ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ০১ এপ্রিল, ২০২৬, সময় : ১১:৩৪ পিএম

৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু রাতে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হয়েছে গ্রুপিং ও সূচি। 

আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ২৮ জুন শেষ হবে প্রথম পর্ব। ওই দিনই শুরু হয়ে যাবে নকআউট পর্ব। শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনাল ১৯ জুলাই।



কারা, কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র

গ্রুপ ‘বি’ কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড

গ্রুপ ‘সি’ ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক

গ্রুপ ‘ই’ জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া

গ্রুপ ‘জি’ বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’ স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে

গ্রুপ ‘আই’ ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে

গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

গ্রুপ ‘কে’ পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া

গ্রুপ ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা


গ্রুপ পর্বের সূচি

তারিখগ্রুপম্যাচভেন্যুবাংলাদেশ সময়
জুন ১১গ্রুপ ‘এ’মেক্সিকো–দক্ষিণ আফ্রিকামেক্সিকো সিটিরাত ১টা
জুন ১২গ্রুপ ‘এ’দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রগুয়াদালহারাসকাল ৮টা
জুন ১২গ্রুপ ‘বি’কানাডা–বসনিয়াটরন্টোরাত ১টা
জুন ১৩গ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র–প্যারাগুয়েলস অ্যাঞ্জেলেসসকাল ৭টা
জুন ১৩গ্রুপ ‘বি’কাতার–সুইজারল্যান্ডসান ফ্রান্সিসকোরাত ১টা
জুন ১৪গ্রুপ ‘সি’ব্রাজিল–মরক্কোনিউইয়র্ক–নিউজার্সিভোর ৪টা
জুন ১৪গ্রুপ ‘সি’হাইতি–স্কটল্যান্ডবোস্টনসকাল ৭টা
জুন ১৪গ্রুপ ‘ডি’অস্ট্রেলিয়া–তুরস্কভ্যাঙ্কুভারসকাল ১০টা
জুন ১৪গ্রুপ ‘ই’জার্মানি–কুরাসাওহিউস্টনরাত ১১টা
জুন ১৪গ্রুপ ‘এফ’নেদারল্যান্ডস–জাপানডালাসরাত ২টা
জুন ১৫গ্রুপ ‘ই’আইভরিকোস্ট–ইকুয়েডরফিলাডেলফিয়াভোর ৫টা
জুন ১৫গ্রুপ ‘এফ’সুইডেন–তিউনিসিয়ামন্তেরেইসকাল ৮টা
জুন ১৫গ্রুপ ‘এইচ’স্পেন–কেপ ভার্দেআটলান্টারাত ১০টা
জুন ১৫গ্রুপ ‘জি’বেলজিয়াম–মিসরসিয়াটলরাত ১টা
জুন ১৬গ্রুপ ‘এইচ’সৌদি আরব–উরুগুয়েমায়ামিভোর ৪টা
জুন ১৬গ্রুপ ‘জি’ইরান–নিউজিল্যান্ডলস অ্যাঞ্জেলেসসকাল ৭টা
জুন ১৬গ্রুপ ‘আই’ফ্রান্স–সেনেগালনিউইয়র্ক–নিউজার্সিরাত ১টা
জুন ১৭গ্রুপ ‘আই’ইরাক–নরওয়েবোস্টনভোর ৪টা
জুন ১৭গ্রুপ ‘জে’আর্জেন্টিনা–আলজেরিয়াকানসাস সিটিসকাল ৭টা
জুন ১৭গ্রুপ ‘জে’অস্ট্রিয়া–জর্ডানসান ফ্রান্সিসকোসকাল ১০টা
জুন ১৭গ্রুপ ‘কে’পর্তুগাল–গণপ্রজাতন্ত্রী কঙ্গোহিউস্টনরাত ১১টা
জুন ১৭গ্রুপ ‘এল’ইংল্যান্ড–ক্রোয়েশিয়াডালাসরাত ২টা
জুন ১৮গ্রুপ ‘এল’ঘানা–পানামাটরন্টোভোর ৫টা
জুন ১৮গ্রুপ ‘কে’উজবেকিস্তান–কলম্বিয়ামেক্সিকো সিটিসকাল ৮টা
জুন ১৮গ্রুপ ‘এ’চেক প্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকাআটলান্টারাত ১০টা
জুন ১৮গ্রুপ ‘বি’সুইজারল্যান্ড–বসনিয়ালস অ্যাঞ্জেলেসরাত ১টা
জুন ১৯গ্রুপ ‘বি’কানাডা–কাতারভ্যাঙ্কুভারভোর ৪টা
জুন ১৯গ্রুপ ‘এ’মেক্সিকো–দক্ষিণ কোরিয়াগুয়াদালহারাসকাল ৭টা
জুন ১৯গ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়াসিয়াটলরাত ১টা
জুন ২০গ্রুপ ‘সি’স্কটল্যান্ড–মরক্কোবোস্টনভোর ৪টা
জুন ২০গ্রুপ ‘সি’ব্রাজিল–হাইতিফিলাডেলফিয়াসকাল ৭টা
জুন ২০গ্রুপ ‘ডি’তুরস্ক–প্যারাগুয়েসান ফ্রান্সিসকোসকাল ১০টা
জুন ২০গ্রুপ ‘এফ’নেদারল্যান্ডস–সুইডেনহিউস্টনরাত ১১টা
জুন ২০গ্রুপ ‘ই’জার্মানি–আইভরিকোস্টটরন্টোরাত ২টা
জুন ২১গ্রুপ ‘ই’ইকুয়েডর–কুরাসাওকানসাস সিটিভোর ৬টা
জুন ২১গ্রুপ ‘এফ’তিউনিসিয়া–জাপানমন্তেরেইসকাল ১০টা
জুন ২১গ্রুপ ‘এইচ’স্পেন–সৌদি আরবআটলান্টারাত ১০টা
জুন ২১গ্রুপ ‘জি’বেলজিয়াম–ইরানলস অ্যাঞ্জেলেসরাত ১টা
জুন ২২গ্রুপ ‘এইচ’উরুগুয়ে–কেপ ভার্দেমায়ামিভোর ৪টা
জুন ২২গ্রুপ ‘জি’নিউজিল্যান্ড–মিসরভ্যাঙ্কুভারসকাল ৭টা
জুন ২২গ্রুপ ‘জে’আর্জেন্টিনা–অস্ট্রিয়াডালাসরাত ১১টা
জুন ২২গ্রুপ ‘আই’ফ্রান্স–ইরাকফিলাডেলফিয়ারাত ৩টা
জুন ২৩গ্রুপ ‘আই’নরওয়ে–সেনেগালনিউইয়র্ক–নিউজার্সিসকাল ৬টা
জুন ২৩গ্রুপ ‘জে’জর্ডান–আলজেরিয়াসান ফ্রান্সিসকোসকাল ৯টা
জুন ২৩গ্রুপ ‘কে’পর্তুগাল–উজবেকিস্তানহিউস্টনরাত ১১টা
জুন ২৩গ্রুপ ‘এল’ইংল্যান্ড–ঘানাবোস্টনরাত ২টা
জুন ২৪গ্রুপ ‘এল’পানামা–ক্রোয়েশিয়াটরন্টোভোর ৫টা
জুন ২৪গ্রুপ ‘কে’কলম্বিয়া–গণপ্রজাতন্ত্রী কঙ্গোগুয়াদালাহারাসকাল ৮টা
জুন ২৪গ্রুপ ‘বি’কানাডা–সুইজারল্যান্ডভ্যাঙ্কুভাররাত ১টা
জুন ২৪গ্রুপ ‘বি’বসনিয়া–কাতারসিয়াটলরাত ১টা
জুন ২৫গ্রুপ ‘সি’স্কটল্যান্ড–ব্রাজিলমায়ামিভোর ৪টা
জুন ২৫গ্রুপ ‘সি’মরক্কো–হাইতিআটলান্টাভোর ৪টা
জুন ২৫গ্রুপ ‘এ’মেক্সিকো–চেক প্রজাতন্ত্রমেক্সিকো সিটিসকাল ৭টা
জুন ২৫গ্রুপ ‘এ’দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকামন্তেরেইসকাল ৭টা
জুন ২৫গ্রুপ ‘ই’ইকুয়েডর–জার্মানিনিউইয়র্ক–নিউজার্সিরাত ২
জুন ২৫গ্রুপ ‘ই’কুরাসাও–আইভরিকোস্টফিলাডেলফিয়ারাত ২টা
জুন ২৬গ্রুপ ‘এফ’জাপান–সুইডেনডালাসভোর ৫টা
জুন ২৬গ্রুপ ‘এফ’তিউনিসিয়া–নেদারল্যান্ডসকানসাস সিটিভোর ৫টা
জুন ২৬গ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র–তুরস্কলস অ্যাঞ্জেলেসসকাল ৮টা
জুন ২৬গ্রুপ ‘ডি’প্যারাগুয়ে–অস্ট্রেলিয়াসান ফ্রান্সিসকোসকাল ৮টা
জুন ২৬গ্রুপ ‘আই’নরওয়ে–ফ্রান্সবোস্টনরাত ১টা
জুন ২৬গ্রুপ ‘আই’সেনেগাল–ইরাকটরন্টোরাত ১টা
জুন ২৭গ্রুপ ‘এইচ’উরুগুয়ে–স্পেনগুয়াদালাহারাসকাল ৬টা
জুন ২৭গ্রুপ ‘এইচ’কেপ ভার্দে–সৌদি আরবহিউস্টনসকাল ৬টা
জুন ২৭গ্রুপ ‘জি’নিউজিল্যান্ড–বেলজিয়ামভ্যাঙ্কুভারসকাল ৯টা
জুন ২৭গ্রুপ ‘জি’মিসর–ইরানসিয়াটলসকাল ৯টা
জুন ২৭গ্রুপ ‘এল’পানামা–ইংল্যান্ডনিউইয়র্ক–নিউজার্সিরাত ৩টা
জুন ২৭গ্রুপ ‘এল’ক্রোয়েশিয়া–ঘানাফিলাডেলফিয়ারাত ৩টা
জুন ২৮গ্রুপ ‘কে’কলম্বিয়া–পর্তুগালমায়ামিভোর ৫–৩০ মি.
জুন ২৮গ্রুপ ‘কে’গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তানআটলান্টাভোর ৫–৩০ মি.
জুন ২৮গ্রুপ ‘জে’জর্ডান–আর্জেন্টিনাডালাসসকাল ৮টা
জুন ২৮গ্রুপ ‘জে’আলজেরিয়া–অস্ট্রিয়াকানসাস সিটিসকাল ৮টা


দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)

তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
২৮ জুনম্যাচ ৭৩এ ২–বি২লস অ্যাঞ্জেলেসরাত ১টা
২৯ জুনম্যাচ ৭৬সি১–এফ২হিউস্টনরাত ১১টা
২৯ জুনম্যাচ ৭৪ই১–এ/বি/সি/ডি/এফ–৩বোস্টনরাত ২–৩০ মি.
৩০ জুনম্যাচ ৭৫এফ১–সি২মন্তেরেইসকাল ৭টা
৩০ জুনম্যাচ ৭৮ই২–আই২ডালাসরাত ১১টা
৩০ জুনম্যাচ ৭৭আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩নিউইয়র্ক–নিউজার্সিরাত ৩টা
১ জুলাইম্যাচ ৭৯এ১–সি/ই/এফ/এইচ/আই–৩মেক্সিকো সিটিসকাল ৭টা
১ জুলাইম্যাচ ৮০এল১–ই/এইচ/আই/জে/কে–৩আটলান্টারাত ১০টা
১ জুলাইম্যাচ ৮২জি১–এ/ই/এইচ/আই/জে–৩সিয়াটলরাত ২টা
২ জুলাইম্যাচ ৮১ডি১–বি/ই/এফ/আই/জে–৩সান ফ্রান্সিসকোসকাল ৬টা
২ জুলাইম্যাচ ৮৪এইচ১–জে২লস অ্যাঞ্জেলেসরাত ১টা
৩ জুলাইম্যাচ ৮৩কে২–এল২টরন্টোভোর ৫টা
৩ জুলাইম্যাচ ৮৫বি১–ই/এফ/জি/আই/জে–৩ভ্যাঙ্কুভারসকাল ৯টা
৩ জুলাইম্যাচ ৮৮ডি২–জি২ডালাসরাত ১২টা
৪ জুলাইম্যাচ ৮৬জে১–এইচ২মায়ামিভোর ৪টা
৪ জুলাইম্যাচ ৮৭কে১–ডি/ই/আই/জে/এল–৩কানসাসসকাল ৭–৩০ মি.



তৃতীয় রাউন্ড (শেষ ১৬)


তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
৪ জুলাইম্যাচ ৯০জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫হিউস্টনরাত ১১টা
৪ জুলাইম্যাচ ৮৯জয়ী ম্যাচ ৭৪–জয়ী ম্যাচ ৭৭ফিলাডেলফিয়ারাত ৩টা
৫ জুলাইম্যাচ ৯১জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮নিউইয়র্ক/নিউজার্সিরাত ২টা
৬ জুলাইম্যাচ ৯২জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০মেক্সিকো সিটিসকাল ৬টা
৬ জুলাইম্যাচ ৯৩জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪ডালাসরাত ১টা
৭ জুলাইম্যাচ ৯৪জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২সিয়াটলসকাল ৬টা
৭ জুলাইম্যাচ ৯৫জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮আটলান্টারাত ১০টা
৭ জুলাইম্যাচ ৯৬জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭ভ্যাঙ্কুভাররাত ২টা


কোয়ার্টার ফাইনাল


তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
৯ জুলাইম্যাচ ৯৭জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০বোস্টনরাত ২টা
১০ জুলাইম্যাচ ৯৮জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪লস অ্যাঞ্জেলেসরাত ১১টা
১১ জুলাইম্যাচ ৯৯জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২মায়ামিরাত ৩টা
১২ জুলাইম্যাচ ১০০জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬কানসাসসকাল ৭টা




সেমিফাইনাল


তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১৪ জুলাইম্যাচ ১০১জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮ডালাসরাত ১টা
১৫ জুলাইম্যাচ ১০২জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০আটলান্টারাত ১টা




 তৃতীয় স্থান নির্ধারণী



তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১৮ জুলাইম্যাচ ১০৩তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচমায়ামিরাত ৩টা




   ফাইনাল




তারিখম্যাচ নংম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১৯ জুলাইম্যাচ ১০৪ফাইনালনিউইয়র্ক–নিউজার্সিরাত ১টা




  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পঞ্চম সভা। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও তার বন্ধু তামিম ইকবাল।


আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের। আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ, তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।


ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি পাননি মুশফিক। পরবর্তীতে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে গড়ে তুলে ১৪টি শতক করেছেন, যা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। এরপর আরও দুবার দ্বিশতক করেন মুশফিক; বাংলাদেশের হয়ে একাধিক ডাবল সেঞ্চুরির কীর্তি আর কারও নেই। পাশাপাশি কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি।


গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একশ টেস্ট খেলেন মুশফিক। সেই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল তালিকায় জায়গা করে নেন তিনি।২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধীনে ৭টি টেস্টে জয় ও ৯টিতে ড্র করে দল। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ, যা একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় দল, আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও জয় আসে তার অধিনায়কত্বে।


লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে আন্তর্জাতিক টেস্ট যাত্রা শুরু করা মুশফিক এরপর নিজ ব্যতীত আরও ৮ অধিনায়কের অধীনে খেলেছেন। সব ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার।


ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫২ পিএম

ফিল সিমন্সকে বাদ দেওয়ার উপলক্ষ খোঁজা হচ্ছে অনেক দিন ধরে। জাতীয় দল ভিন্ন ভিন্ন সিরিজে ভালো খেলায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক। টেস্টে টানা তিনটি সিরিজে বাজে ফল হওয়া এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ব্যর্থতায় সে সুযোগ এসেছে বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী অতিরিক্ত তিন মাসের বেতন দেওয়া হবে কোচকে। বিসিবির একজন কর্মকর্তা জানান, নাজমুল হোসেন শান্তরা আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি খেলবেন নতুন কোচের অধীনে। জাতীয় দলের কোচ হিসেবে জোনাথন ট্রটকে পছন্দ বিসিবির। একটি সূত্র জানায়, এই ইংলিশের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সম্পন্ন হবে বাকি আনুষ্ঠানিকতা। ২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। সে বছর ১৫ অক্টোবর খণ্ডকালীন নিয়োগ পান তিনি।

২০২৫ সালের মার্চে পুনর্নিয়োগ পান ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিয়োগ দেন তাঁকে। ৬৩ বছর বয়সী সিমন্সের কাজ নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকে। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দায়িত্ব চাপিয়ে নিজে বিশ্রাম করতেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন হলে মাঠে দেখা যায় তাঁকে।

বিদেশে সিরিজ খেলতে গেলে অতটা একাগ্র দেখা যায় না সিমন্সকে। বিভিন্ন সময়ে জাতীয় দলের একাধিক সদস্যের কাছ থেকে শোনা, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে নির্বিকার থাকেন সিমন্স। প্রধান কোচের ঢিলেমির প্রভাব বাকি কোচিং স্টাফের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নীতিনির্ধারকরা। 

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন অ্যাকটিভ (একাগ্র) কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল। দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না।

একটু দেরি হলেও বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় দলের জন্য। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’ এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ সিমন্স আর সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘ মেয়াদে নিয়োগপ্রাপ্ত। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন। সহকারী কোচ মাকেতার সঙ্গে চুক্তি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত।

২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। সে বছর ১৫ অক্টোবর খণ্ডকালীন নিয়োগ পান তিনি। ২০২৫ সালের মার্চে পুনর্নিয়োগ পান ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিয়োগ দেন তাঁকে। ৬৩ বছর বয়সী সিমন্সের কাজ নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকে। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দায়িত্ব চাপিয়ে নিজে বিশ্রাম করতেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন হলে মাঠে দেখা যায় তাঁকে। বিদেশে সিরিজ খেলতে গেলে অতটা একাগ্র দেখা যায় না সিমন্সকে। বিভিন্ন সময়ে জাতীয় দলের একাধিক সদস্যের কাছ থেকে শোনা, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে নির্বিকার থাকেন সিমন্স। প্রধান কোচের ঢিলেমির প্রভাব বাকি কোচিং স্টাফের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নীতিনির্ধারকরা। 

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন অ্যাকটিভ (একাগ্র) কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল। দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না।

একটু দেরি হলেও বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় দলের জন্য। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’ এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ সিমন্স আর সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘ মেয়াদে নিয়োগপ্রাপ্ত। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন। সহকারী কোচ মাকেতার সঙ্গে চুক্তি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কোচ সিমন্স। ৩৮ হাজার ডলার (১২৫ টাকা ডলার হিসেবে– ৪৭ লাখ ৫০ হাজার টাকা) বেতন তাঁর।

ট্যাক্স কেটে রেখে ২৮ হাজার ডলার দেওয়া হয় তাঁকে। বছরে তিনবার দেশে ফেরার বিমান টিকিট, ঢাকার আবাসন, গাড়ি মিলিয়ে আনুষঙ্গিক সুবিধা দিতেও মোটা টাকা ব্যয় করতে হয় সিমন্সের পেছনে। সে তুলনায় তাঁর কাছ থেকে ভালো কিছু পাচ্ছে না জাতীয় দল। জোনাথন ট্রটকে নিয়োগ দিলে আলোদা করে ব্যাটিং কোচ প্রয়োজন হবে না বলে মনে করেন নীতিনির্ধারকরা। পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়ের থাকলেও বিদেশি নিয়োগ দেওয়া হতে পারে। সহকারী কোচ মাকেতা ফিল্ডিং কোচের ভূমিকা পালন করতে পারেন। 

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানান একজন পরিচালক। সিমন্সকে বাদ দেওয়ার আলোচনা আজকের সভায় হবে না বলে জানান তিনি। কারণ বিসিবি সভাপতি তামিম চান না সিরিজ চলাকালে ড্রেসিংরুমের আলোচনায় বাইরের বিষয় প্রভাব ফেলুক। যদিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ পরিবর্তনের প্রশ্নে তামিম বলেছেন, ‘অপেক্ষা করেন অনেক কিছুই হবে।’


  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর পর্তুগিজ মহাতারকা রোনালদোর সেখানে উপস্থিত থাকার ব্যাপারে আশাবাদী তেভেজ নিজেও।


গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি রোনালদোও মাঠে থাকবেন বলে আত্মবিশ্বাসী তিনি। সেক্ষেত্রে দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।


৪২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। অন্যদিকে, ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি সতীর্থ ছিলেন রোনালদোরও। তাই তার বিদায়ী ম্যাচে দুজনেরই উপস্থিত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।


আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুটা বোকা জুনিয়র্সে করা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো ক্লাব ঘুরে ২০১৮ সালে স্বদেশি ক্লাবটিতে ফিরে আসেন। সেখানেই তিন বছর কাটিয়ে ২০২২ সালে ফুটবলকে বিদায় জানান। তবে তার বিদায়ী ম্যাচটি এখনও খেলা হয়নি।মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী মহাতারকা হিসেবে পরিচিত। বিশেষ করে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো দুজন একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।


মেসি-রোনালদো ছাড়াও ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে একঝাঁক নামী ফুটবলারের। তাদের মধ্যে আছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।


লিওনেল মেসি

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘদিনের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে টানাপোড়েনের আভাস মিলছে। গত ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর এক প্রতিবেদনে জানা যায়, মেসি তার আইনজীবীকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়াকে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন—যাতে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার বন্ধ করা হয়।


বিশ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মুখ ছিলেন মেসি, যা থেকে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে মেসি ও এএফএ উভয় পক্ষই। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেয় এএফএ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের সঙ্গে মেসির সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।


ক্লারিনের খবর অনুযায়ী, এএফএকে ঘিরে চলমান দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় আলাদা রাখতে চাইছেন মেসি। যদিও চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই, তবু ২০২৩ সাল থেকে সংস্থার আয়ের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বুয়েনস এইরেসে তাপিয়াকে কেন্দ্র করে চলা তদন্ত মেসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফএ ও তাপিয়া অবশ্য নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।


মেসির সঙ্গে এএফএর সম্পর্কের অবনতির পেছনে আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে গত এপ্রিলে মায়ামি-ভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের দায়ের করা মামলা। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে এই মামলা হয়। ওই ম্যাচে মেসি খেলেননি এবং পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেছিলেন। 


ভিআইডি মিউজিক গ্রুপের দাবি, ওই বক্সের খরচ তারা বহন করেছিল এবং মেসির না খেলা চুক্তিভঙ্গের শামিল। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। এএফএ ও তাপিয়ার সঙ্গে একই মামলায় নাম জড়িয়ে যাওয়াটাও মেসির অস্বস্তির কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অক্টোবরে বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালে আয়োজিত বিদায়ী ম্যাচের প্রায় ৬০ ডলারের টিকিট মাত্র ৯০ মিনিটে শেষ হয়ে গিয়েছিল, যা পরে পুনর্বিক্রির বাজারে ৬০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু এরপর নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। 


এমনকি ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে বিরতির সময় স্টেডিয়ামের সব গেট খুলে দিয়ে বিনা টিকিটে প্রবেশের ঘোষণা দেওয়ার পরও গ্যালারির কিছু অংশ ফাঁকা রয়ে যায়। একসময় যে দেশে মেসির খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার ছিল, সেখানে এমন দৃশ্য আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক ও আবেগীয় সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে।



  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৮ পিএম

আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহ এফকেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন। বাকি দুটি গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জয়-ল্যান্স মিকেলস। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।


ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের জয়ের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। চোটের কারণে ছিলেন না লামিনে ইয়ামাল। রাফিনহা, জোয়াও ক্যানসেলো ও এরিক গার্সিয়াকে রাখা হয় বেঞ্চে। একাদশে সুযোগ পান গর্ডন ও সাবেক আর্সেনাল স্ট্রাইকার জেসুস। রক্ষণভাগের মাঝখানে খেলেন ফ্রেঙ্কি ডি ইয়ং।


প্রথম চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া সাবাহর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে ম্যাচের শুরুতে সেই ধারণা ভুল প্রমাণের ইঙ্গিত দেয় আজারবাইজানের চ্যাম্পিয়নরা। নবম মিনিটে খায়াল আলিয়েভের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এরপর ডু কুইরোজের ১২ গজ দূর থেকে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।


বার্সেলোনাও আক্রমণে কম যায়নি। গর্ডনের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। পেদ্রির জোরালো ভলি ফিরিয়ে দেন সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ। ৩১  গোল করে বার্সাকে এগিয়ে দেন গর্ডন।


 এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৩৯ মিনিটে করিম আদেয়েমির ক্রস ঠিকমতো সামলাতে পারেননি পোকাতিলভ। ফিরতি বল পেয়ে সাত গজ দূর থেকে জালে পাঠান গর্ডন। গত ফেব্রুয়ারিতে নিউক্যাসলের হয়ে বাকুতে কারাবাগের বিপক্ষে চার গোল করেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড। এবার বার্সেলোনার জার্সিতেও সেই শহরে গোলের দেখা পেলেন তিনি।


 বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে আদেয়েমির কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি নিজেই। ফেরমিন লোপেসের শটও ঠেকিয়ে দেন পোকাতিলভ।


বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৫১ মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বল কাটব্যাক করেন আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি করেন গর্ডন।


এর চার মিনিট পরই ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। আলেহান্দ্রো বালদের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান তিনি। ৬০ মিনিটে জুলস কুন্দের হেড থেকে পাওয়া বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন জেসুস।


লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল বার্সেলোনার ৬৯তম গোল। ম্যাচে আরও গোলের সম্ভাবনা তৈরি করেছিল ফ্লিকের দল। তবে ৬৩ মিনিটে সাবাহর হয়ে সান্ত্বনাসূচক গোল করেন বদলি খেলোয়াড় মিকেলস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪১ এএম

আইপিএলের নিলাম ঘিরে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল আলোচনা। ধারণা করা হচ্ছিল, ১৬ ডিসেম্বরের নিলামে দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর সত্যি হলো না। নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পাননি মোস্তাফিজ, নেই সাকিব আল হাসানের নামও। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম রাখা হয়নি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।


তবে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।


বছরের শুরুতে আইপিএল ঘিরে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।


এ ঘটনার রেশ পরে আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।


এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।