছরেও ঠিক হওয়ার নয়।


বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসার পরই বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো পরিবর্তন করে ফেলছে। ১৮টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি তাদের পোস্টেড নেতাদের বসিয়েছে, যাদের কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ের লেস কোয়ালিটি সম্পন্ন। যাদের একটি বিভাগের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, তারা ভিসি পদে আসীন হয়েছে।


সভাপতি শাকিল - সাধারণ সম্পাদক জাকিয়া

  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ১:১৫ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশন-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।


শনিবার(২২ আগষ্ট) প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করা হয়।


নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুমন মৃধা ও নাজমুল হোসেন। সহ-সাধারণ সম্পাদক আসিফ আজম ও তানিয়া কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সুমন আহমেদ এবং উপ-যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান জয়।


এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত সিকদার। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ রাসেল এবং উপ-অর্থ সম্পাদক হাসান হাওলাদার। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রেজওয়ানুল আমিন সিয়াম এবং উপ-দপ্তর সম্পাদক মো. জুনায়েদ।


প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ইসমত আরা মিমি এবং উপ-প্রচার সম্পাদক সাজিদ রায়হান ইফতি। শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু হানিফ এবং উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক সানজিল হাসান। ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহমান রবিন। উপ-ছাত্র বিষয়ক সম্পাদক উম্মে খাদিজা মিম ও মনিরা ইসলাম।


এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন আবদুল্লাহ আল নাহিয়ান, আহমেদ সাব্বির, মিথিলা ইয়াসমিন, সানজিদা হেলাল এশা, সুরভী তমা ও তন্নি আক্তার অন্নি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আছেন আবু হাসান অনিক, ওহিদ মিয়া ও জান্নাতুল বৃষ্টি।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটি আমার জন্য শুধু একটি পদ নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের জায়গা। আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে আমাদের অ্যাসোসিয়েশন টিকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’


নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং উপদেষ্টা মন্ডলীরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শরীয়তপুরের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা থেকে বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতায় পাশে থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে শরীয়তপুরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নানা সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। এই সংগঠনকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহপাঠীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’


  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। আজ শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দুটি অধিবেশনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ আয়োজন করে সংগঠনটি।

‎এ সময় প্রায় ১২০০ শিক্ষার্থীকে আল-কুরআন, ফুল, সাংগঠনিক বই ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। ‎পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আয়োজন শুরু হয়ে দুটি অধিবেশনে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।



‎প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০:০০ টায় ১ম অধিবেশন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, শিক্ষা বিজ্ঞান অনুষদ, আইআইএস ও আইআইটি-র শিক্ষার্থীদের নিয়ে দুপুর ২:০০ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

‎অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 


২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান মিয়াজী ও তাহফিমুল মারুফ।

‎অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ২য় অধিবেশনে প্যানেল আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‎উদ্বোধনী বক্তব্যে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং আল্লাহ প্রদত্ত লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে একজন সফল মানুষ হতে, একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তুলতে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।" 


ক্যাম্পাসগুলোতে ঐক্য, ভ্রাতৃত্ব, সহনশীলতার প্রতি আহ্বান জানিয়ে বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেন তিনি।

‎নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, "দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ বিশ্ববিদ্যালয় জীবনে এসেছি। আমরা ভবিষ্যতে নিজেদেরকে আলোকিত অভিযাত্রী হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের জন্য এমন একটা সুন্দর আয়োজন করে বরণ করে নেওয়ার জন্য।"

‎অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের সময় নয়, বরং নিজেকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং সময় ব্যবস্থাপনার মতো বিষয়েও দক্ষ হয়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে।"

‎তিনি আরও বলেন, "ক্যাম্পাসজীবনে মতের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সহনশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।" 


শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন। এছাড়াও তিনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

‎আলোচনা পর্বের পাশাপাশি 'ফুনুন শিল্পীগোষ্ঠী' মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের হাতে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, নোটপ্যাড, কলম, চাবির রিং ও উপহার ব্যাগ তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


JCD লিখাকে ঘিরে সংঘাত, আহত এক

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৩:৫৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেয়ালে ‘JCD’ লেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন এবং দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের ৪০৭ নম্বর কক্ষের বাইরে ‘JCD’, ‘407’, ‘কি? খাবি? খুব আতাও’সহ বিভিন্ন লেখা লেখেন কয়েকজন শিক্ষার্থী। এসব লেখার প্রতিবাদ করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ। বিষয়টি নিয়ে হলের মেসেঞ্জার গ্রুপে তার সঙ্গে আইন বিভাগের ফয়সাল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আকাশ রাজবংশী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সোহাগ চৌধুরীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে ‘ছাত্রলীগ’ ও ‘গুপ্ত’ ট্যাগ দিয়ে মন্তব্য করেন।



এর জেরে ৫০৮ নম্বর কক্ষে গিয়ে মামুনুর রশীদকে মারধরের অভিযোগ ওঠে সোহাগ চৌধুরী, ফয়সাল ও আকাশ রাজবংশীর বিরুদ্ধে। মামুনের অভিযোগ, ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শনব দেবনাথ ও মারুফ আহমেদও তাকে মারধরে অংশ নেন।


তবে অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা মামুনের সঙ্গে কথা বলতে তার কক্ষে গিয়েছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে মামুন তাদের ধাক্কা দেন। পরে তিনি ফুলের টব ও দা নিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাতাহাতির ঘটনা ঘটে। তবে হল প্রভোস্টের উপস্থিতিতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পর দা নিয়ে হামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।


অন্যদিকে শনব দেবনাথ ও মারুফ আহমেদ দাবি করেন, প্রথম দফার মারামারির সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।


পরে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে হল প্রভোস্টের কক্ষে বৈঠক চলাকালে বাইরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইংরেজি বিভাগের শনব দেবনাথ ও মারুফ আহমেদের সঙ্গে অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন শুভ ও হুমায়ুন রশিদের হাতাহাতি হয়। এতে মারুফ আহমেদের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।


ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইলিয়াস হোসেন শুভ ও হুমায়ুন রশিদকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তাদের বিছানাপত্র কক্ষ থেকে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ইংরেজি বিভাগের শনব দেবনাথ, ব্যবস্থাপনা বিভাগের রাফসান সামি এবং মার্কেটিং বিভাগের সাদেক সাকেরের বিরুদ্ধে।


এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাউজ টিউটর মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে এবং সদস্যসচিব সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ময়নাল হোসেনকে। অপর দুই সদস্য হলেন হাউজ টিউটর খন্দকার ওয়ালীউল্লাহ ও জহিরুল ইসলাম বাবর। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট বলেন, “হলের দেয়ালে ‘JCD’ লেখা নিয়ে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য তাদের নিয়ে প্রভোস্ট কক্ষে বসেছিলাম। কিন্তু উভয় পক্ষের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি। বিষয়টি প্রক্টর অফিসে পাঠানো হবে।”


তিনি আরও বলেন, “আলোচনা চলাকালে প্রভোস্ট কক্ষের বাইরে হঠাৎ মারামারি শুরু হয়। এতে একজন শিক্ষার্থী আহত হন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”



  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১২:২৩ এএম

দেশে গ্যাসের তীব্র সংকটে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও উৎপাদন কমে গেছে, আবার কোথাও কারখানা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ।


বৃহস্পতিবার (২০ আগস্ট) আইটিইটি বাংলাদেশের অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনির স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের চাপ কম থাকা এবং সরবরাহ অনিয়মিত হওয়ায় অনেক কারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। এতে টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে।


আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন যৌথ বিবৃতিতে  বলেন, টেক্সটাইল শিল্প দেশের রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হলে শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংকট দীর্ঘায়িত হলে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক ও কর্মচারীরা কর্মহীন হয়ে পড়তে পারেন। এতে দেশের রপ্তানি আয় কমে যাওয়া, বিনিয়োগে নেতিবাচক প্রভাব এবং উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তাই শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


উল্লেখ্য, এলএনজি সরবরাহে বারবার বিঘ্ন, টার্মিনালের কারিগরি সমস্যা এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত জুলাইয়ের শেষ দিক থেকে দেশে গ্যাস সংকট তীব্র হয়ে ওঠে। এর প্রভাবে শিল্পকারখানার উৎপাদন কমার পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়ছে, রপ্তানি ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ছে।


বায়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম - ডানে কুবি উপাচার্য

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৭:৩৫ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।


গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দুঃসময়ে তাঁর দৃঢ়তা, সাহস, সততা ও দায়িত্ববোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’


তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’


কুবি উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।