• প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩২ এএম
  • আপডেট : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩২ এএম

পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩২ এএম

মাস চারেক আগে বাগ্‌দানের ঘোষণা দেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গেছে, একজন তরুণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন নীহা। আরেক ছবিতে একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে নীহা লিখেছেন, ‘আমাদের জীবনের একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধন উপহার দিয়েছেন এবং তাঁর পবিত্র ঘরে (কাবা শরিফে) একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের এই সম্পর্ককে সব সময় তাঁর বরকতে পরিপূর্ণ রাখুন।’

চার ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ফেসবুকে ২৬ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে এই জুটিকে অভিনন্দন জানান। নীহা কি বিয়ে সেরেছেন?—বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। বিষয়টি জানতে নীহাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।

এই বছরের ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ হওয়ার খবর জানান নীহা। তবে হবু বরের পরিচয় প্রকাশ করেননি। এর আগে খবর ছড়িয়েছিল, পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগ্‌দান সেরেছেন নীহা। খবরটি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি নীহা। সে সময় সাংবাদিকদের নীহা বলেছিলেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’




  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৮ পিএম

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি।


দীপাবলির উৎসবের আবহে তৃতীয় দিনে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও শনিবার, ৭ নভেম্বর, আবার ঘুরে দাঁড়ায় ‘রামায়ণ’। এদিন ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। এমনকি মুক্তির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনের সংগ্রহ।ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ছবিটির আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনের আয় বৃদ্ধিতে তিন দিনে ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। করসহ এ আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।


বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় দিনে সেখান থেকে এসেছে ৬০ কোটি রুপি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তিন দিনে ছবিটির আয় ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। ভারত ও বিদেশের বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।


পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া ‘রামায়ণ’-এর আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তৃতীয় দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৫৩ কোটি রুপি। তিন দিনে এই সংস্করণের মোট আয় ১৩৬ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ১৮ কোটি ৭০ লাখ, তেলেগু থেকে ১৬ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ৬ কোটি ৬০ লাখ এবং মালয়ালম থেকে ৪ কোটি ৬৫ লাখ রুপি এসেছে।


আয়ের এই হিসাব থেকে বোঝা যায়, হিন্দি ভাষার পাশাপাশি দক্ষিণ ভারতের দর্শকদের কাছ থেকেও সাড়া পেয়েছে সিনেমাটি। বিশেষ করে কন্নড় ও তেলেগু সংস্করণের আয় ছবিটির সামগ্রিক ব্যবসায় ভূমিকা রেখেছে।সিনেমাটির অন্যতম আকর্ষণ রণবীর কাপুর ও যশের অভিনয়। রামের চরিত্রে রণবীর এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা গেছে।


ছবিতে আরও অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কুনাল কাপুর। তারকাবহুল অভিনয়শিল্পীদের পাশাপাশি বড় আয়োজন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।পরিচালক নিতেশ তিওয়ারি এর আগে ‘দঙ্গল’ ও ‘ছিছোড়ে’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি বড় পর্দায় তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের বহুল পরিচিত মহাকাব্য ‘রামায়ণ’।


সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। চিত্রগ্রহণে রয়েছেন মিতেশ মিরচান্দানি। ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে আছে ডিএনইজি। দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বের সাফল্যের পর গল্পের পরবর্তী অংশ নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।


রণবীর কাপুর

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৯ এএম

বলিউডে অভিনেতা হিসেবে একের পর এক চমক দেখিয়েছেন রণবীর কাপুর। তবে এবার ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। শুধু অভিনয় নয়, গল্প বলা ও সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ থেকেই পরিচালনায় আসতে চান এই অভিনেতা। এমনকি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিজের পরিচালনায় প্রথম সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।


সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারে এক যৌথ সাক্ষাৎকারে সাই পল্লবীর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রণবীর। সেখানেই জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালিত প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। রণবীর বলেন, আমি কয়েক মাস আগে চিত্রনাট্য লেখা শুরু করেছি। বুঝতে পারছি, একটি গল্প তৈরি করা কতটা কঠিন। লেখক ও সৃজনশীল মানুষদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। তার মতে, একজন সংগীতশিল্পীর পর পরিচালকই সৃষ্টির আনন্দ সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। কারণ, একটি সিনেমার গল্প ভাবা থেকে শুরু করে সেটিকে পর্দায় তুলে ধরার পুরো প্রক্রিয়ায় পরিচালকের ভূমিকা থাকে।


পরিচালক হিসেবে কোন ঘরানার সিনেমা বানাবেন, তা এখনো চূড়ান্ত করেননি রণবীর। তবে তার পছন্দের সিনেমার তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির সিনেমা। এসব ছবির মতো দর্শকের মনে উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে, এমন একটি পারিবারিক গল্প নির্মাণ করতে চান তিনি।


সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রণবীর। তিনি বলেনঅভিনেতা হিসেবে হয়তো এটাই আমার শেষ দশক। আগামী দিনগুলোতে পরিচালনার দিকে বেশি মনোযোগ দিতে চাই। তবে তার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’র কাজ শেষ করতে চান।পরিচালনায় রণবীরের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর নিজের জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে জানিয়েছিলেন, পরিচালনার জন্য লেখকদের একটি দলও গঠন করেছেন। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চলে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে সেই সিনেমার কাজে বাবাকে সহযোগিতা করেছিলেন রণবীর। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।এদিকে অভিনয়ের ব্যস্ততাও কমছে না রণবীরের। আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমেল’ ও ‘রামায়ণ’-এর পরবর্তী কিস্তি। সব মিলিয়ে বলিউডে অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠার নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর।


সূত্র: এনডিটিভি 


চিত্রনায়িকা পরীমনি

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৫ এএম

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।


নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কর্মকাণ্ড না করার কথা বলা হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।


পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ নিয়ে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন পরীমনি কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন বলেও উল্লেখ রয়েছে।ওই ঘটনার সময় ধাক্কাধাক্কিতে জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তার মাথা ফেটে রক্ত বের হয়েছিল।


নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ কিংবা পেশিশক্তি প্রদর্শনের কোনো সুযোগ নেই।


  বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির


এতে আরও অভিযোগ করা হয়েছে, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে ছোট এবং ওই হাতে তিনটি আঙুল না থাকায় তিনি স্বাভাবিকভাবে হাতটি ব্যবহার করতে পারেন না। এ সময় পরীমনি তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ঘটনাটির ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও জানানো হয়।


নোটিশে আরও বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তার পেশাগত মর্যাদার ওপর আঘাত। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


 পরীমনির আচরণে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা


অন্যদিকে, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দিয়েছেন বলে নোটিশে অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। প্রকাশিত সংবাদগুলোর মন্তব্যের ঘরে এ নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


  সাংবাদিকদের প্রতিবাদে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি


চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৬ পিএম

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানান, সম্প্রতি ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যমকর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে।


এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’  আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিযষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’


মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।


প্রতিবাদের মুখে আয়োজকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নায়িকা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৮ পিএম

আদালত চত্বরে গণমাধ্যমের সঙ্গে বচসার রেশ না কাটতেই বিতর্কে এবার আরও একধাপ এগিয়ে গেলেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অত্যন্ত সংবেদনশীল জাতীয় সংগীতের সুরকে বিতর্কিত পোস্টের পটভূমি হিসেবে ব্যবহার করে দেশের আইন ও সংস্কৃতির প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন এই তারকা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হেনস্তার অভিযোগ ওঠার পরদিনই তিনি ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনার ঝড় তোলেন। বিতর্ক এখানেই শেষ হয়নি; ওই দিন রাতেই (পরবর্তী সময়ে শুক্রবার ভোর রাতে) তিনি আরও একটি পোস্ট করেন, যার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’-র সুর।


পোস্টটিতে কমেন্ট বক্স বন্ধ রাখা হলেও শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তা ৭৪ হাজারের বেশি লাইক এবং ৩ হাজারের অধিক শেয়ার হয়েছে। জাতীয় সংগীতের অবমাননাকর এই ব্যবহারে দেশের সংস্কৃতি ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় প্রতিভার চেয়ে ব্যক্তিগত জীবন, নানা বিতর্ক এবং বেপরোয়া আচরণেই বেশি আলোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনি পেশাগত অসঙ্গতি, শুটিং সেটে শিডিউল ফাঁসানো ও অপেশাদার আচরণের পাশাপাশি ২০২১ সালের সাভারের বোট ক্লাবকাণ্ড, বনানীর বাসায় মাদক অভিযান এবং তৎকালীন পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।


একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অভ্যন্তরীণ কলহ এবং অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক লাইভ ও সংবাদকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা তার ক্যারায়ারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। সর্বশেষ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হেনস্তার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে জাতীয় সংগীতের সুর ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।


ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে জনি ডেপ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৮ পিএম

আইকনিক চরিত্র ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে আবারও পর্দায় হাজির হবেন জনি ডেপ। দীর্ঘ বিরতির পর তার এই ফেরা নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে আবারও দেখা যাবে কি না- গুঞ্জন ও জল্পনা-কল্পনার উত্তর দিলেন জনি ডেপ নিজেই।


নতুন সিনেমা ‘ইবেনেজার’-এর প্রচারণায় অংশ নিয়ে এ কিংবদন্তি অভিনেতা ইঙ্গিত দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির মূল প্রযোজক জেরি ব্রুকহেইমারের অনুরোধে তিনি আবারও জলদস্যুর পোশাকে পর্দায় হাজির হতে পারেন। এর আগে আইনি জটিলতা এবং ডিজনি স্টুডিওর সঙ্গে দূরত্বের কারণে ডেপ জানিয়েছিলেন তিনি আর কখনো এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না। তিক্ততা ভুলে জলদস্যু রূপে ফেরার ক্ষেত্রে জনি ডেপ শর্ত দিয়েছেন।


তিনি জানান, পাইরেটস ফ্র্যাঞ্চাইজিকে একটি সুন্দর ও সম্মানজনক সমাপ্তির দিকে যদি নিয়ে যাওয়া হয় এবং দস্যু চরিত্রটিকে কেবল একটি ইতিবাচক বা ভালো বার্তা দিয়ে বিদায় জানানো হলেই তিনি ফিরবেন। গত বছর প্রযোজক ব্রুকহেইমার নিশ্চিত করেছিলেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হলে জনি ডেপ কাজ করতে রাজি হবেন। আমরা সিনেমাটি বানাতে চাই, কিন্তু তার আগে সঠিক চিত্রনাট্য হাতে পেতে হবে।


আমরা এখনো চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারিনি, তবে বেশ কাছাকাছি আছি।’ ২০০৩ সালে গোর ভারবিনস্কি পরিচালিত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইকনিক ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। প্রথম কিস্তিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অরল্যান্ডো ব্লুম (উইল টার্নার) ও কেইরা নাইটলি (এলিজাবেথ সোয়ান)।


পরে জনি ডেপ ২০০৬ সালে ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০০৭ সালে ‘এট ওয়ার্ল্ডস অ্যান্ড’ সিনেমায় একই চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেন। এরপর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও পঞ্চম পর্ব—‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘ডেড ম্যান টেল নো টেলস’ (২০১৭)-এ শেষবারের মতো দেখা গিয়েছিল ডেপকে। বেশ কয়েক বছর পর আবার জলদস্যুরূপে সেই আইকনিক রুপালি পোশাকে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন হলিউডের বড় চমক।